প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আগামী রোববার (১ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৫তম ‘ড্র’। বিজয়ী প্রথম পুরস্কার হিসেবে ৬ লাখ টাকা পাবেন।
অনেকেই সারাজীবন উপার্জিত অর্থ কোথায় বিনিয়োগ করবেন, তা নিয়ে চিন্তিত থাকেন। কিছু মানুষ স্থায়ী সম্পদে বিনিয়োগ করেন, অন্যরা সঞ্চয়পত্র বা বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করেন। তবে মধ্যবিত্তদের জন্য প্রাইজবন্ড একটি স্মার্ট সঞ্চয় মাধ্যম হিসেবে বিবেচিত হয়।
সঞ্চয় প্রবণতা বৃদ্ধি করার উদ্দেশ্যে সরকার ‘বাংলাদেশ প্রাইজবন্ড’ নামের এই বন্ড চালু করেছে। এটি যে কোনো সময় কেনা এবং ভাঙানো সম্ভব। আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে এর ১২৫তম ড্র।
প্রাইজবন্ডের প্রথম পুরস্কার বিজয়ী ৬ লাখ টাকা পাবেন। দ্বিতীয় পুরস্কার বিজয়ী পাবেন ৩ লাখ ২৫ হাজার টাকা। তৃতীয় পুরস্কার বিজয়ী ১ লাখ টাকা এবং চতুর্থ পুরস্কার বিজয়ী ৫০ হাজার টাকা পাবেন। পঞ্চম পুরস্কার বিজয়ী প্রত্যেকে ১০ হাজার টাকা পাবেন। ঘোষিত সংখ্যার প্রতিটি সিরিজের বন্ড একই পুরস্কারের জন্য যোগ্য বলে গণ্য হয়।
ড্রয়ের নির্ধারিত তারিখের ৬০ দিন আগে (বিক্রির তারিখ ধরে এবং ড্রয়ের তারিখ বাদ দিয়ে) যেসব প্রাইজবন্ড বিক্রি হয়েছে, সেগুলো এই ড্রয়ের আওতাভুক্ত হবে। আয়কর আইন ২০২৩ এর ১১৮ ধারার নির্দেশনা অনুযায়ী প্রাইজবন্ডের পুরস্কারের অর্থ থেকে ২৫ শতাংশ হারে উৎসে কর কাটা হবে।
এছাড়া, বছরের ৩১ জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই ও ৩১ অক্টোবর তারিখে ড্র অনুষ্ঠিত হবে। নির্ধারিত তারিখে যদি সাপ্তাহিক বা সরকারি ছুটি পড়ে, তবে পরবর্তী কার্যদিবসে ড্র অনুষ্ঠিত হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন