ঢাকা সোমবার, ১০ই আগস্ট, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে শ্রাবণ, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে সফর, ১৪৪৮হিজরী
সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ইং ২৬শে শ্রাবণ, ১৪৩২বাং

হঠাৎ ফেসবুক ডাউন, ব্যবহার করা যাচ্ছে না ডেস্কটপ ভার্সন


হঠাৎ ফেসবুক ডাউন, ব্যবহার করা যাচ্ছে না ডেস্কটপ ভার্সন

ফেসবুকে সার্ভারের সমস্যা অথবা কারিগরি ত্রুটির কারণে ডেস্কটপ ভার্সন ব্যবহারে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। রবিবারের দুপুর থেকে এই সমস্যা দেখা দিচ্ছে।

প্ল্যাটফর্মটিতে প্রবেশ করতে চাইলে অনেক ব্যবহারকারী 'অ্যাকাউন্ট টেম্পোরারি এনেবেল' অথবা পেজ লোড না হওয়ার সমস্যায় পড়তে হচ্ছে। জানা গেছে, এটি সাধারণত মেটার ব্যাকএন্ড আপডেট অথবা সার্ভার সমস্যার কারণে হয়ে থাকে।

অনেক ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) গিয়ে #FacebookDown হ্যাশট্যাগটি ব্যবহার করে তাদের সমস্যার কথা জানান। এর পাশাপাশি, কেউ কেউ ত্রুটির বার্তার স্ক্রিনশটও শেয়ার করেন।

আরও পড়ুন: ইরানের শীর্ষ নিরাপত্তা পদে কে এই মোহসেন রেজাই?

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিটি গ্রুপের চেয়ারম্যানসহ ৫ জনের মামলার কার্যক্রম স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪২ পি.এম


সিটি গ্রুপের চেয়ারম্যানসহ ৫ জনের মামলার কার্যক্রম স্থগিত

হাইকোর্ট সিটি গ্রুপের চেয়ারম্যানসহ ৫ কর্মকর্তার বিরুদ্ধে হওয়া মামলার সব ধরনের কার্যক্রম স্থগিত করেছেন।

 

রোববার (১৯ জুলাই) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এদিন আদালতে সিটি গ্রুপের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

এর আগে, সময় মিডিয়ার ৫ কোটি ৩৪ লাখ টাকার বিজ্ঞাপন বিল আত্মসাতের অভিযোগে সিটি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসানসহ ৫ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সময় টেলিভিশনের সাবেক পরিচালক আহমেদ জোবায়ের বাদী হয়ে এই প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলাটি করেছিলেন।

গত ৭ জুলাই আসামিরা আদালতে হাজির না হওয়ার কারণে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ দেন।

এ মামলার অন্য আসামিরা হলেন- সময় টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক শম্পা রহমান, সাবেক পরিচালক মোর্শেদুল ইসলাম, সাবেক হেড অব মার্কেটিং মো. আহসানুল ইসলাম এবং সাবেক সিনিয়র ম্যানেজার আয়েশা সিদ্দিকা। হাইকোর্টের আজকের এ স্থগিতাদেশের ফলে আসামিদের বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানাসহ মামলার পুরো আইনি প্রক্রিয়াটি আপাতত বন্ধ রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেসবুকে হ্যাকারদের ঠেকাতে নতুন নিরাপত্তা ফিচার যেভাবে চালু করবেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


ফেসবুকে হ্যাকারদের ঠেকাতে নতুন নিরাপত্তা ফিচার যেভাবে চালু করবেন

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফেসবুক অ্যাকাউন্টের হ্যাক হওয়া বা লক হওয়ার ঘটনা প্রায়শই ঘটছে। এই পরিস্থিতিতে ব্যবহারকারীদের নিরাপত্তা আরও শক্তিশালী করতে নতুন একটি সুবিধা চালু করেছে মেটা। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের মুখের ছবি যাচাই করে অ্যাকাউন্টের মালিকানা নিশ্চিত করতে পারেন, যা অননুমোদিত প্রবেশের ঝুঁকি অনেকটাই কমিয়ে দেয়।

বিশেষজ্ঞদের মতে, সন্দেহজনকভাবে কেউ অ্যাকাউন্টে প্রবেশের চেষ্টা করলে অথবা অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ হয়ে গেলে, এই নতুন সুবিধাটি ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করতে সাহায্য করে। এমনকি যদি কেউ পাসওয়ার্ড জেনে যায়, তবুও মুখ যাচাই না করলে সহজে অ্যাকাউন্টে প্রবেশ করা সম্ভব হবে না।

