০৬:৫৫ পি.এম
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার একটি কলেজে বর্তমানে ৮ জন শিক্ষক কর্মরত আছেন। তবে এবারের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশগ্রহণ করেছেন শুধুমাত্র একজন শিক্ষার্থী। আর সেই একমাত্র শিক্ষার্থীও পরীক্ষায় পাস করতে পারেননি। তিনি এক বিষয়ে অকৃতকার্য হয়ে ফলাফলে পাসের ঘর শূন্য রেখেছেন।
মির্জাগঞ্জ মজিদবাড়িয়া কলেজ নামে পরিচিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে ৮ জন শিক্ষক রয়েছেন। কিন্তু দীর্ঘ ২৪ বছরেও কলেজটির নিজস্ব পাকা একাডেমিক ভবন গড়ে ওঠেনি। টিনশেড ঘরেই চলছে পাঠদান কার্যক্রম। কর্তৃপক্ষের দাবি, প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধার অভাবে শিক্ষার্থীদের আগ্রহও কমে যাচ্ছে।
কলেজের অধ্যক্ষ ফারুক ইকবাল জানান, প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি। এই কারণে ভালো মানের শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে আগ্রহী হন না। অবকাঠামোগত সংকটের পাশাপাশি শিক্ষার্থীর সংখ্যা দিন দিন কমছে। এবারের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে মাত্র একজন শিক্ষার্থী অংশ নিয়েছিলেন। ওই শিক্ষার্থীর নাম রাজু আহমেদ, যিনি একটি বিষয়ে অকৃতকার্য হয়েছেন।
আরও পড়ুন: গ্যাস ও তেলের খনির সম্ভাবনা, আগুনের তীব্রতা কমলে রিলিফ কূপ খনন হবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন