ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ফটিকছড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


ফটিকছড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পৌঁছেছেন।

রোববার (৯ আগস্ট) বিকেল ৩টা ২০ মিনিটে হেলিকপ্টারযোগে বাঁশখালী থেকে ফটিকছড়ির পেলাগাজী দিঘির মাঠে তিনি পৌঁছান।

হেলিকপ্টার অবতরণের পর মাঠে অপেক্ষমাণ সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে আদরণীয়ভাবে স্বাগত জানান। তাকে দেখে উপস্থিত জনতার মধ্যে উচ্ছ্বাস প্রকাশ পায়। প্রধানমন্ত্রীও তাঁদের শুভেচ্ছার জবাবে হাত নেড়ে প্রতিক্রিয়া জানান।

আরও পড়ুন: কুড়িগ্রামে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে চার খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

পরে প্রধানমন্ত্রী সড়কপথে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসার দিকে রওনা হন।

সফরসূচি অনুযায়ী, সেখানে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও সেখানে হেফাজতের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করার পরিকল্পনা রয়েছে তার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাবানলে জ্বলছে কানাডা, ২০ হাজারের বেশি মানুষকে সরানোর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


দাবানলে জ্বলছে কানাডা, ২০ হাজারের বেশি মানুষকে সরানোর নির্দেশ

কানাডার পশ্চিমাঞ্চলে অবস্থিত ব্রিটিশ কলাম্বিয়ার ওকানাগান লেকের আশপাশে একটি ভয়াবহ দাবানল দ্রুতভাবে ছড়িয়ে পড়ছে। দাবানলের কারণে ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম সিটিভি নিউজের প্রতিবেদন অনুযায়ী, দাবানলের ফলে প্রায় ১২ হাজার মানুষের বসবাসের শহর সামারল্যান্ডের পুরো এলাকার বাসিন্দাদের সরিয়ে নিতে বলা হয়েছে। এছাড়া, পিচল্যান্ড ও এর আশপাশের এলাকায় আরও প্রায় ৮ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রথম দাবানলের খবর পাওয়া যায় শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায়। কয়েক ঘণ্টার মধ্যেই আগুন প্রায় ৫০ বর্গকিলোমিটার অঞ্চলে ছড়িয়ে পড়ে। এতে ছোট্ট ফাউল্ডার সম্প্রদায়ও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওতে দেখা যাচ্ছে, বাড়িঘর পুড়ে গেছে। আতঙ্কিত বাসিন্দারা দ্রুত এলাকা ছেড়ে যাওয়ার চেষ্টা করছেন। এ সময় পেন্টিকটনের দিকে গমনকারী সড়কে ব্যাপক যানজট তৈরি হয়।

জরুরি তথ্য কর্মকর্তা এরিক থম্পসন দাবানলটিকে এ অঞ্চলে দেখা সবচেয়ে ‘দ্রুতগতিতে ছড়িয়ে পড়া ও দ্রুত বেড়ে ওঠা’ দাবানলগুলোর একটি হিসেবে বর্ণনা করেছেন। পরিস্থিতি জটিল হয়ে উঠলে তিনি নিজেও জরুরি কার্যক্রম কেন্দ্র (ইসিও) থেকে নিজের পরিবারকে সরিয়ে নিতে বাধ্য হন। বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পাশাপাশি ঝুঁকিতে থাকা প্রতিবেশীদের সাহায্য করার জন্য থম্পসন আহ্বান জানিয়েছেন।

ব্রিটিশ কলম্বিয়ার প্রিমিয়ার ডেভিড ইবি তার একটি বিবৃতিতে বলেছেন, দাবানলের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঘরবাড়ি এবং সম্পদের। পরিস্থিতির দ্রুত পরিবর্তনের ফলে কিছু মানুষ আটকা পড়ে যান। সূত্র: আনাদোলু, এপি নিউজ, আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর অপসারণ দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়মের অভিযোগ, ইউএনওর অপসারণ দাবি

মাগুরার মহম্মদপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে বিএনপির একাংশ। একই সঙ্গে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রীর অপসারণের দাবি করেছেন।

রবিবার মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বিক্ষোভের অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করা হয়েছে এবং বিতর্কিত লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ তোলেন। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত তথ্য উদঘাটনের দাবি জানান তারা।

এছাড়াও, এ সময় বক্তারা অভিযোগ করেন, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান, কৃষি প্রণোদনা ও ভর্তুকি প্রদান এবং ভিজিডি কার্ড বিতরণেও অনিয়ম ও বৈষম্য হয়েছে। এসব অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বিক্ষোভে জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম খান বাচ্চু, জেলা বিএনপির সদস্য গোলাম আযম সাবু, মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আক্তারুজ্জামান, যুবদলের সদস্য সচিব শরিফুজ্জামান শরীফ, যুবদল নেতা নানু খান, মস্তফা জামান সনেট, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুর আমিন সিকদার সজীব ও সদস্য সচিব রজব আলীসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভকারীরা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। উপরন্তু, তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রীর অপসারণের দাবিও জানান।

তবে বিক্ষোভকারীদের এসব অভিযোগের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বদলগাছীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন: র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

বুলবুল আহম্মেদ ( বুলু) বদলগাছী নওগাঁ প্রতিনিধি

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


বদলগাছীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন: র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নওগাঁর বদলগাছীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার (৯ আগস্ট) এক বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতেই একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা চত্বর থেকে বের করা হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় আদিবাসী নেতা আকাশ পাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪৮-নওগাঁ-৩ মহাদেবপুর বদলগাছী আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, সংবাদ কর্মীরা এবং স্থানীয় আদিবাসী সমপ্রদায়ের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আদিবাসী তরুণ-তরুণীদের অংশগ্রহণে তাদের নিজস্ব ঐতিহ্যবাহী গান ও নৃত্য পরিবেশন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন ৯৭ বার পেছাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন ৯৭ বার পেছাল

বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন দাখিলের দিন ৯৭ বারের মতো পিছিয়ে গেছে। এবার আদালত আগামী ১৪ সেপ্টেম্বর নতুন ডেট ঠিক করেছেন।

রবিবার (৯ আগস্ট) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহর আদালতে মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত সংস্থা সিআইডি পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য আদালত পরবর্তী প্রতিবেদন দাখিলের নতুন সময় নির্ধারণ করেছেন। প্রসিকিউশন বিভাগের এসআই রোকুনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি, জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। স্থানান্তরিত এসব টাকা ফিলিপাইন পাঠানো হয়েছিল।

দেশের অভ্যন্তরের কোনো একটি চক্রের সহায়তায় এই অর্থ পাচার হয়েছে, এমন ধারণা তখন সংশ্লিষ্টদের ছিল। পরে, ওই বছরের ১৫ মার্চ রাজধানীর মতিঝিল থানায় মামলা দায়ের করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা। অর্থপাচার প্রতিরোধ আইনের ওই মামলায় সরাসরি কাউকে আসামি করা হয়নি।

মামলাটি তদন্ত করছে সিআইডি। কিন্তু বারবার সময় নিয়ে তারা তদন্তের প্রতিবেদন দিতে পারেনি। বাংলাদেশ ব্যাংকের খোয়া যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলার ফিলিপিন্সের স্থানীয় মুদ্রা পেসোর আকারে আশ্রয় নেয় তিনটি ক্যাসিনোতে। এর মধ্যে একটি ক্যাসিনোর মালিকের কাছ থেকে দেড় কোটি ডলার উদ্ধার করে ফিলিপিন্স সরকার বাংলাদেশ সরকারকে বুঝিয়ে দিলেও বাকি ৬ কোটি ৬৪ লাখ ডলার এখনও পাওয়া যায়নি।

রিজার্ভ চুরির তিন বছর পর, ২০১৯ সালে ওই অর্থ উদ্ধারের আশায় নিউ ইয়র্কের ম্যানহাটন সাদার্ন ডিস্ট্রিক্ট কোর্টে একটি মামলা করে বাংলাদেশ ব্যাংক। ওই মামলার খারিজে আবেদন করে আরসিবিসি। ২০২২ সালের এপ্রিলে নিউ ইয়র্কের আদালতে আরসিবিসির বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের মামলা খারিজ করে দেয়। রায়ে বলা হয়, ওই মামলা বিচারের ‘পর্যাপ্ত এখতিয়ার’ ওই আদালতের নেই। এরপর, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নিউ ইয়র্কের ‘এখতিয়ারভুক্ত’ আদালতে মামলা করা হওয়ার তথ্য জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%