প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসা সহ বিভিন্ন অপরাধ দমনের অংশ হিসেবে যশোর শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিট বিশেষ মহড়া সম্পন্ন করেছে।
গতকাল বুধবার রাত ৮টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এই মহড়া শুরু হয়ে শহরের অন্তত ২৫টি গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ মহড়ায় পালবাড়ি, চাঁচড়া চেকপোস্ট, মনিহার, হাইকোর্ট মোড়, নিউমার্কেট, দড়াটানা, রেলস্টেশনসহ বিভিন্ন এলাকা অন্তর্ভুক্ত ছিল।
মহড়ায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক কমলেশ মজুমদার, যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম, রাজিবুল ইসলাম, শাখাওয়াত হোসেন, আহসান হাবীব, রাইসুল ইসলাম, র্যাব-৬ যশোর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার, এবং জেলা আনসার ও ভিডিপি’র অতিরিক্ত পরিচালক আবির রহমানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবীব বাসস’কে বলেছেন, জেলাজুড়ে চলমান পুলিশি অভিযানকে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করতে এবং দুর্বৃত্তদের সতর্ক করতেই এ মহড়া পরিচালনা করা হয়েছে।
তিনি জানিয়েছেন, মহড়া চলাকালে মোবাইল কোর্টও পরিচালনা করা হয়েছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন