১১:০২ পি.এম
রাজশাহীর বাগমারা উপজেলায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ রক্ষার উদ্দেশ্যে আইন ও মাদক নিয়ন্ত্রণ বিষয়ক কর্মশালা এবং বৃক্ষ প্রদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার উত্তর জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। উত্তর জামালপুর যুব সমাজ ও স্থানীয় জনগণের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির প্রধান লক্ষ্য হলো মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি করা এবং পরিবেশ রক্ষায় গাছ লাগানোর জন্য মানুষকে উৎসাহিত করা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজেম উদ্দিন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) তোহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইন্সপেক্টর ইনচার্জ রবিউল ইসলাম। আয়োজকরা জানান, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়, বরং সামাজিক সচেতনতা ও সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলাও জরুরি।
আরও পড়ুন: গোবিন্দগঞ্জে দোকানিকে অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগ: দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, রাজনৈতিক প্রতিহিংসার দাবি বিদ্যুতের
কর্মশালায় মাদক নিয়ন্ত্রণে প্রচলিত আইন, মাদকের ক্ষতিকর প্রভাব এবং মাদক প্রতিরোধে পরিবার ও সমাজের করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া, কর্মসূচির অংশ হিসেবে উপস্থিতদের মধ্যে বিভিন্ন ধরনের গাছের চারা প্রদান করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের গুরুত্ব তুলে ধরে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানানো হয়। কর্মসূচিতে এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের বক্তব্য উপস্থাপন করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন