ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রাথমিক শিক্ষায় সহযোগিতা এবং মানোন্নয়ন নিয়ে আলোচনা


বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রাথমিক শিক্ষায় সহযোগিতা এবং মানোন্নয়ন নিয়ে আলোচনা

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তার্কিশ কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন এজেন্সির (টিকা) ভাইস প্রেসিডেন্ট ড. আলি এরজান নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল।

এটি রবিবার প্রতিমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে সহযোগিতা সম্প্রসারণ, শিক্ষক প্রশিক্ষণ, অবকাঠোমো উন্নয়ন, কারিকুলাম আধুনিকায়ন এবং শিক্ষার মানোন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উল্লেখ করেন, তুরস্ক বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের ক্ষেত্রে যে অগ্রগতি অর্জন করেছে, বাংলাদেশও ভবিষ্যতে সেই পর্যায়ে পৌঁছাতে চায়। এজন্য প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের বিজ্ঞান, গণিত, প্রযুক্তি ও সমস্যা সমাধানমূলক দক্ষতার ভিত্তি শক্তিশালী করা প্রয়োজন।

আরও পড়ুন: ইসরাইল নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, সরকার গঠনে একক সংখ্যাগরিষ্ঠতা অধরাই

তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য হলো এমন একটি প্রাথমিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যেখানে একজন ১০ বছর বয়সী শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ে প্রবেশের সময় আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষার জন্য প্রস্তুত থাকবে।

প্রতিমন্ত্রী বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বিভিন্ন সংস্কার উদ্যোগের কথা তুলে ধরে বলেন, সরকার বর্তমানে শিক্ষক প্রশিক্ষণ, নতুন শিক্ষাক্রম প্রণয়ন, অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল শিক্ষা এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

তিনি আরও জানান, বাংলাদেশ ইতোমধ্যে বিভিন্ন দেশের সঙ্গে শিক্ষা প্রশাসন, কারিকুলাম উন্নয়ন, অবকাঠামো পরিকল্পনা এবং নন-ফরমাল শিক্ষা বিষয়ে জ্ঞান বিনিময় কর্মসূচি শুরু করেছে। একই ধরনের সহযোগিতা তুরস্কের সঙ্গেও গড়ে তোলার আগ্রহ তিনি প্রকাশ করেন।

ভাইস-প্রেসিডেন্ট ড. আলি এরজান বলেন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের নেতৃত্ব, কর্মস্পৃহা এবং প্রাথমিক শিক্ষা নিয়ে তাঁর সুদূরপ্রসারী পরিকল্পনা অত্যন্ত প্রশংসনীয়। শিক্ষার গুণগত মানোন্নয়নে তার উদ্যোগ ও সংস্কার ভাবনা বাংলাদেশের প্রাথমিক শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আমরা আশাবাদী।

আরও পড়ুন: ইসরায়েলে পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে, লিকুদ পার্টি এগিয়ে

এই সময় উভয়পক্ষ প্রাথমিক শিক্ষা খাতে সম্ভাব্য আর্থিক ও কারিগরি সহায়তা, মডেল স্কুল উন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি, শিক্ষাবান্ধব অবকাঠামো নির্মাণ এবং জাতীয় শিক্ষা দর্শন ও পেডাগজিক্যাল পদ্ধতি বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিসিবি নির্বাচনে তামিম ভোট দিলেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০১:৪৬ পি.এম


বিসিবি নির্বাচনে তামিম ভোট দিলেন

মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে চলছে বোর্ড নির্বাচন। রবিবার সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পরই প্রথম ভোটটি পড়তে সময় লাগে প্রায় ৪৫ মিনিট।

নির্বাচনে এই মুহূর্তে ভোট দিয়েছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। তিনি ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে অংশ নিচ্ছেন এবং আজ সকাল ১১টা ৩৫ মিনিটে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

একই সময়ে ভোট দিয়েছেন সাবেক জাতীয় দলের পেসার রুবেল হোসেন। তিনি ক্যাটাগরি-১ এ ভোট প্রদান করেছেন।

এবারের বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা হচ্ছে ক্লাব ক্যাটাগরির লড়াই নিয়ে। ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ৭ জনই এসেছেন ক্যাটাগরি-০১ থেকে, অর্থাৎ যারা আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিত্ব করছিলেন। আরেকজন নির্বাচিত হয়েছেন ক্যাটেগরি-৩ থেকে, যেখানে সাবেক অধিনায়ক, ক্রিকেটার, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অন্তর্ভুক্ত হন।

তবে ভোটের আসল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্যাটাগরি-২ বা ক্লাব ক্যাটাগরিতে। এখানে ১২টি পরিচালক পদের জন্য ১৬ জন প্রার্থী লড়ছেন। এই ক্যাটাগরিতেই প্রতিদ্বন্দ্বিতা করছেন তামিম ইকবাল। তার সঙ্গে রয়েছেন আবাহনী লিমিটেডের প্রতিনিধি ফাহিম সিনহাসহ আরও কয়েকজন আলোচিত প্রার্থী।

এদিকে ৪১ জন ভোটার ই-ভোটের জন্য ব্যালট নিয়ে গেছেন। এর মধ্যে জেলা-বিভাগ ক্যাটাগরির তিনজন এবং ঢাকার ক্লাব ক্যাটাগরির ৩৮ জন রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০১:৫৩ পি.এম


শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন

আজ শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পর এটি হচ্ছে সংসদের প্রথম বাজেট অধিবেশন, যেখানে বিএনপি সরকার গঠন করেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের এই অধিবেশন, যা দ্বিতীয় অধিবেশন হিসেবেও পরিচিত, আজ রোববার বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে শুরু হবে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-এ ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন বলে জানা গেছে।

এর আগে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফার বিধান অনুযায়ী, গত ৭ মে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংসদের এই অধিবেশন আহ্বান করার সিদ্ধান্ত নেন। উল্লেখযোগ্য যে, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল সমাপ্ত হয়েছে।

ওই অধিবেশনের ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধানমন্ডি এলাকার জলাবদ্ধতা নিরসনে ৩৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে: সড়ক মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০১:৫৪ পি.এম


ধানমন্ডি এলাকার জলাবদ্ধতা নিরসনে ৩৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে: সড়ক মন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ধানমন্ডি লেকে কোনো বাণিজ্যিক নিয়ন্ত্রণ চলবে না। ধানমন্ডি এলাকায় জলাবদ্ধতা নিরসনের জন্য ৩৫০ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, নাগরিক সেবা, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধন কার্যক্রম আরও কার্যকর করতে ধানমন্ডিতে রোববার (৭ জুন) সকালে ধানমন্ডি লেক সংলগ্ন রাশিয়ান কালচারাল সেন্টারে ডিএসসিসি গণশুনানিতে তিনি এ কথা জানান।

সড়কমন্ত্রী আরো বলেন, নাগরিকদের কাছে জবাবদিহি নিশ্চিত করতে পারলে এবং তাদের সমস্যা প্রতিষ্ঠানের নিজেদের সমস্যা হিসেবে বিবেচনা করলে জনগণ উন্নয়ন কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশ নেবে। এ ক্ষেত্রে স্থানীয় সোসাইটি নাগরিক সংগঠন এবং বাসিন্দাদের আরও ব্যাপক অংশগ্রহণ প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, ধানমন্ডি লেকটিকে ঝলমলে বাণিজ্যিক স্থানে রূপান্তরিত না করে বরং একটি মনোরম, প্রশান্তিময় ও প্রকৃতিনির্ভর জনপরিসর হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ চলছে। হাঁটাচলা, বিনোদন এবং মানসিক প্রশান্তির জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি লেকের স্বাভাবিক সৌন্দর্য সংরক্ষণে গুরুত্ব দেয়া হচ্ছে।

এ সময় লেকের পানির মান উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং শৃঙ্খলাপূর্ণ ব্যবস্থাপনার বিষয়গুলো নিয়েও চলমান পরিকল্পনার কথা জানান মন্ত্রী।

তিনি ধানমন্ডি এলাকার জলাবদ্ধতা নিরসনে বৃহৎ অবকাঠামোগত প্রকল্প বাস্তবায়নের উদ্যোগের কথাও জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামিসা ধর্ষণ-হত্যা রায়ের প্রতি আদালতের মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০২:০০ পি.এম


রামিসা ধর্ষণ-হত্যা রায়ের প্রতি আদালতের মন্তব্য

রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যা মামলায় আদালত প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।

রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এই ঐতিহাসিক রায় ঘোষণার করেন।

রায়ে উল্লেখ রয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। প্রধান আসামি সোহেলকে ৫ লাখ টাকা এবং তার স্ত্রী স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই অর্থদণ্ডের টাকা ভুক্তভোগী শিশু রামিসার আইনগত উত্তরাধিকারীদের কাছে পৌঁছানো হবে। আসামিরা যদি এই ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হন, তাহলে তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে সেই টাকা ভুক্তভোগীর পরিবারকে দেওয়ার নির্দেশ রয়েছে আদালতের।

নৃশংস হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মধ্যে এই বিচারপ্রক্রিয়া সম্পন্ন হলো। রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলাটি শুধুমাত্র একটি ফৌজদারি বিচারকর্মকাণ্ড নয়; এটি আমাদের সমাজের বিবেক, মানবতা, আইনশৃঙ্খলা ও আইনের শাসনের পরীক্ষার একটি বিষয়। শিশুদের নিরাপত্তা, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা একটি সভ্য ও মানবিক রাষ্ট্রের মৌলিক দায়িত্ব হিসেবে চিহ্নিত করেছেন তিনি। যখন কোনো শিশু অত্যন্ত জঘন্য অপরাধের শিকার হয়, তখন তা একা একটি পরিবারকেও নয় বরং সমগ্র সমাজকেও গভীরভাবে আঘাত করে।

আদালত আরও পর্যবেক্ষণ করে বলেন, বর্তমানে এই ট্রাইব্যুনালে ১ হাজার ৮০০-র অধিক বিচারাধীন মামলা রয়েছে, যার প্রতিটি মামলাই শিশুদের প্রতি সংঘটিত গুরুতর অপরাধের সঙ্গে সম্পর্কিত। এই প্রেক্ষাপটের আলোকে রামিসার মামলাটি বিশেষ গুরুত্ব বহন করে, কারণ এটিতে তদন্ত, বিচারিক প্রক্রিয়া এবং সাক্ষ্যগ্রহণ অত্যন্ত দ্রুততার সঙ্গে সম্পন্ন হয়েছে। ঘটনার মাত্র ৪ দিনের মাথায়, গত ২৪ মে তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ১৮ জনকে সাক্ষী করে আদালতে চার্জশিট জমা দেন। আদালত এই দ্রুততা এবং মানসম্মত তদন্তের জন্য তদন্তকারী সংস্থা এবং দ্রুত সময়ে সাক্ষীদের আদালতে উপস্থাপন করার জন্য প্রসিকিউশনের আন্তরিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন। বিচারক আশা প্রকাশ করেন যে, এই মামলা ভবিষ্যতে শিশু নির্যাতন সংক্রান্ত অন্যান্য মামলার জন্য একটি অনুসরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে।

এর আগে গত ১ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয় এবং ২ জুন মাত্র এক দিনে ১৮ জন সাক্ষীর মধ্যে ১৬ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। ৩ জুন আত্মপক্ষ সমর্থনে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করলেও, ৪ জুন উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে বিশেষ দিন ধার্য করা হয়েছিল রায়ের জন্য।

মামলার এজাহার অনুযায়ী, গত ১৯ মে সকালে সাড়ে ৯টায় পল্লবীর বাসা থেকে বের হয় পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা। প্রতিবেশী স্বপ্না খাতুন তাকে কৌশলে নিজেদের বাসায় ডেকে নেন। পরে রামিসাকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে সোহেলের দরজার সামনে মেয়ের জুতা দেখতে পান তার মা। কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, শয়নকক্ষে রামিসার মস্তকবিহীন মরদেহ এবং একটি বালতির ভেতর তার কাটা মাথা রয়েছে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ স্বপ্নাকে আটক করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মূল ঘাতক সোহেল রানাকে গ্রেপ্তার করে। এই ঘটনায় ২০ মে পল্লবী থানায় মামলা করেছিলেন রামিসার বাবা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%