প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসে যাত্রী ওঠানামার সুযোগ পুনর্বহাল করার দাবি জানিয়েছেন যাত্রীরা। আজ বৃহস্পতিবার সকালে শহরের একটি অভিযাত রেস্টুরেন্টে সংগীতশিল্পী মো. তারেক ইকবাল চৌধুরী সংবাদ সম্মেলন করে এই দাবি তুলে ধরেন।
তার সাথে উপস্থিত ছিলেন অব. পুলিশ কর্মকর্তা নীহার রঞ্জন নাথ, সুজন শ্রীমঙ্গল উপজেলা কমিটি সাধারন সম্পাদক কাওছার ইকবাল, এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন।
সংবাদ সম্মেলনে যাত্রীদের পক্ষে মো. তারেক ইকবাল চৌধুরী লিখিত বক্তব্যে বলেন, হবিগঞ্জ-সিলেট সড়কে শ্রীমঙ্গল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজেলা। শ্রীমঙ্গল থেকে প্রতিদিন হবিগঞ্জ, সিলেটসহ বিভিন্ন এলাকায় বিপুলসংখ্যক শিক্ষার্থী, রোগী, চাকরিজীবী, ব্যবসায়ী ও পর্যটক যাতায়াত করে থাকেন। কিন্তু বর্তমানে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের শ্রীমঙ্গলে কোন স্টপেজ নেই। তাই যাত্রীদের ওঠানামার সুযোগ না থাকায় সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়ছেন। মানুষ স্বাভাবিক যাতায়াতের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থ যাত্রীদের অতিরিক্ত সময় এবং অর্থ ব্যয় করে বাস পরিবর্তন করে গিয়ে সমস্যা হচ্ছে। এতে পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত শ্রীমঙ্গলের যোগাযোগ ব্যবস্থাতেও নেতিবাচক প্রভাব পড়ছে।
সংবাদ সম্মেলনে তিনি তিন দফা দাবি তুলে ধরে বলেন, হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাস সার্ভিসে পূর্বের মতো শ্রীমঙ্গল থেকে যাত্রীদের ওঠানো ও নামানোর ব্যবস্থা অবিলম্বে পুনর্বহাল করা হোক, কোনো পরিবহন ব্যবসায়িক বিরোধের কারণে সাধারণ যাত্রীদের পরিবহন সুবিধা বন্ধ না করা হোক এবং শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জগামী যাত্রীদের জন্য নিয়মিত, নিরাপদ ও যাত্রীবান্ধব বিরতিহীন বাস সার্ভিস নিশ্চিত করা হোক।
এই দাবি বাস্তবায়নে তিনি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বাংলাদেশ সড়ক পরিবহন (বিআরটিএ), সংশ্লিষ্ট পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন