০৬:৫৪ পি.এম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিরোধী দলকে সংস্কার কমিটিতে অংশগ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন, যাতে উচ্চকক্ষসহ অন্যান্য সাংবিধানিক সংস্কার নিয়ে আলোচনা করা যায়। তিনি বলেন, "লং মার্চ নয়, আলোচনার মাধ্যমেই এসব বিষয়ে সমাধানে পৌঁছানোর" গুরুত্ব রয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে আয়োজিত এক সেমিনারে তিনি এসব মন্তব্য করেন।
মন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে বাংলাদেশে স্বৈরতান্ত্রিক বা ফ্যাসিবাদী সরকারব্যবস্থা প্রতিষ্ঠা না হওয়ার জন্য পদক্ষেপ নিতে হবে। এর জন্য সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং ক্ষমতার ভারসাম্য ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।
আরও পড়ুন: মোটরসাইকেলের নম্বরপ্লেটের নতুন নিয়ম, ৩১ ডিসেম্বর পর্যন্ত ম্যানুয়াল ব্যবহার করা যাবে
এ সময় গণতন্ত্রের সুরক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন নির্বাচন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন। সালাহউদ্দিন আহমদের মতে, জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশা, মানুষের আকাঙ্ক্ষা এবং বর্তমান প্রজন্মের চাহিদা সংবিধান সংশোধনীর মাধ্যমে ধারণ করতে হবে।
সাংবিধানিক সংস্কারের জন্য বিরোধী দলের সহযোগিতা কামনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হলে তা জাতির জন্য সবচেয়ে কল্যাণকর হবে। তিনি উল্লেখ করেন, ধর্ম, ভাষা কিংবা ব্যক্তিস্বার্থের ভিত্তিতে বিভক্ত না হয়ে বাংলাদেশের নাগরিক হিসেবে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যতে স্বৈরশাসন ও ফ্যাসিবাদের উত্থানের পথ বন্ধ করতে হবে। এ জন্য রাজনৈতি ঐক্যই সবচেয়ে বেশি প্রয়োজন।
আরও পড়ুন: স্পিকারের সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের বৈঠক, আলোচনা হলো সম্পর্ক ও বিনিয়োগ নিয়ে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন