ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

যশোরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ মহড়া


যশোরে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ মহড়া

সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধ দমনের অংশ হিসেবে যশোর শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট বিশেষ মহড়া সম্পন্ন করেছে।

গতকাল বুধবার রাত ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এই মহড়া শুরু হয়ে শহরের অন্তত ২৫টি গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ মহড়ায় পালবাড়ি, চাঁচড়া চেকপোস্ট, মনিহার, হাইকোর্ট মোড়, নিউমার্কেট, দড়াটানা, রেলস্টেশনসহ বিভিন্ন এলাকা অন্তর্ভুক্ত ছিল।

মহড়ায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক কমলেশ মজুমদার, যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম, রাজিবুল ইসলাম, শাখাওয়াত হোসেন, আহসান হাবীব, রাইসুল ইসলাম, র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার, এবং জেলা আনসার ও ভিডিপি’র অতিরিক্ত পরিচালক আবির রহমানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

আরও পড়ুন: ঈশ্বরদীতে বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রাণ গেল খামারির

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবীব বাসস’কে বলেছেন, জেলাজুড়ে চলমান পুলিশি অভিযানকে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করতে এবং দুর্বৃত্তদের সতর্ক করতেই এ মহড়া পরিচালনা করা হয়েছে।

তিনি জানিয়েছেন, মহড়া চলাকালে মোবাইল কোর্টও পরিচালনা করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫০ পি.এম


চাঁদপুরে স্বর্ণ ব্যবসায়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বাজারে স্বর্ণ ব্যবসায়ী ওমর সরকার (৪৫) কে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার অপরাধে বিচারক আসামি জয় বিশ্বাস অনিক (২১) কে মৃত্যুদণ্ড দিয়েছেন। এ ছাড়া তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। অপর ধারায় জয় বিশ্বাসকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৩ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অপর আসামি হৃদয় সূত্রধর (২১) কে যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে চাঁদপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) মো. কামাল হোসাইন এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জয় বিশ্বাস মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার সুভারিয়া সরকার বাড়ির অর্জুন বিশ্বাসের ছেলে। আর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হৃদয় সূত্রধর মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর সারপাড় এলাকার গোপাল সূত্রধরের ছেলে।

হত্যার শিকার ব্যবসায়ী ওমর সরকার মতলব দক্ষিণ উপজেলার সারপাড় এলাকার শ্রী রবি ভক্তের ছেলে।

মামলার বিবরণ অনুযায়ী জানা যায়, ২০২২ সালের ২১ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টার পর হতে ২টার মধ্যে ওমর সরকার নিজের ব্যবসা প্রতিষ্ঠান মাধবী শিল্পালয় থেকে বাড়িতে আসার পথে উভয় আসামি তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে। ওই রাতেই ঘটনাটি আড়াল করার জন্য জয় বিশ্বাস অনিক নিজেই ওমর সরকারকে কে বা কারা হত্যা করেছে- এমন খবর তার বাবার কাছে পৌঁছে দেয়। তখন রবি ভক্ত ও তার বড় ছেলে জীবন কৃষ্ণ বাড়ি থেকে প্রায় ৮০ গজ দূরে দাস বাড়ির উঠানে তার রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরে থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

ঘটনায় পরদিন ২২ ফেব্রুয়ারি মতলব দক্ষিণ থানায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন ওমর সরকারের বাবা রবি ভক্ত। মামলা হওয়ার পর পুলিশ তদন্ত করে ঘটনায় জড়িত উল্লেখিত আসামি হৃদয়কে ২৩ ফেব্রুয়ারি এবং জয় বিশ্বাসকে ২৪ ফেব্রুয়ারি গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন।

মামলাটির তদন্ত করেন তৎকালীন মতলব দক্ষিণ থানার এসআই মো: হাবিবুর রহমান। মামলাটি তদন্ত শেষে ২০২২ সালের ১০ মে তিনি আদালতে চার্জশিট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) সালমা বেগম বলেন, মামলাটি চলমান অবস্থায় আদালত ২১ জনের স্বাক্ষ্য গ্রহণ করেন। স্বাক্ষ্যগ্রহণ, মামলার নথিপত্র পর্যালোচনা ও আসামিরা তাদের অপরাধ স্বীকার করায় বিচারক এ রায় দেন। রায়ের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জয় বিশ্বাস উপস্থিত ছিলেন এবং অপর আসামি হৃদয় জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

আসামিপক্ষে সরকার নিযুক্ত আইনজীবী হিসেবে ছিলেন অ্যাড. শফিকুল ইসলাম ভুঁইয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাপোলি ছেড়ে তুরস্কের ফেনারবাচেতে যোগ দিলেন লুকাকু

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫১ পি.এম


নাপোলি ছেড়ে তুরস্কের ফেনারবাচেতে যোগ দিলেন লুকাকু

নাপোলি ছেড়ে তুরস্কের গৌরবময় ক্লাব ফেনারবাচে যোগ দিয়েছেন ৩৩ বছর বয়সী বেলজিয়ান স্ট্রাইকার রোমেলু লুকাকু। ইনজুরির কারণে গত মৌসুমটি তার জন্য একেবারেই ভালো কাটেনি; সিরি ‘এ’-এর ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র সাতটি ম্যাচে তিনি মাঠে নামার সুযোগ পেয়েছিলেন।

বেলজিয়ামের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক হিসেবে লুকাকু আবারও তুরস্কে ফিরলেন। ১৯৯৬-১৯৯৭ মৌসুমে তিনি শৈশবে তুরস্কে ছিলেন, যখন তার বাবা রজার লুকাকু দেশটির সুপার লিগের ক্লাব গেঞ্চলারবির্লিগির হয়ে পেশাদার ফুটবল খেলতেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফেনারবাচের সমর্থকদের উদ্দেশ্যে একটি ভিডিওতে আবেগঘন কণ্ঠে লুকাকু বলেন, ‘আপনাদের ক্লাবে যোগ দেওয়া আমার জন্য এক দারুণ সম্মান ও সৌভাগ্যের বিষয়। আমি সম্পূর্ণ ফিট এবং মাঠে নামতে পুরোপুরি প্রস্তুত।

অনেক বছর পর আবারও তুরস্কে ফিরতে পেরে এটি আমার জন্য অত্যন্ত আবেগপূর্ণ এক মুহূর্ত, কারণ এখানেই ছোটবেলায় বাবার হাতে ধরে পেশাদার ফুটবলের সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল।’

তবে লুকাকুর চুক্তি এবং ট্রান্সফার ফির বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য জানায়নি কোনো ক্লাবই।

ইনজুরিতে জর্জরিত মৌসুম কাটানোর পর, সদ্য সমাপ্ত বিশ্বকাপে নিজের শক্তি জানান দিয়ে সাবেক চেলসি, এভারটন ও ম্যানচেস্টার ইউনাইটেড তারকা নিজেকে প্রমাণ করেছেন। বেলজিয়ামের হয়ে আসরে তিনি ৩টি গোল করেন। ক্যারিয়ারে আন্ডারলেখটের হয়ে বেলজিয়ান চ্যাম্পিয়নশিপ, চেলসির হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপ এবং ইন্টার মিলান ও নাপোলির হয়ে ইতালিয়ান সিরি ‘এ’ শিরোপা জয়ের অভিজ্ঞতা রয়েছে এই তারকা স্ট্রাইকারের।

মার্সেই থেকে ম্যাসন গ্রিনউডকে দলে ভেড়ানোর পর চলতি গ্রীষ্মকালীন দলবদলে ফেনারবাচে যোগ দেওয়া দ্বিতীয় সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড হলেন লুকাকু। টানা চার মৌসুম ধরে চিরপ্রতিদ্বন্দ্বী গালতাসারাইয়ের পিছনে থেকে রানার্স-আপ হিসেবে লিগ শেষ করা ফেনারবাচে ২০১৪ সালের পর থেকে আর তুর্কি লিগ শিরোপা জয়ের স্বাদ পায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে শ্রীমঙ্গলে স্টপেজের দাবি যাত্রীদের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে শ্রীমঙ্গলে স্টপেজের দাবি যাত্রীদের

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে যাত্রী ওঠানামার সুযোগ পুনর্বহাল করার দাবি জানিয়েছেন যাত্রীরা। আজ বৃহস্পতিবার সকালে শহরের একটি অভিযাত রেস্টুরেন্টে সংগীতশিল্পী মো. তারেক ইকবাল চৌধুরী সংবাদ সম্মেলন করে এই দাবি তুলে ধরেন।

তার সাথে উপস্থিত ছিলেন অব. পুলিশ কর্মকর্তা নীহার রঞ্জন নাথ, সুজন শ্রীমঙ্গল উপজেলা কমিটি সাধারন সম্পাদক কাওছার ইকবাল, এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন।

সংবাদ সম্মেলনে যাত্রীদের পক্ষে মো. তারেক ইকবাল চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, হবিগঞ্জ-সিলেট সড়কে শ্রীমঙ্গল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজেলা। শ্রীমঙ্গল থেকে প্রতিদিন হবিগঞ্জ, সিলেটসহ বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক শিক্ষার্থী, রোগী, চাকরিজীবী, ব্যবসায়ী ও পর্যটক যাতায়াত করে থাকেন। কিন্তু বর্তমানে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের শ্রীমঙ্গলে কোন স্টপেজ নেই। তাই যাত্রীদের ওঠানামার সুযোগ না থাকায় সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। মানুষ স্বাভাবিক যাতায়াতের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ যাত্রীদের অতিরিক্ত সময় এবং অর্থ ব্যয় করে বাস পরিবর্তন করে গিয়ে সমস্যা হচ্ছে। এতে পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত শ্রীমঙ্গলের যোগাযোগ ব্যবস্থাতেও নেতিবাচক প্রভাব পড়ছে।

সংবাদ সম্মেলনে তিনি তিন দফা দাবি তুলে ধরে বলেন, হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস সার্ভিসে পূর্বের মতো শ্রীমঙ্গল থেকে যাত্রীদের ওঠানো ও নামানোর ব্যবস্থা অবিলম্বে পুনর্বহাল করা হোক, কোনো পরিবহন ব্যবসায়িক বিরোধের কারণে সাধারণ যাত্রীদের পরিবহন সুবিধা বন্ধ না করা হোক এবং শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী যাত্রীদের জন্য নিয়মিত, নিরাপদ ও যাত্রীবান্ধব বিরতিহীন বাস সার্ভিস নিশ্চিত করা হোক।

এই দাবি বাস্তবায়নে তিনি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বাংলাদেশ সড়ক পরিবহন (বিআরটিএ), সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, এমনটি নিশ্চিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি উল্লেখ করেন, ‘ভারত সফরসহ অন্যান্য সফর কোনোটাই এখনো চূড়ান্ত হয়নি। আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি এসব তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ভারত ও বাংলাদেশের প্রধানরা যে সময় কথা বলেন, তখন অনেক সমস্যার সমাধানের সুযোগ তৈরি হয়। এই প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, ভারতের উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। যখন দুই দেশের প্রধানমন্ত্রী কথা বলেন, তখন দ্বিপাক্ষিক আলোচনা ঘটে এবং সমস্যা সমাধানে সুবিধা হয়।

প্রধানমন্ত্রীর ভারত এবং জাপান সফর কবে ঘটবে, সেটা জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী কবে জাপান সফর করবেন, সেটার দিনক্ষণ এখনো ঠিক করা হয়নি। এটি দুই দেশের উপযুক্ত সময়ে নির্ধারিত হবে। বর্তমানে প্রধানমন্ত্রী বিভিন্ন কাজে ব্যস্ত আছেন। ভারত সফরসহ অন্যান্য সফর কোনোটাই চিন্তাভাবনা অনুযায়ী চূড়ান্ত হয়নি। আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘জুলাইয়ের রক্তের দাগ এখনো শুকায়নি। তবে যখন দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে বসেন, তখন অনেক কিছুই সমাধান হতে পারে। ভারত সঙ্গে সম্পর্ক উন্নয়নের সুযোগ সৃষ্টির জন্য প্রস্তুত হয়েছে। ভারত এই সুযোগ গ্রহণের ব্যাপারে ভেবে দেখতে পারে।’

সিঙ্গাপুরে জনশক্তি রফতানির ব্যাপারে শামা ওবায়েদ বলেন, ‘সিঙ্গাপুরে জনশক্তি রফতানি করার জন্য সরকারি পর্যায়ে সফল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এছাড়া সিংগাপুরে এক্সপোর্ট বৃদ্ধি করার জন্য সফল আলোচনা হয়েছে। আমি সিংগাপুরে ওয়েস্ট থেকে জ্বালানি তৈরির প্রজেক্ট পরিদর্শন করে এসেছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%