০৪:২২ পি.এম
মাগুরার মহম্মদপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে বিএনপির একাংশ। একই সঙ্গে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রীর অপসারণের দাবি করেছেন।
রবিবার মহম্মদপুর উপজেলা পরিষদ চত্বরে এই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
বিক্ষোভের অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম করা হয়েছে এবং বিতর্কিত লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ তোলেন। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত তথ্য উদঘাটনের দাবি জানান তারা।
আরও পড়ুন: বরিশালে বালু ব্যবসায়ীকে ৪ লাখ জরিমানা, মা ইলিশ অভিযানে ৮ জন দণ্ডিত
এছাড়াও, এ সময় বক্তারা অভিযোগ করেন, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান, কৃষি প্রণোদনা ও ভর্তুকি প্রদান এবং ভিজিডি কার্ড বিতরণেও অনিয়ম ও বৈষম্য হয়েছে। এসব অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
বিক্ষোভে জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম খান বাচ্চু, জেলা বিএনপির সদস্য গোলাম আযম সাবু, মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আক্তারুজ্জামান, যুবদলের সদস্য সচিব শরিফুজ্জামান শরীফ, যুবদল নেতা নানু খান, মস্তফা জামান সনেট, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুর আমিন সিকদার সজীব ও সদস্য সচিব রজব আলীসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভকারীরা ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে, অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। উপরন্তু, তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রীর অপসারণের দাবিও জানান।
তবে বিক্ষোভকারীদের এসব অভিযোগের ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আরও পড়ুন: ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবি, নিখোঁজ দুই জেলে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন