ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

গণঅধিকার পরিষদের নেতার কাছে নির্বাচন অফিসে ঘুসের ৩ লাখ টাকা ফেরতের দাবি


গণঅধিকার পরিষদের নেতার কাছে নির্বাচন অফিসে ঘুসের ৩ লাখ টাকা ফেরতের দাবি

পটুয়াখালীর দশমিনায় উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাসুদ হাওলাদারের কাছে ঘুসের ৩ লাখ টাকা ফেরত চাওয়ার ঘটনা ঘটেছে গণঅধিকার পরিষদের এক নেতার মাধ্যমে।

বুধবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসে এই ঘটনা ঘটে। ওই দিন বিকালে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এই ঘটনার ফলে উপজেলাজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

অন্যদিকে, অভিযুক্ত নির্বাচন কর্মকর্তাকে রক্ষা করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং স্থানীয় বিভিন্ন মহল তদবির চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালু হবে: আরিফুল হক

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের ৫৫নং দক্ষিণ খারিজা বেতাগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র স্থান পরিবর্তন করে একই ওয়ার্ডের খারিজা বেতাগী মাধ্যমিক বিদ্যালয়ে পুনঃস্থাপনের জন্য এমএ সজীব আহমেদ নামে একজন ব্যক্তি আবেদন করেন।

একটি ভাইরাল ভিডিওতে দেখা যায়, বেতাগী-সানকিপুর ইউনিয়ন গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হারুন ব্যাপারী বুধবার দুপুরে উপজেলা নির্বাচন অফিসে প্রবেশ করেন। তিনি উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাসুদ হাওলাদারের সামনে দাবি করেন যে, ভোটকেন্দ্র পরিবর্তনের আবেদনের পর তিনি নির্বাচন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন এবং পূর্বের জায়গায় ভোটকেন্দ্র বহাল রাখার দাবি জানান।

দাবি জানানোর পর নির্বাচন কর্মকর্তা পূর্বের জায়গায় ভোটকেন্দ্র বহাল রাখার আশ্বাস দেন এবং একদিন ফোন করে তার কাছে ভোটকেন্দ্র বহালের জন্য তিন লাখ টাকা দাবি করেন।

ভাইরাল ভিডিওতে ওই গণঅধিকার পরিষদ নেতার দাবি, তিনি কালাম পাঞ্চায়েত নামে অন্য এক গণঅধিকার পরিষদ নেতার মাধ্যমে নির্বাচন কর্মকর্তাকে কিছু টাকা ঘুস দেন এবং বাকি টাকা তিনি নিজেই অফিসে গিয়ে দিয়ে আসেন। পরে ৮ অক্টোবরের খসড়া ও ২৭ অক্টোবরের চূড়ান্ত তালিকায় ভোটকেন্দ্র বহাল রাখা হয়; কিন্তু এমএ সজীব আহমেদ নির্বাচন কমিশনে আপিল করলে ২ নভেম্বর ভোটকেন্দ্র বাতিল করে সজীবের পছন্দের স্থানে পুনঃস্থাপন করা হয়।

আরও পড়ুন: বিদ্যুৎমন্ত্রী: গত আট মাসে জ্বালানি আমদানিতে ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি

এতে গণঅধিকার পরিষদ নেতা মো. হারুন ব্যাপারী ক্ষুব্ধ হয়ে নেতাদের নিয়ে নির্বাচন কর্মকর্তার কাছে গিয়ে টাকা ফেরত চান এবং সেই সময় ভিডিওতে নির্বাচন কর্মকর্তাকে চুপ থাকতে দেখা যায়।

ভাইরাল ভিডিওতে আরও দেখা যায়, কালাম পঞ্চায়েত নামে এক গণঅধিকার পরিষদ নেতা নির্বাচন কর্মকর্তার সামনে বলছেন, তিনি নির্বাচন কর্মকর্তাকে তার হাত দিয়ে যে ঘুস দিয়েছেন তা তিনি আগেই ফেরত নিয়েছেন।

অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মাসুদ হাওলাদার বলেন, ভোটকেন্দ্র বহাল রাখা বা না রাখা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাজ, আমার নয়। যারা অভিযোগ করেছেন তাদের দাবি অসত্য। তিনি কারও থেকে কোনো টাকা নেননি এবং তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।

এদিকে বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়লে পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী বৃহস্পতিবার সকালে দশমিনা উপজেলা নির্বাচন কার্যালয়ে যান।

আরও পড়ুন: পোশাকশিল্পে অস্থিরতায় অর্থায়নের অভিযোগ, ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

জানতে চাইলে তিনি যুগান্তরকে বলেন, অভিযোগের বিষয়টি সত্য হলে তিনি নির্বাচন কমিশনকে জানাবেন। নির্বাচন কমিশন তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের বড় হারে আফগানিস্তানের কাছে শুরু

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


বাংলাদেশের বড় হারে আফগানিস্তানের কাছে শুরু

নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ দলের কার্যক্রম ছিল অত্যন্ত হতাশাজনক। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আফগানিস্তানের যুবাদের কাছে বাংলাদেশের পরাজয়ের ব্যবধান ছিল ১১৩ রান।

আল আমেরাতে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ২৩১ রানের লক্ষ্য পূরণের জন্য ব্যাটিং শুরু করে, কিন্তু তারা ১১৮ রানে অলআউট হয়ে যায়। ইনিংসের শুরুতেই বাংলাদেশ দলের ব্যাটিংয়ের পতন ঘটে, যখন তারা দলীয় ২৭ রানে ৫ উইকেট হারায়।

এই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশ আর ঘুরে দাঁড়াতে পারেনি। পরবর্তীতে তারা শুধু পরাজয়ের ব্যবধান কমাতে সক্ষম হয়। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রানের ইনিংস খেলেন ওপেনার জারিফ সিয়াম।

সিয়াম ছাড়া, আর মাত্র দুইজন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করতে সক্ষম হন। নয়ে নামা রুবায় ইসলাম রিজনের ২১ রানের বিপরীতে আটে নামা রবিউল হাসান অনিক ৩৩ রান করেন। আফগানিস্তানের বোলারদের মধ্যে নুর আলি নিয়াজি, আমির হামজা ও সামি মুবারেজ প্রত্যেকে ৩টি করে উইকেট নিয়েছেন।

এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তানের শুরুটা ভালো ছিল না। তারা দলীয় ৫৮ রানে ৪ উইকেট হারায়। তবে, শাহ ফয়সাল রাহিমি অন্য প্রান্তে দাঁড়িয়ে থেকে দলের জন্য ২৩১ রানের পুঁজি গড়েন। পাঁচে নেমে তিনি ৮৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। ৮টি চার ও ১টি ছক্কার মাধ্যমে তার ইনিংসের জন্য ম্যাচসেরার পুরস্কারও লাভ করেন। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন তাফিউল আলম তামিম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় গ্রিডের পাইপলাইন থেকে তেল চুরি, মাটির নিচে মিলল গোপন ট্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


জাতীয় গ্রিডের পাইপলাইন থেকে তেল চুরি, মাটির নিচে মিলল গোপন ট্যাংক

হবিগঞ্জের মাধবপুরে অবস্থিত জাতীয় গ্রিডের কনডেনসেটবাহী পাইপলাইন থেকে ছিদ্র করে ৪ হাজার ২৯২ লিটার তেল চুরির ঘটনা ঘটেছে। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) ইসলাম উদ্দিন নামে নোয়াপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্যসহ অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনের বিরুদ্ধে মামলার দায়ের করেছে।

মামলাটি বুধবার (৫ নভেম্বর) রাতে জিটিসিএলের উপব্যবস্থাপক মো. জায়েদ হোসেন মাধবপুর থানায় দায়ের করেন। পুলিশ ও জিটিসিএল সূত্রে জানা গেছে, ৪ নভেম্বর রাত ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উত্তর নোয়াপাড়া এলাকার রতনপুর ডাক্তার বাড়ির গেটসংলগ্ন স্থানে পাইপলাইন ছিদ্র করে তেল চুরির ঘটনা উদঘাটন করেন জিটিসিএলের নিরাপত্তাকর্মীরা। এ সময় পাইপলাইনের পাশে পাঁচ-ছয়জন সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান তারা।

নিরাপত্তাকর্মীরা এগিয়ে গেলে সন্দেহভাজনরা সরে যাওয়ার চেষ্টা করেন। পরে অনুসন্ধানে পাইপলাইনে ছিদ্র করে অতিরিক্ত হোসপাইপের মাধ্যমে কনডেনসেট বের করার বিষয়টি ধরা পড়ে। জিটিসিএলের নিরাপত্তাকর্মীদের সুপারভাইজার দুলাল মিয়া জানান, ঘটনার সময় সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনকে (৫০) ঘটনাস্থলের আশপাশে ঘোরাফেরা করতে দেখা যায়। নিরাপত্তাকর্মীরা পাইপলাইনের কাছে যেতে চাইলে তিনি বাধা দেন। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। খবর পেয়ে মাধবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তেল চুরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করে।

জানা যায়, জব্দকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ছয় ইঞ্চি ব্যাসের একটি ক্ল্যাম্প, এক ইঞ্চি জিআই পাইপ ও দুটি বলভালভ। এ ছাড়া ইসলাম উদ্দিনের বাড়ির পুকুর ও আশপাশ থেকে তেল মজুদের কাজে ব্যবহৃত দুটি বড় পানির ট্যাংক উদ্ধার করা হয়। তার বাড়িতে মাটির নিচে তেল সংরক্ষণের জন্য তৈরি দুটি গোপন গর্ত বা ট্যাংকের সন্ধানও পাওয়া যায়।

জিটিসিএলের আশুগঞ্জ অঞ্চলের উপমহাব্যবস্থাপক (সিকিউরিটি) মো. মনিরুল ইসলাম জানান, সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিনসহ একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এ ধরনের অপকর্মে জড়িত বলে তাদের ধারণা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

জিটিসিএলের উপব্যবস্থাপক মো. জায়েদ হোসেন জানান, গত দুই দিনে পাইপলাইন থেকে ৪ হাজার ২৯২ লিটার কনডেনসেট চুরি হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৬ হাজার ৯২০ টাকা। পাইপলাইনের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করা হয়েছে। জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে।

জিটিসিএলের উপসহকারী প্রকৌশলী মো. শামীম হাসান বলেন, পাইপলাইনে ছিদ্র করে বিশেষ সরঞ্জামের সাহায্যে কনডেনসেট বের করে বিভিন্ন স্থানে পাচার করা হতো। এতে প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির পাশাপাশি পাইপলাইনের নিরাপত্তা ও পরিবেশের জন্য ঝুঁকি তৈরি হয়েছে।

অভিযুক্ত ইসলাম উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, জিটিসিএল কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে নিয়মিত মামলা করা হয়েছে। এসআই সামসু উদ্দিন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবালয়ে ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নীতিগত সিন্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপির আনন্দ র‌্যালি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


শিবালয়ে ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের নীতিগত সিন্ধান্তকে স্বাগত জানিয়ে বিএনপির আনন্দ র‌্যালি

শিবালয় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন আনন্দ র‌্যালি বের করে, প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে, দ্বিতীয় পাদ্মা সেতু নির্মাণের নীতিগত সিন্ধান্ত ও পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করায় ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।

এ কর্মসূচির আয়োজন বৃহস্পতিবার (৫ নভেম্বর) শিবালয় উপজেলা বিএনপি’র উদ্যোগে করা হয়।

আনন্দ র‌্যালিটি শিবালয় উপজেলা বিএনপি অফিস থেকে শুরু হয়। পরে মিছিলটি আরিচা ঘাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি অফিসের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, আনন্দ র্যালীতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড নেতাকর্মী অংশ নেন।

নেতাকর্মীরা সরকারের ওয়াই টাইপ সেতু নির্মাণে নীতিগত সিন্ধান্তকে স্বাগত ও ধন্যবাদ জানান।

এ সময় শিবালয় উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি রহমত আলী লাভলু, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক মো.নাসির উদ্দিন, যুবদলের আহবায়ক মো:হোসেন আলী, কৃষক দলের সাধারণ সম্পাদক মো.আলমগীর হোসেন বাদলসহ উপজেলা ও স্থানীয় বিভিন্ন ইউনিয়ন বিএনপি' নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

‎

উল্লেখ্য, সরকার মানিকগঞ্জ-পাবনা-রাজবাড়ী যুক্ত করে ওয়াই-আকৃতির (ত্রিমুখী) দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা করছে। পদ্মা নদীর ওপর প্রস্তাবিত এ সেতু নির্মাণের বিষয়টি নীতিগতভাবে গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে পদ্মা ব্যারাজ প্রকল্পের কাজও পরিকল্পনা অনুযায়ী এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে ২৪ পদে স্থায়ী চাকরির সুযোগ, অনলাইনে আবেদন করুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে ২৪ পদে স্থায়ী চাকরির সুযোগ, অনলাইনে আবেদন করুন

সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (বাকেশি) স্থায়ী পদে জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন পদে যোগ্য ও দক্ষ প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগ প্রক্রিয়ার জন্য আগ্রহী বাংলাদেশি নাগরিকদের অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (বাকেশি) একটি সরকারি মালিকানাধীন পাবলিক লিমিটেড কোম্পানি।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেড (বাকেশি)।

পদের সংখ্যা: ২৪

আবেদন শুরু: ০৫ নভেম্বর ২০২৬ সকাল ১০:০০ টা।

আবেদন শেষ: ৬ নভেম্বর ২০২৬ বিকাল ০৫:০০ টা।

পদের নাম ও বেতন-গ্রেড

১. সহকারী ব্যবস্থাপক (উৎপাদন/রক্ষণাবেক্ষণ/উৎপাদন পরিকল্পনা): বাকেশি গ্রেড-৫; বেতন: ২৮ হাজার ১৬০ থেকে ৬৭ হাজার ৯১০ টাকা।

২. সহকারী ব্যবস্থাপক (সমন্বয়): বাকেশি গ্রেড-৫; বেতন: ২৮ হাজার ১৬০ থেকে ৬৭ হাজার ৯১০ টাকা।

৩. সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা): বাকেশি গ্রেড-৫; বেতন: ২৮ হাজার ১৬০ থেকে ৬৭ হাজার ৯১০ টাকা।

৪. প্রশাসনিক কর্মকর্তা: বাকেশি গ্রেড-৬; বেতন: ২০ হাজার ৯৮০ থেকে ৪১ হাজার ৪৪০ টাকা।

৫. হিসাব রক্ষণ কর্মকর্তা (ফিন্যান্স): বাকেশি গ্রেড-৬; বেতন: ২০ হাজার ৪৮০ থেকে ৪২ হাজার ৪৪০ টাকা।

৬. উপসহকারী প্রকৌশলী (উৎপাদন): বাকেশি গ্রেড-৬; বেতন: ২০ হাজার ৪৮০ থেকে ৪৯ হাজার ৪৪০ টাকা।

৭. অর্থ সহকারী: বাকেশি গ্রেড-১৩; বেতন: ১১ হাজার ৭০০ থেকে ২৮ হাজার ২৯০ টাকা।

৮. অডিটর কাম কম্পিউটার অপারেটর: বাকেশি গ্রেড-১০; বেতন: ১১ হাজার ৭০০ থেকে ২৮ হাজার ২৯০ টাকা।

৯. অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর (ঢাকা সিটি অফিসের জন্য): বাকেশি: গ্রেড-১৩; বেতন ১১ হাজার ৭০০ থেকে ২৮ হাজার ২৯০ টাকা।

১০. প্রকর্মী (ল্যাব): বাকেশি গ্রেড-১৩; বেতন: ১১ হাজার ৭০০ থেকে ২৮ হাজার ২৯০ টাকা।

১১. মেশিন অপারেটর (চালক): বাকেশি গ্রেড-১৩; বেতন: ১১ হাজার ৭০০ থেকে ২৮ হাজার ২৯০ টাকা।

১২. ফিটার: বাকেশি গ্রেড-১৪; বেতন: ১১ হাজার ৪৪০ থেকে ২৭ হাজার ৬৯০ টাকা।

১৩. পাইপ মিস্ত্রি: বাকেশি গ্রেড-১৪; বেতন: ১১ হাজার ৪৪০ থেকে ২৭ হাজার ৬৯০ টাকা।

১৪. প্রকর্মী (মটর গ্যারেজ): বাকেশি গ্রেড-১৪; বেতন: ১১ হাজার ৪৪০ থেকে ২৭ হাজার ৬৯০ টাকা।

১৫. গাড়িচালক (ঢাকা সিটি অফিসের জন্য): বাকেশি গ্রেড-১৪; বেতন: ১১ হাজার ৪৪০ থেকে ২৭ হাজার ৬৯০ টাকা।

১৬. সহকারী বাবুর্চি: বাকেশি গ্রেড-১৬; বেতন: ১০ হাজার ৭৩০ থেকে ২৫ হাজার ৯৭০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

সহকারী ব্যবস্থাপক (উৎপাদন/রক্ষণাবেক্ষণ/উৎপাদন পরিকল্পনা): ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি প্রয়োজন। অভিজ্ঞতা ও কারিগরি জ্ঞানসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

সহকারী ব্যবস্থাপক (সমন্বয়): স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন। ইংরেজিতে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

সহকারী ব্যবস্থাপক (নিরাপত্তা): স্নাতক পাস এবং সেনা, নৌ, বিমান বাহিনী বা বিজিবির অবসরপ্রাপ্ত কর্মকর্তা হতে হবে। কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে। বয়স অনূর্ধ্ব ৪৫ বছর। অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স ৫০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

প্রশাসনিক কর্মকর্তা: চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি প্রয়োজন। কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে।

হিসাব রক্ষণ কর্মকর্তা (ফিন্যান্স): হিসাববিজ্ঞানে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি প্রয়োজন। কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে।

উপসহকারী প্রকৌশলী (উৎপাদন): ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার বা মেকানিক্যাল টেকনোলজিতে চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং পাস হতে হবে। বৈদ্যুতিক অথবা টেলিযোগাযোগ ক্যাবল উৎপাদনকারী প্রতিষ্ঠানে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অর্থ সহকারী: বাণিজ্য বিভাগে স্নাতক পাস হতে হবে। কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে।

অডিটর কাম কম্পিউটার অপারেটর: স্নাতক পাস হতে হবে।

অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর: স্নাতক পাস হতে হবে। সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে।

প্রকর্মী (ল্যাব): এইচএসসি (বিজ্ঞান) বা সমমান পাস হতে হবে।

মেশিন অপারেটর (চালক): এসএসসি ভোকেশনালসহ এসএসসি বা সমমান পাস হতে হবে।

ফিটার: এসএসসি ভোকেশনাল (জেনারেল মেকানিক্স/মেশিন টুলস অপারেশন) পাস হতে হবে। দুই বছরের অভিজ্ঞতা থাকলে এসএসসি বা সমমান পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন। বৈদ্যুতিক অথবা টেলিযোগাযোগ ক্যাবল উৎপাদনকারী প্রতিষ্ঠানে মেশিন রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

পাইপ মিস্ত্রি: এসএসসি ভোকেশনাল (প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিং) পাস হতে হবে। দুই বছরের অভিজ্ঞতা থাকলে এসএসসি বা সমমান পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

প্রকর্মী (মটর গ্যারেজ): এসএসসি ভোকেশনাল (অটোমোটিভ) পাস হতে হবে। পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

গাড়িচালক: অষ্টম শ্রেণি পাস হতে হবে। গাড়ি চালানোর বৈধ লাইসেন্সসহ পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

সহকারী বাবুর্চি: অষ্টম শ্রেণি পাস হতে হবে। রান্নার কাজে পারদর্শী হওয়াসহ পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডের নির্ধারিত অনলাইন আবেদন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য ওয়েবসাইটে প্রবেশ করে নির্দেশনা অনুসরণ করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

বিস্তারিত বিজ্ঞপ্তি জানতে এখানে ক্লিক করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%