০১:০৪ পি.এম
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের গড় পাসের হার দেশের ১১টি শিক্ষা বোর্ডে ৫২ দশমিক ১২ শতাংশ। মোট ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন।
শনিবার (৩১ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে ফল প্রকাশের কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
১১ বোর্ডে পাসের হার
আরও পড়ুন: এইচএসসিতে পুনর্নিরীক্ষণের জন্য ১১ লাখ খাতা জমা
প্রকাশিত ফলাফল অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডে সর্বোচ্চ পাসের হার ৬১ দশমিক ৮০ শতাংশ রেকর্ড করা হয়েছে। চট্টগ্রাম বোর্ডের পাসের হার ৫২ দশমিক ০৭, সিলেট বোর্ডে ৫০ দশমিক ৯০, ময়মনসিংহ বোর্ডে ৫১ দশমিক ৪৪, কুমিল্লা বোর্ডে ৪৮ দশমিক ০৪, দিনাজপুর বোর্ডে ৪৫ দশমিক ৯৮, রাজশাহী বোর্ডে ৪৫ দশমিক ০৬, যশোর বোর্ডে ৪৪ দশমিক ৯২ এবং বরিশাল বোর্ডে ৪৪ দশমিক ৮৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ।
এই বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেন।
এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। ৮ আগস্ট লিখিত পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগ ও বন্যার কারণে চট্টগ্রামসহ কিছু বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছিল। পরে স্থগিত পরীক্ষাগুলো নেওয়া হয়। ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: জাবিতে নিষিদ্ধ পোস্টার লাগানোর অভিযোগে পাবিপ্রবি ছাত্রলীগ নেতা আটক
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তি অনুযায়ী, ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফলাফল জানতে পারবেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইনে ফলাফল ডাউনলোড করে প্রকাশ করতে পারবে।
এ জন্য প্রতিষ্ঠানগুলোকে eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে Result কর্নারে ক্লিক করতে হবে। এরপর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে ফলাফল ডাউনলোড করা যাবে।
অন্যদিকে, পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং নির্ধারিত অনলাইন পোর্টালের মাধ্যমে ফলাফল জানতে পারবেন। এসএমএসের মাধ্যমে ফলাফল জানার সুযোগও রয়েছে।
আরও পড়ুন: এইচএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণে ২ লাখ ৯১ হাজার আবেদন, ইংরেজিতে সর্বাধিক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন