ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

করতোয়া নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার


করতোয়া নদীতে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে আসিফ মিয়া (১৪) নামের এক নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকালে উপজেলার খলসী এলাকায় করতোয়া নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ আসিফ মিয়া উপজেলার কামারদহ ইউনিয়নের বকচর মধ্যপাড়া গ্রামের ফুলমিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার বিকালে ফুটবল খেলা শেষে আসিফ কয়েকজনের সঙ্গে করতোয়া নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে নদীতে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হন আসিফ। পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টা ধরে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে উদ্ধার অভিযান শুরু করে আসিফের মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মাসুদ রানা বলেন, প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় কিশোর আসিফকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুন: রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল-ভূমিধসের কারণ জানালেন মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল-ভূমিধসের কারণ জানালেন মন্ত্রী

নেপালে ভয়াবহ ভূমিধসের সূত্রপাত ভূমিকম্প থেকে হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল। তার ভাষ্য, স্থানীয় সময় সকাল ৮টা ৩৭ মিনিটের দিকে ওই এলাকায় ভূমিকম্প আঘাত হানে। এরপর ভূমিকম্পের প্রভাবে তুষারধসের সৃষ্টি হয় এবং সেখান থেকেই আকস্মিক বন্যার সূত্রপাত ঘটে।

নেপালের পার্লামেন্টে দেওয়া বক্তব্যে প্রাথমিক তথ্যের ভিত্তিতে এ কথা জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী। 

তবে তিনি উল্লেখ করেন, ঘটনাপ্রবাহের বিষয়ে সংশ্লিষ্ট দলগুলো এখনও তথ্য যাচাই করছে। ফলে দুর্যোগের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির চিত্র আরও যাচাইয়ের পর স্পষ্ট হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভূমিকম্পের পর তুষারধস এবং আকস্মিক বন্যার কারণে নেপালের বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে প্রতিবেশী চীনেও ‘বিপুল ক্ষয়ক্ষতি’ হয়েছে বলে জানান তিনি।

নেপাল সরকার পরিস্থিতি মোকাবিলায় চীনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বলেও জানান খানাল। সীমান্তবর্তী এলাকায় দুর্যোগের প্রভাব পড়ায় দুই দেশের মধ্যে যোগাযোগ ও সমন্বয়কে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিখোঁজ
দুর্যোগের পর নেপালের নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, রিপোর্ট লেখা পর্যন্ত ২৬ জন পুলিশ সদস্য, ৯ জন সশস্ত্র পুলিশ সদস্য এবং ৪৪ জন সেনাসদস্যের কোনও সন্ধান পাওয়া যাচ্ছে না। এছাড়া শুল্ক ও অভিবাসন বিভাগের কয়েকজন কর্মকর্তাও নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম চলছে বলে ধারণা করা হচ্ছে। তবে দুর্যোগের ভয়াবহতার কারণে দুর্গত এলাকাগুলোতে উদ্ধারকারী দলের পৌঁছানোও কঠিন হয়ে পড়েছে।

সড়ক, সেতু ও যোগাযোগব্যবস্থায় ব্যাপক ক্ষতি
ভূমিকম্প, তুষারধস ও আকস্মিক বন্যার আঘাতে নেপালের গুরুত্বপূর্ণ অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, সড়ক ও সেতুর পাশাপাশি যোগাযোগব্যবস্থা এবং জলবিদ্যুৎ অবকাঠামোতেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
বিশেষ করে রাসুয়া ও নুয়াকোট জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি। এসব এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধার তৎপরতা ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়া কঠিন হয়ে পড়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র জানতে সরকারি বিভিন্ন সংস্থা মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ ও যাচাই করছে। পরিস্থিতি পুরোপুরি মূল্যায়নের পর দুর্যোগের মাত্রা এবং ক্ষয়ক্ষতির বিস্তারিত হিসাব পাওয়া যাবে।

এদিকে, নেপাল সরকার চীনের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে। দুর্গত এলাকায় নিখোঁজদের সন্ধান, ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধার এবং আটকে পড়া মানুষদের উদ্ধারে জরুরি তৎপরতা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ভয়াবহ এই পাহাড়ি ঢল ও ভূমিধসে রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ১৭ জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। এ ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ আরও অন্তত ৩৮৪ জন। সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙ্গামাটিতে স্কাউটস’র জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


রাঙ্গামাটিতে স্কাউটস’র জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু

রাঙ্গামাটি, ২৬ আগস্ট, ২০২৬ : জেলার কাপ্তাই উপজেলায় আজ দেশের ৬৪ জেলার ২৫০ জন স্কাউট, গার্লস ইন স্কাউট, রোভার স্কাউট, গার্লস ইন রোভার স্কাউট ও অ্যাডাল্ট লিডারদের নিয়ে ‘১ম জাতীয় অ্যাডভেঞ্চার ক্যাম্প-২০২৬’ শুরু হয়েছে। 

বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে আজ বুধবার দুপুরে কাপ্তাইয়ের রাইংখ্যং আইল্যান্ডে পাঁচ দিনব্যাপী অ্যাডভেঞ্চার ক্যাম্প প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন রাঙ্গামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলমগীর হোসেন।

বাংলাদেশ স্কাউটসের যুগ্ম-নির্বাহী পরিচালক এ এইচ এম মুহসিনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, বাংলাদেশ স্কাউটসের সাবেক জাতীয় উপ-কমিশনার জিয়াউল হুদা হিমেল, বাংলাদেশ স্কাউটসের প্রোগ্রাম পরিচালক মোছা. মাহফুজা পারভীন, মেহেনাজ মুন্নি প্রমুখ উপস্থিত ছিলেন।

ক্যাম্পের কেন্দ্রীয় ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছেন বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক উপ-কমিশনার (নৌ অঞ্চল) এবং কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ নৌ বাহিনী স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ এম. জাহাঙ্গীর আলম। 

আয়োজকরা জানান, পাঁচ দিনব্যাপী এ ক্যাম্প আগামি ৩০ আগস্ট পর্যন্ত চলবে। অ্যাডভেঞ্চার, প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি নেতৃত্ব, দলগত কাজ ও আত্মনির্ভরতার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন।

বুধবার উদ্বোধনী দিনের কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কাপ্তাই হ্রদের ওয়াটার অ্যাক্টিভিটিতে অংশ নেন। পরে তারা বোটযোগে রাইংখ্যং আইল্যান্ডে গিয়ে তাবু স্থাপনসহ বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। দিনের কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গামাটির ঝুলন্ত সেতু ও পলওয়েল পার্ক পরিদর্শন এবং রাতে ক্যাম্প ফায়ারের আয়োজন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্দালিভ রহমান পার্থর নামে সেই ফটোকার্ড নিয়ে যা জানাল বাংলাফ্যাক্ট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


আন্দালিভ রহমান পার্থর নামে সেই ফটোকার্ড নিয়ে যা জানাল বাংলাফ্যাক্ট

বিদ্যুৎ-গ্যাস প্রসঙ্গে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থকে উদ্ধৃত করে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, বিদ্যুৎ-গ্যাস প্রসঙ্গে তথ্যমন্ত্রীর নামে অপপ্রচার শনাক্ত করা হয়েছে। তথ্যমন্ত্রী আন্দালিভ রহমানকে উদ্ধৃত করে একটি ভুয়া ফটোকার্ড প্রচার করা হচ্ছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ‘গুপ্ত টিভি’ নামে একটি সার্কাজম পেজের পোস্টকে আসল মন্তব্য দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। প্রচারিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে আলোচিত দাবির পক্ষে কোনো তথ্যসূত্র পাওয়া যায়নি। এ বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করলেও এই দাবির পক্ষে নির্ভরযোগ্য সূত্রে কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি।

‘গুপ্ত টিভি’ নামের একটি পেজে গত ২৩ আগস্ট প্রকাশিত মূল ফটোকার্ডটি খুঁজে পাওয়া যায়। পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এটি একটি ব্যাঙ্গাত্মক পেজ। এটি মূলত বিনোদনের উদ্দেশ্যে তৈরি ব্যাঙ্গাত্মক পেজ। এটি কোনো সংবাদমাধ্যম কিংবা খবরের পেজ বা পোর্টাল নয়।

তথ্যমন্ত্রীর নামে ছড়িয়ে পড়া আলোচিত মন্তব্যটি মিথ্যা বলে শনাক্ত করেছে বাংলাফ্যাক্ট।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব, মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

‘বাংলাফ্যাক্ট’ প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ-পিআইবির ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম, যারা নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফায় ইনফান্তিনোর কোনো ভবিষ্যৎ নেই: ক্লডিয়াস শেফার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৬:০০ পি.এম


ফিফায় ইনফান্তিনোর কোনো ভবিষ্যৎ নেই: ক্লডিয়াস শেফার

ফিফায় জিয়ান্নি ইনফান্তিনোর কোনো ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন ইউরোপের পেশাদার ফুটবল লিগগুলোর সংগঠন ইউরোপিয়ান লিগস-এর প্রধান ক্লডিয়াস শেফার। তিনি বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির সংস্কার এবং প্রেসিডেন্টের দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেছেন।

বুধবার ‘দ্য অ্যাথলেটিক’-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে শেফার জানান, ৫৩টি পেশাদার পুরুষ ও নারী ফুটবল লিগের প্রতিনিধিত্বকারী সংগঠন ‘ইউরোপিয়ান লিগস’ ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। তিনি বলেন, প্রেসিডেন্ট হিসেবে তার টিকে থাকার যোগ্যতা নিয়ে আমরা প্রশ্ন তুলছি। সুইজারল্যান্ডে থাকায় আমরা ফিফাকে খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছি। আমাদের মনে হয়েছে, বছরের পর বছর ধরে সেখানে প্রেসিডেন্টের প্রভাব কেবল বেড়েই চলেছে।

ইউরোপিয়ান লিগস-এর প্রধান বলেন, যাদের ওপর প্রভাব পড়বে, এমন সব অংশীজন বা স্টেকহোল্ডারদের সঙ্গে অর্থপূর্ণ কোনো আলোচনা ছাড়াই বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর বিরোধীতার মুখে রয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার পদত্যাগের দাবিতে উয়েফা, এশিয়ার এএফসি এবং উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের কনকাকাফ তার ওপর চাপ সৃষ্টি করছে।

ফিফা প্রধানের বিরুদ্ধে অনাস্থা ভোট আয়োজনের সম্ভাবনা নিয়েও খেলাটির আঞ্চলিক নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে আলোচনা হয়েছে। ডিসেম্বরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফিফার প্রথম ‘শান্তি পুরস্কার’ প্রদান এবং তার আহ্বানে সাড়া দিয়ে আমেরিকান ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

শেফার বলেন, ফিফা সুইস আইনের অধীনে গঠিত একটি সংগঠন এবং এই সংগঠনের নিজস্ব নিয়মকানুন রয়েছে। প্রেসিডেন্ট ও বোর্ড সদস্যদের অত্যন্ত সতর্কতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করতে হয়। এটি একটি আইনি বিষয়।কাউন্সিলকে না জানিয়েই যদি এমন কোনো সিদ্ধান্ত (যেমন শান্তি পুরস্কার প্রদান) নেওয়া হয়, তবে আমার দৃষ্টিতে তা আইন লঙ্ঘন। এছাড়া বিশ্বকাপের সময়কার সেই ‘রেড কার্ড’ বা বহিষ্কারাদেশের বিষয়টি তো আমরা সবাই জানি।

তিনি আরও বলেন, এটি ছিল এক বড় কেলেঙ্কারি। খেলাধুলার কোনো বিষয়ে এ ধরনের রাজনৈতিক হস্তক্ষেপের কথা আমার জানা নেই। এ ধরনের কর্মকাণ্ড খেলার স্বচ্ছতা ও সততাকেই প্রশ্নবিদ্ধ করে। আর ঠিক এ কারণেই ফিফায় ইনফান্তিনোর কোনো ভবিষ্যৎ নেই। তা হতে পারে না।

ইনফান্তিনো আগামী বছর চতুর্থ মেয়াদে পুনর্নির্বাচনের জন্য লড়বেন এবং সম্ভবত তাকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে। তবে শেফার বলেছেন, অন্য কাউকে এই পদে বসানোর চেয়ে ফিফা সভাপতির ভূমিকার নতুন করে সংজ্ঞায়িত করাটাই বেশি গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আমাদের কাছে এই সংস্কারগুলো বাস্তবায়ন করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এবং অন্য একজন সভাপতি থাকলেই কেবল তা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%