০২:৫৪ পি.এম
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, ‘খুব শিগগিরই আমরা নতুন নীতিমালা প্রণয়ন করব। এই নীতিমালার আলোকে কর্মকর্তাদের ও কর্মচারীদের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো পরিচালনার দায়িত্ব দেওয়া হবে।
প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্দেশ্যে এই নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে।’
রবিবার সকালে বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: চলতি বছরে ৪৫ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা সরকার
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর স্বপ্ন হলো একটি সুশিক্ষিত বাংলাদেশ গড়ে তোলা। এই স্বপ্নের বাস্তবায়নের প্রধান সহায়ক হবে আমাদের প্রাথমিক শিক্ষা পরিবার।’
বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার শীর্ষক দিনব্যাপী এই কর্মশালায় সভাপতিত্ব করেন বরিশালের বিভাগীয় উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল এবং উপ-সচিব (প্রশাসন-১) মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার।
এ সময় শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা এবং প্রশাসনিক কাঠামো সংস্কারের নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
আরও পড়ুন: খাদ্যপণ্যে মেশানো হচ্ছে নিষিদ্ধ টেক্সটাইল রং ও হাইড্রোজ, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন