ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

মাদক বিক্রেতাসহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন


মাদক বিক্রেতাসহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাজশাহীর বাগমারায় মাদক বিক্রেতা ফেন্সি রানী জুলেখাসহ তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মাদকবিরোধী অবস্থান নেওয়ায় এরশাদ আলীকে মারধর, পিস্তলের বাঁট দিয়ে আঘাত ও তার ৪টি দাঁত ভেঙে দেওয়ার অভিযোগের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় উপজেলার পুরাতন পল্লী বিদ্যুৎ মোড়ে চাঁনপাড়ার জনসাধারণ ও সুশীল সমাজের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাগমারায় মাদক বিক্রেতা ফেন্সি রানী জুলেখাসহ তার বাহিনীকে গ্রেপ্তার করতে হবে এমন দাবি তুলে ধরা হয়।

পাশাপাশি মাদক বিক্রির প্রতিবাদ করায় এরশাদ আলীকে জিম্মি করে পিস্তলের বাঁট দিয়ে পিটিয়ে ৪টি দাঁত ভেঙে ফেলা ও আহত করার অভিযোগের প্রতিবাদ জানানো হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চাঁনপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের বিস্তার নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ রয়েছে। মাদকের কারণে এলাকার যুবসমাজ ধ্বংসের দিকে যাচ্ছে এবং এর প্রভাবে পরিবার ও সামাজিক পরিবেশে নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। মাদকের বিরুদ্ধে কেউ কথা বললে তাকে ভয়ভীতি দেখানো ও হয়রানি করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে বক্তারা জানান।

বক্তারা আরও বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করে না, এর প্রভাব একটি পরিবার থেকে পুরো সমাজে ছড়িয়ে পড়ে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকায় মাদক বিক্রি ও সরবরাহের অভিযোগ থাকলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা। এরশাদ আলীর ওপর হামলার অভিযোগ প্রসঙ্গে বক্তারা বলেন, মাদক বিক্রির প্রতিবাদ করায় একজন সাধারণ নাগরিককে এভাবে মারধর করার অভিযোগ অত্যন্ত গুরুতর। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: মেঘের রাজ্য সাজেকে পর্যটকদের ভিড়, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ভবানীগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আখতারুজ্জামান বল্টু, এলাকাবাসীর মধ্যে মামুনুর রশিদ, ভুট্টু, আহত এরশাদ আলীর স্ত্রী রিনা বিবি প্রমুখ। এতে এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। এ সময় রিনা বিবি তার স্বামীর ওপর হামলার অভিযোগের সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং পরিবারের নিরাপত্তার দাবি জানান। মানববন্ধন শেষে বক্তারা প্রশাসনের কাছে ফেন্সি রানী জুলেখাসহ মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের তদন্তসাপেক্ষে গ্রেপ্তার, এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার এবং এরশাদ আলীর ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। ফেন্সি রানী জুলেখার বিরুদ্ধে মাদক বিক্রি এবং তার বাহিনীর বিরুদ্ধে হামলার অভিযোগ মানববন্ধনে তুলে ধরা হয়েছে। এসব অভিযোগের সত্যতা আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তানোরে সাবেক আইজিপির রোগ মুক্তি কামনায় দোয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১১:০৬ পি.এম


তানোরে সাবেক আইজিপির রোগ মুক্তি কামনায় দোয়া

রাজশাহীর তানোরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে পুলিশের সাবেক আইজিপি ড. এম এনামুল হকের রোগ মুক্তি কামনায় একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এই দোয়া মাহফিলটি শনিবার বিকালে তালন্দ ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তানোর উপজেলা বিএনপির আহবায়ক এবং তালন্দ ইউপির সাবেক চেয়ারম্যান আখেরুজ্জামান হান্নান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা।

দোয়া মাহফিলের সঞ্চালনা করেন তানোর উপজেলা যুবদল আহবায়ক গোলাম মুর্তুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ড্যাবের কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার মিজানুর রহমান, বিএনপির সিনিয়র নেতা খলিলুর রহমান, তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাষ্টার, বাধাইড় ইউপি সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, পাচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান মমিনুল ইসলাম মমিন, মুন্ডমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজানুর ইসলাম রেজা, ও ফিরোজ কবির।

এছাড়া তানোর পৌর সভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা মুন্জুর রহমান, তানোর পৌর সভার সাবেক কাউন্সিলর বিএনপি নেতা আবু সাঈদ বাবু, তানোর পৌর বিএনপির ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওবাইদুর রহমান মাস্টার, তালন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন মেম্বার, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান নান্নু, সরনজাই ইউপি বিএনপি নেতা আহসান হাবিব নান্নু, বিএনপি নেতা সুরতান আহম্মেদ মাষ্টার, তানোর উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক এমদাদুল হক জনি ও হাসান মাহমুদ রাজা, পাঁচন্দর ইউপি যুবদল সভাপতি লুৎফর রহমান, তানোর উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি আব্দুল মালেক, কৃষকদল নেতা আব্দুর রশিদ, তানোর উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব মোজাম্মদ আলী জিন্নাহ, যুবদল নেতা জাহাঙ্গীর আলম ও মামুনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে ড. এম এনামুল হকের রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন মুন্ডমালা পৌর বিএনপির সাবেক আহবায়ক মাওলানা আবুল কাশেম। দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে আগামী ১লা সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষকের বিরুদ্ধে প্রভাবশালীদের ৮ মামলা খারিজের পরও আবার মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১১:১০ পি.এম


কৃষকের বিরুদ্ধে প্রভাবশালীদের ৮ মামলা খারিজের পরও আবার মামলা

 

রাজশাহীর তানোরে জমি নিয়ে বিরোধের কারণে কৃষকের বিরুদ্ধে প্রভাবশালীদের করা ৮টি মামলা আদালত কর্তৃক খারিজ করার পর নতুন করে ১টি মামলা দায়েরের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনা ঘটেছে রাজশাহীর তানোর উপজেলা পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামে। একের পর এক মিথ্যা মামলার মাধ্যমে কৃষককে হয়রানির ঘটনায় স্থানীয় বাসীর মধ্যে অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে।

যদিও আদালত পূর্বে ওই জমি নিয়ে করা মামলাগুলো খারিজ করে দিয়েছে, তথাপি কৃষকের বিরুদ্ধে নতুন মামলা দায়ের করা হচ্ছে। একের পর এক দায়ের হওয়া ৮টি মামলার খারিজের পর, সম্প্রতি আদালতে আবারো ১টি মামলা দায়ের করেছেন প্রভাবশালী প্রতিপক্ষরা। ফলে ভুক্তভোগী কৃষকের বিরুদ্ধে একই জমি নিয়ে ৯টি মামলা দায়ের করা হলো।

স্থানীয় বাসী ও ভুক্তভোগীর সাথে কথা বললে জানা যায়, তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের চিমনা গ্রামের দুবইল মৌজার জেএল নং ৮৫, দাগ নং ৬৬১ পরিমাণ ১ একর ৩৩ শতক জমি আর এস ক্ষতিয়ান নং ২০৭, রকম ধানী জমি দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে চাষাবাদ করে আসছেন চিমনা গ্রামের মৃত সাবির মন্ডলের পুত্র আব্দুল মতিন ও তার ওয়ারিশগণ।

এদিকে, ওই সম্পত্তি নিজের দাবি করে যুগিশো গ্রামের সোনারদীর পুত্র বাবলু ও তার আত্মীয় স্বজন জমি দখলের চেষ্টা করে ব্যর্থ হয়ে। জমি দখলে ব্যর্থ হয়ে কোর্টের মাধ্যমে বাবলুর আত্মীয় স্বজনরা মতিন ও তার ওয়ারিশগণকে এভিডেভিট করে বন সই দিয়ে জমি ছেড়ে দেন। জমি ছেড়ে দেয়ার পর ২০১৭ সালের ২২ আগস্ট ওই জমিকে কেন্দ্র করে আদালতে আব্দুল মতিনসহ ৬ জনকে আসামী করে বাবলু তার বন্ধু ইখতিয়ার উদ্দিন শাহিনকে বাদি করে আদালতে মামলা করেন। আদালত উভয় পক্ষের কাগজপত্র পর্যালোচনা করে মামলাটি খারিজ করে দেন।

এরপর ২০১৮ সালের ১৮ ফেব্রুয়ারি একই ব্যক্তি বাদি হয়ে মতিনসহ ওই ৬ জনকে আসামী করে পুনরায় আদালতে আরেকটি মামলা করেন। আদালত তদন্তের জন্য তানোর থানাকে নির্দেশ দেয়। তানোর থানা পুলিশ তদন্ত করে বিবাদীদের পক্ষে আদালতে রিপোর্ট দিলে আদালত সেই মামলাটিও খারিজ করে দেন।

পরে ২০১৯ সালের ২০ ডিসেম্বর একই ব্যক্তি পুনরায় বাদি হয়ে আব্দুল মতিনসহ ৭ জনকে আসামী করে ওই জমিকে কেন্দ্র করে আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্ত সাপেক্ষে রিপোর্ট প্রদানের জন্য তানোর সহকারী কমিশনার ভূমিকে দায়িত্ব দেন। তানোর সহকারী কমিশনার ভূমি তদন্ত সাপেক্ষে বিবাদীদের পক্ষে আদালতে রিপোর্ট জমা দিলে আদালত সেই মামলাটিও খারিজ করে দেন।

অন্যদিকে, ২০১৯ সালের ২০ ডিসেম্বর বাবলু বাদি হয়ে ওই একই জমি নিয়ে আব্দুল মতিনসহ ৭ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন। আদালত ওই মামলাটিও তানোর সহকারী কমিশনার ভূমিকে তদন্ত সাপেক্ষে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন। তানোর সহকারী কমিশনার ভূমি তদন্ত সাপেক্ষে বিবাদীদের পক্ষে আদালতে রিপোর্ট প্রদান করেন। আদালত সেই মামলাটি খারিজ করে দেন।

এছাড়া, ওই একই জমিকে কেন্দ্র করে বাবলু বাদি হয়ে ২০১৮ সালের ১২ মার্চ আব্দুল মতিনসহ তার ওয়ারিশদের ১৫ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটির সকল আসামীকে খালাস দিয়ে মামলাটি খারিজ করে দেন। ওই জমি নিয়েই ২০১৮ সালের ৭ই নভেম্বর বাবলু বাদি হয়ে আব্দুল মতিনসহ ৭ জনকে আসামী করে তানোর থানায় একটি মামলা দায়ের করেন।

তানোর থানা পুলিশ মামলাটি তদন্ত সাপেক্ষে বিবাদীদের পক্ষে রিপোর্টসহ মামলাটি আদালতে পাঠিয়ে দেন। পরে বাদী পুলিশের রিপোর্টের বিপক্ষে আদালতে নারাজি দিলে আদালত সেটি পিবিআইকে রিপোর্ট প্রদানের নির্দেশ দেন। পিবিআই বিবাদীর কাগজপত্র দেখে মামলাটি ফাইনাল রিপোর্ট আদালতে জমা দিলে আদালত সেই মামলাটিও খারিজ করে দেন।

পরে বাবলু তার স্ত্রী শাহিরা বেগমকে বাদি করে আব্দুল মতিনসহ ১২ জনকে আসামী করে আদালতে ১৪৫ ধারায় আরো একটি মামলা দায়ের করান। আদালত বিবাদীদের কাগজপত্র দেখে মামলাটি খারিজ করে দেন। অপরদিকে, ওই একই জমিকে কেন্দ্র করে বাবলু তার বন্ধু এরাজ উদ্দীনকে বিবাদী করে আব্দুল মতিনসহ ৫ জনকে আসামী করে ২০২২ সালের ১১ নভেম্বর আদালতে আরো একটি মামলা দায়ের করান। আদালত আসামীদের কাগজপত্র দেখে সেই মামলাটি খারিজ করে দেন।

সর্বশেষ, চলতি বছরের গত মাসে বাবলু বাদি হয়ে আব্দুল মতিনসহ ৭ জনকে আসামী করে আদালতে আরো একটি মামলা দায়ের করেছেন। আদালত মামলাটি তদন্ত সাপেক্ষে রিপোর্ট প্রদানের জন্য তানোর থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। বর্তমানে মামলাটি তানোর থানা পুলিশের তদন্তাধীন রয়েছে। এই নতুন মামলার দায়েরের খবর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং সমালোচনা ঝড় উঠেছে। স্থানীয় বাসী বলছেন কৃষককে একের পর এক এভাবে মিথ্যা মামলা দেয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া জরুরি। মামলার তদন্তকারী কর্মকর্তা তানোর থানার এসআই খালিদুর রহমান জানিয়েছেন, "মামলার তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রতিবেদন প্রদান করা হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু: শোকাহত পরিবারের পাশে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১১:১৩ পি.এম


পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু: শোকাহত পরিবারের পাশে জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর চাকলা এলাকায় মরা পদ্মা নদীর পানিতে গোসল করতে গিয়ে একইসঙ্গে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এই ঘটনার ফলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (২৯ আগস্ট ২০২৬) নিহত শিশুদের পরিবারের সদস্যদের খোঁজখবর নিতে এবং তাদের প্রতি সমবেদনা জানাতে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী নিহত শিশুদের বাড়িতে যান।

জেলা প্রশাসক শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে ত্রাণসামগ্রী ও আর্থিক সহায়তা তুলে দেন।

জেলা প্রশাসক পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এই কঠিন সময়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন এবং দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পাঁচ শিশুর একসঙ্গে মর্মান্তিক মৃত্যুতে চর চাকলা এলাকা ও আশপাশের এলাকায় শোকের আবহ বিরাজ করছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকশিসের নতুন কমিটি গঠন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ ইং

১১:১৫ পি.এম


বাকশিসের নতুন কমিটি গঠন

 

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির জোড়গাছা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন উল্লাসকে সভাপতি এবং সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আশরাফ আলীকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট বাকশিস পাবনার সাঁথিয়া উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) দুপুরে সাঁথিয়া প্রেস ক্লাব মিলনায়তনে এই কমিটি গঠন করা হয়। এ উপলক্ষে বাকশিস সাঁথিয়া উপজেলা শাখার উদ্যোগে পরিচিতি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

জোড়গাছা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন উল্লাসের সভাপতিত্বে এবং পাবনা ইসলামীয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির (বাকশিস) পাবনা জেলা শাখার আহবায়ক সহকারী অধ্যাপক নাজিম উদ্দিন সাগর। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাকশিস পাবনা জেলা শাখার সদস্য সচিব সহকারী অধ্যাপক মিজানুর রহমান মিল্টন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সাঁথিয়া পৌর বিএনপির সভাপতি আব্দুল করিম, পাবনা খতিব জাহিদ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম শফিক, পাবনা শহীদ এম মনসুর আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইসমাইল হোসেন, সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক আব্দুল হাই, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মীর নাজমুল বারী নাহিদ, সাঁথিয়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আশিক ইকবাল রাসেল। এ সময় আরও বক্তব্য দেন, সাঁথিয়া মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আশরাফ আলী, জোড়গাছা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শফি কামাল, কাশিনাথপুর শহীদ নূরুল হোসেন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাহবুব হাসান, ধুলাউড়ি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মাদ আলী, বাংলা খবর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক এম এম আবুল কালাম আজাদ প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%