প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মিরপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে চলছে বোর্ড নির্বাচন। রবিবার সকাল ১০টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পরই প্রথম ভোটটি পড়তে সময় লাগে প্রায় ৪৫ মিনিট।
নির্বাচনে এই মুহূর্তে ভোট দিয়েছেন বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল। তিনি ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে অংশ নিচ্ছেন এবং আজ সকাল ১১টা ৩৫ মিনিটে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।
একই সময়ে ভোট দিয়েছেন সাবেক জাতীয় দলের পেসার রুবেল হোসেন। তিনি ক্যাটাগরি-১ এ ভোট প্রদান করেছেন।
এবারের বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা হচ্ছে ক্লাব ক্যাটাগরির লড়াই নিয়ে। ইতোমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ পরিচালক নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ৭ জনই এসেছেন ক্যাটাগরি-০১ থেকে, অর্থাৎ যারা আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিত্ব করছিলেন। আরেকজন নির্বাচিত হয়েছেন ক্যাটেগরি-৩ থেকে, যেখানে সাবেক অধিনায়ক, ক্রিকেটার, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অন্তর্ভুক্ত হন।
তবে ভোটের আসল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্যাটাগরি-২ বা ক্লাব ক্যাটাগরিতে। এখানে ১২টি পরিচালক পদের জন্য ১৬ জন প্রার্থী লড়ছেন। এই ক্যাটাগরিতেই প্রতিদ্বন্দ্বিতা করছেন তামিম ইকবাল। তার সঙ্গে রয়েছেন আবাহনী লিমিটেডের প্রতিনিধি ফাহিম সিনহাসহ আরও কয়েকজন আলোচিত প্রার্থী।
এদিকে ৪১ জন ভোটার ই-ভোটের জন্য ব্যালট নিয়ে গেছেন। এর মধ্যে জেলা-বিভাগ ক্যাটাগরির তিনজন এবং ঢাকার ক্লাব ক্যাটাগরির ৩৮ জন রয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন