ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক


চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কার ফলে একটি বালুবাহী পিকআপ সম্পূর্ণভাবে দুমড়েমুচড়ে যায়। এই ঘটনার পর, চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ প্রায় দেড় ঘণ্টা বন্ধ ছিল, তবে কিছু সময় পর তা আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

রবিবার সকাল ৯টায়, মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় দরবারটিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, আজ সকালে অবৈধ রেলক্রসিং দিয়ে বালুবাহী পিকআপটি পারাপার হতে গিয়ে এক মুহূর্তে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়, ফলে ট্রেনের সঙ্গে আটকে যায় পিকআপটি। প্রায় দেড় ঘণ্টা পর, হাইওয়ে এবং রেলওয়ে পুলিশের সাহায্যে দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করে রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক করে।

আরও পড়ুন: মাদারবাড়ি বালুর মাঠে ১৫ হাজার স্কয়ার ফুটের দৃষ্টিনন্দন খেলার মাঠ হবে

ট্রেনের যাত্রী সাজ্জাদ হোসেন জানান, আমরা ট্রেনে করে চট্টগ্রাম থেকে আসছিলাম এবং জোরারগঞ্জ এলাকায় পৌঁছালে হঠাৎ বিকট শব্দে ট্রেন থেমে যায়। পরে আমরা এ দুর্ঘটনা দেখি।

চিনকি আস্তানা রেলস্টেশনের এসএসআইওএ গোলাম সরওয়ার জানান, সকাল ৯টার দিকে অবৈধভাবে রেলক্রসিং পারাপার হতে গিয়ে পিকআপটির সঙ্গে ট্রেনের সংঘর্ষ ঘটে। এর ফলে পিকআপটি সম্পূর্ণরূপে দুমড়েমুচড়ে যায় এবং ট্রেনের একটি দরজাও ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, ঘণ্টাখানেক পর, দুর্ঘটনাকবলিত পিকআপটি সরিয়ে ফেলানোর পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ আবারও স্বাভাবিক হয়ে ওঠে।

আরও পড়ুন: সিলেটে রাবার বাগান থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র ও দুটি এয়ারগান উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে শিক্ষার পাশাপাশি কৃষিতে সফলতা তরুণ উদ্যোক্তা শান্তর গ্রীষ্মকালীন লাউ চাষে স্বাবলম্বিতার স্বপ্ন

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৩:১৭ পি.এম


কাউখালীতে শিক্ষার পাশাপাশি কৃষিতে সফলতা তরুণ উদ্যোক্তা শান্তর গ্রীষ্মকালীন লাউ চাষে স্বাবলম্বিতার স্বপ্ন
পড়ালেখার পাশাপাশি কৃষিকাজ করে স্বাবলম্বী হওয়ার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পিরোজপুরের কাউখালী উপজেলার চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নের চিরাপাড়া গ্রামের বাসিন্দা জাকির হোসেনের ছেলে ও কাউখালী সরকারি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কৃষি উদ্যোক্তা সাকিবুল ইসলাম শান্ত।
উপজেলা কৃষি অফিসের পরামর্শে এসএসিপি প্রকল্পের আওতায় ৫০ শতাংশ জমিতে গ্রীষ্মকালীন লাউ চাষ করেছেন তিনি। আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ব্যবহার করে রাসায়নিক সারের পরিবর্তে নিজস্বভাবে উৎপাদিত কেঁচো সার এবং কীটনাশকের পরিবর্তে হলুদ আঠালো ফাঁদ ও ফেরোমোন ট্র্যাপ ব্যবহার করছেন এই তরুণ কৃষি উদ্যোক্ত।
কৃষি উদ্যোক্তা সাকিবুল ইসলাম শান্ত জানান, গত বছর লাউ চাষ করে প্রায় ৫০ হাজার টাকার লাউ বিক্রি করেছি। এ বছর ইতোমধ্যে প্রায় ৩ হাজার টাকার লাউ ও লাউশাক বিক্রি হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে ৬০ থেকে ৭০ হাজার টাকার লাউ ও লাউশাক বিক্রির আশা করছি। কৃষিকাজ থেকে অর্জিত অর্থ দিয়ে নিজের লেখাপড়ার খরচ চালানোর পাশাপাশি পরিবারের প্রয়োজনেও সহায়তা করছি।
তিনি আরও বলেন, অনেকেই মনে করেন লেখাপড়ার পাশাপাশি কৃষিকাজ করা সম্ভব নয়। আমি প্রমাণ করতে চাই, আধুনিক কৃষি পদ্ধতি অনুসরণ করলে একজন শিক্ষার্থীও কৃষিকে আয়ের উৎস হিসেবে গড়ে তুলতে পারে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, তরুণদের কৃষির প্রতি আগ্রহী করে তুলতে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ, পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হচ্ছে। শান্ত সেই উদ্যোগেরই একজন সফল উদাহরণ।
উপসহকারী কৃষি কর্মকর্তা মাইনুল হুদা বলেন, সাকিবুল ইসলাম শান্ত একজন উদ্যমী ও পরিশ্রমী তরুণ কৃষি উদ্যোক্তা। উপজেলা কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী তিনি পরিবেশবান্ধব পদ্ধতিতে লাউ চাষ করছেন। রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে কেঁচো সার, ফেরোমোন ট্র্যাপ এবং হলুদ আঠালো ফাঁদের ব্যবহার কৃষির জন্য অত্যন্ত ইতিবাচক। তার এ উদ্যোগ অন্য তরুণদেরও কৃষিমুখী হতে উৎসাহিত করবে।
উপজেলা কৃষি কর্মকর্তা সোমা রানী দাস বলেন, বর্তমান সময়ে নিরাপদ খাদ্য উৎপাদনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। সাকিবুল ইসলাম শান্ত সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছেন। একজন কলেজ শিক্ষার্থী হয়েও তিনি কৃষিকে পেশা ও আয়ের উৎস হিসেবে গ্রহণ করেছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। উপজেলা কৃষি অফিস সবসময় তার পাশে রয়েছে এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন, তরুণ প্রজন্মের মধ্যে কৃষির প্রতি আগ্রহ বৃদ্ধি করা সময়ের দাবি। সাকিবুল ইসলাম শান্ত দেখিয়ে দিয়েছেন যে শিক্ষার পাশাপাশি কৃষিতেও সফল হওয়া সম্ভব। তার মতো উদ্যোগী তরুণরা শুধু নিজেদের স্বাবলম্বী করছে না, বরং দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমি তার উত্তরোত্তর সফলতা কামনা করছি এবং অন্যান্য তরুণদেরও এ ধরনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানাই।
স্থানীয়দের মতে, সাকিবুল ইসলাম শান্তের এ সফল উদ্যোগ উপজেলার শিক্ষিত তরুণদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। আধুনিক ও নিরাপদ কৃষি প্রযুক্তি ব্যবহার করে তিনি যেমন অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন, তেমনি কৃষিকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠায়ও ভূমিকা রাখছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট কুপিয়ে আহতের অভিযোগ, সন্ত্রাসীদের গ্রেফতার দাবি

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


রাজশাহীতে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট কুপিয়ে আহতের অভিযোগ, সন্ত্রাসীদের গ্রেফতার দাবি

রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানার খরবোনা এলাকায় বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী আলহাজ্ব মো. আনারুল ভান্ডারী|
রবিবার (৭ জুন ) নগরীর রিভার সিটি প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন|
লিখিত বক্তব্যে আনারুল ভান্ডারী বলেন, গত ৩১ মে দিবাগত রাত আনুমানিক ১টার দিকে শাকিল আহমেদ আলীর নেতৃত্বে হারুন, তুষার, আকাশ, হৃদয় এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন তার বসতবাড়িতে হামলা চালায়| এ সময় তারা বাড়ির নিচতলায় ব্যাপক ভাঙচুর ও বিভিন্ন মালামাল লুটপাট করে বলে তিনি দাবি করেন|
তিনি আরও অভিযোগ করেন, একই রাতে প্রায় ৩টার দিকে হামলাকারীরা বাড়ির দোতলায় উঠে গেট ও গ্রিল ভেঙে তাকে হত্যার উদ্দেশ্যে ডাকাডাকি ও ভয়ভীতি প্রদর্শন করে| তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা সরে যায়|
সংবাদ সম্মেলনে আনারুল ভান্ডারী দাবি করেন, ঘটনার আগে একই রাতে তার ছোট ভাই সানারুলকে কুপিয়ে গুরুতর জখম করা হয়| পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে অব¯’ার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়|
তিনি অভিযোগ করেন, অভিযুক্ত শাকিল আহমেদ আলী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি দখলসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত| তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর ব্যবস্তা গ্রহণেরও দাবি জানান তিনি|
এ সময় তিনি রাজশাহী মহানগর পুলিশের পুলিশ কমিশনারের কাছে অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান| একই সঙ্গে রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যেন অপরাধমূলক কর্মকাণ্ড চালাতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন|
তবে সংবাদ সম্মেলনে উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত শাকিল আহমেদ আলী বা তার সহযোগীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি| এ বিষয়ে তাদের বক্তব্য জানার চেষ্টা করা হলে যোগাযোগ সম্ভব হয়নি|
জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ রবিউল ইসলাম বলেন, সন্ত্রাসী আলী ও তার সহযোগীদের গ্রেফতারে পুলিশ অভিযান চালা”েছ| তবে সে আত্মগোপনে থাকায় তাকে খুঁজে পাওয়া যা”েছ না| ¯স্থানীয়রা সহযোগীতা করলে তাদের গ্রেফতারে সুবিধা হয়| তাই ¯’ানীয়দের সহযোগীতা কামনা করেন ওসি|

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ কোরিয়ার স্থানীয় নির্বাচনে ব্যালট সংকট: পুনর্নির্বাচনের দাবিতে বি-ক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


দক্ষিণ কোরিয়ার স্থানীয় নির্বাচনে ব্যালট সংকট: পুনর্নির্বাচনের দাবিতে বি-ক্ষোভ

দক্ষিণ কোরিয়ায় ব্যালট পেপার সংকটে স্থানীয় নির্বাচন ব্যাহত হওয়ায় রোববার ভোররাত পর্যন্ত হাজার হাজার নাগরিক পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলন করে।

সংবাদ মাধ্যম এএফপি'র প্রতিবেদনে জানা গেছে। গত বুধবারের নির্বাচনের আয়োজন হয়েছিল প্রেসিডেন্ট লি জে মিয়ং দায়িত্ব গ্রহণের পর এর প্রথম জাতীয় ভোট হিসেবে। তিনি ২০২৪ সালের শেষের দিকে সংক্ষিপ্ত সামরিক শাসন জারির কারণে রক্ষণশীল প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে ক্ষমতাচ্যুত করেছিলেন।

নির্বাচনে মেয়র, স্থানীয় সরকার ও সংসদ সদস্য পদে অধিকাংশ আসনে জয় লাভ করেছে লি’র ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি। তবে, তারা গুরুত্বপূর্ণ রাজধানী সিউলের মেয়র পদটি দখল করতে ব্যর্থ হয়েছে।

এদিকে, ব্যালট পেপার সংকটের কারণে জনরোষের মুখোমুখি হয়ে শুক্রবার পদত্যাগ করেছেন জাতীয় নির্বাচন কমিশনের চেয়ারম্যান নো তাই-আক। নির্বাচন কমিশন জানিয়েছে, রাজধানী সিউলের ৩০টি ভোটকেন্দ্রসহ পুরো দেশে ৫০টি ভোটকেন্দ্রে এই সংকট ঘটেছে।

ইয়োনহাপ সংবাদ সংস্থা পুলিশের সূত্র উল্লেখ করে জানায়, শনিবার সন্ধ্যায় সিউলে প্রায় ১০ হাজার মানুষ এসকে অলিম্পিক হ্যান্ডবল স্টেডিয়ামে জড়ো হয়ে নির্বাচনের ব্যালট গণনা প্রত্যক্ষ করেছেন।

এএফপির একজন সাংবাদিক জানিয়েছেন, রোববার ভোর ২টা পর্যন্ত সেখানে অন্তত এক হাজার বিক্ষোভকারী অবস্থান করছিলেন। বিক্ষোভকারীদের বেশিরভাগ বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তারা জাতীয় পতাকা উড়িয়ে 'পুনর্নির্বাচন চাই, পুনর্নির্বাচন চাই' স্লোগান প্রদান করেন।

তরুণ স্বেচ্ছাসেবীরা বিক্ষোভকারীদের জন্য পানি, কফি ও চকলেট বিতরণ করছেন। কেউ কেউ পোষা প্রাণী নিয়ে এসেছিলেন, আবার অনেকে জাতীয় পতাকা হাতে পিকনিক ম্যাটে বসে রাতভর অবস্থান করেন।

৩১ বছর বয়সী সিও জিন-হি এএফপিকে জানান, 'রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, ভোট দিতে না পেরে গণতান্ত্রিক অধিকারের লঙ্ঘন হচ্ছে।'

নির্বাচন কমিশন জানিয়েছে, সাম্প্রতিক নির্বাচনে আগাম ভোটদানের কারণে বিপুল সংখ্যক ব্যালট অব্যবহৃত থেকে যাওয়ায় এবারের জন্য মোট যোগ্য ভোটারের মাত্র ৫০ শতাংশের জন্য ব্যালট পেপার ছাপানো হয়েছে।

ফলস্বরূপ, কিছু ভোটার ভোট না দিয়েই ফিরে গেছেন বলে মনে করা হচ্ছে। ২৯ বছর বয়সী বিক্ষোভকারী পার্ক সউন-ওক বলেন, 'কমিশনের এই ব্যাখ্যা একজন সাধারণ নাগরিকের কাছেও মোটেই গ্রহণযোগ্য নয়।'

তিনি এএফপিকে আরও বলেন, 'আমার পছন্দের প্রার্থী জিতল কি না, তা গুরুত্বপূর্ণ নয়। সব কিছুর ঊর্ধ্বে, আমি মনে করি এই নির্বাচন অবশ্যই পুনরায় হওয়া উচিত।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাটগ্রাম সীমান্তে পুশইনের প্রচেষ্টাকে ঘিরে তৈরি উত্তেজনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০৩:২৮ পি.এম


পাটগ্রাম সীমান্তে পুশইনের প্রচেষ্টাকে ঘিরে তৈরি উত্তেজনা

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক ঠেলে পাঠানো) চেষ্টার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

এ নিয়ে সীমান্ত এলাকায় সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। উত্তেজিত এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে সীমান্তে জড়ো হলে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শনিবার (৬ জুন) বিকাল সাড়ে ৬টার দিকে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের আজিজপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তের ৮৫৫ নম্বর প্রধান পিলারের কাছে এ ঘটনা ঘটে। সেখানে ভারতের দাউয়াকামারী ক্যাম্পের বিএসএফ সদস্যরা কাঁটাতারের গেট খুলে আনুমানিক ৩৫ বছর বয়সি এক ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠায়। স্থানীয় বাসিন্দারা বিষয়টি দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে বিজিবিকে খবর দেন।

খবর পেয়ে ৬১ বিজিবি (তিস্তা-২) ব্যাটালিয়নের কালীরহাট ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে একই পথ দিয়ে শূন্য রেখায় ফিরিয়ে দেয়। ব্যক্তিটির কথাবার্তা ও আচরণ অসংলগ্ন হওয়ায় তিনি মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিজিবি ওই ব্যক্তিকে ফেরত পাঠানোর পর বিএসএফ সদস্যরা আবারও তাকে বাংলাদেশের দিকে ঠেলে দেয়ার চেষ্টা করে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে সীমান্ত এলাকায় জড়ো হয়। পরে বিজিবি সদস্যরা স্থানীয়দের শান্ত করে পরিস্থিতি স্বাভাবিক রাখেন।

বিজিবির একটি দায়িত্বশীল সূত্র জানায়, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি বিএসএফের দাউয়াকামারী ক্যাম্প কমান্ডারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে, ওই ব্যক্তিকে ভারতে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

রবিবার সকালে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ওই ব্যক্তিকে ভারতের শূন্যরেখা থেকে প্রায় ১০০ গজ ভেতরে অবস্থান করতে দেখা গেছে। এ ঘটনায় সীমান্তের উভয় পাশে বিজিবি ও বিএসএফ সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%