যেভাবে সুবিধাটি চালু করবেন

এই সুবিধাটি চালু করার জন্য প্রথমে ফেসবুক অ্যাপ-এ প্রবেশ করতে হবে এবং সেটিংস অপশনে যেতে হবে। এরপর অ্যাকাউন্টস সেন্টার থেকে পাসওয়ার্ড ও নিরাপত্তা বিভাগে গিয়ে মুখের ছবি যাচাইয়ের অপশন নির্বাচন করতে হবে।

এরপর আপনার অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ই-মেইলে একটি যাচাইকরণ কোড পাঠানো হবে। কোডটি নির্ধারিত স্থানে দেওয়ার পর ক্যামেরা ব্যবহারের অনুমতি দিতে হবে। তারপর পর্দায় দেখানো নির্দেশনা অনুসারে মাথা ডানে-বামে ঘোরানো কিংবা ক্যামেরার দিকে তাকানোর মতো কয়েকটি সহজ ধাপ সম্পন্ন করতে হবে এবং এরপর যাচাইটি শেষ হবে। সফলভাবে সম্পন্ন হলে ভবিষ্যতের নিরাপত্তার জন্য মুখের তথ্য সংরক্ষণ করা হবে।

শুধু এটিই যথেষ্ট নয়

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এই সুবিধা চালু করার পরও নিরাপত্তার জন্য আরও কিছু বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন। আপনার অ্যাকাউন্টে শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার করা অপরিহার্য। সেইসাথে, দুই ধাপে পরিচয় নিশ্চিত করার সুবিধাটি চালু রাখা উচিত। অচেনা বা সন্দেহজনক সংযোগে প্রবেশ থেকে বিরত থাকা, নিয়মিতভাবে কোথায় কোথায় আপনার অ্যাকাউন্ট চালু রয়েছে তা পরীক্ষা করা এবং আপনার মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা হালনাগাদ রাখা গুরুত্বপূর্ণ।

ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার জন্য নতুন এই সুবিধাটি ব্যবহার করা এখন সময়ের দাবি। সামান্য কয়েকটি ধাপ অনুসরণ করে নিজের ফেসবুক অ্যাকাউন্টকে হ্যাকিং ও অননুমোদিত প্রবেশের ঝুঁকি থেকে অনেকটাই সুরক্ষিত রাখা সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আঞ্চলিক সংঘাতে রূপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৯ পি.এম


আঞ্চলিক সংঘাতে রূপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ?

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সংঘাত মধ্যপ্রাচ্যজুড়ে আরও বড় আকারের আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে- এমন আশঙ্কা জোরালো হচ্ছে।

পাল্টাপাল্টি হামলার ধারাবাহিকতা অব্যাহত থাকায় উপসাগরীয় দেশগুলো গভীর উদ্বেগের মধ্যে রয়েছে। একই সঙ্গে কূটনৈতিক উদ্যোগ কার্যত স্থবির হয়ে পড়ায় সংকট নিরসনের সম্ভাবনাও ক্রমেই ক্ষীণ হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

সাম্প্রতিক দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে সৌদি আরব এবং ইরান-সমর্থিত ইয়েমেনের সশস্ত্র হুথি গোষ্ঠীর মধ্যে উত্তেজনা। অবরোধ ভেঙে বেরিয়ে আসার ঘোষণা দিয়ে হুথিরা সংঘাত আরও বিস্তৃত হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

স্থবির কূটনৈতিক উদ্যোগের মধ্যে সংঘাত থামাতে পাকিস্তান ও কাতার সম্প্রতি তেহরানে একাধিক কূটনৈতিক প্রতিনিধি দল পাঠিয়ে যুদ্ধবিরতি টিকিয়ে রাখার চেষ্টা চালালেও তাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। আঞ্চলিক কূটনীতিকদের মধ্যে এখন হতাশাই বেশি।

এছাড়া, পরিস্থিতির জটিলতা আরও বেড়েছে, কারণ সাম্প্রতিক উত্তেজনার সময় কাতারও দুই দফা হামলার শিকার হয়ে গেছে।

ওমানের সঙ্গে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে আলোচনা চলার কয়েক দিনের মধ্যেই ইরানি ড্রোন দেশটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এছাড়া, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ওমান উপকূলের কাছ দিয়ে চলাচলকারী জাহাজেও হামলা চালিয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে।

এসব ঘটনার ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল প্রায় স্থবির হয়ে পড়েছে। পর্যবেক্ষকদের মতে, বর্তমানে সেখানে বাণিজ্যিক নৌযান চলাচল উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

ইরান বারবার সতর্ক করে বলেছে, যেসব প্রতিবেশী দেশে মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, প্রয়োজন হলে সেসব দেশেও হামলার পরিধি বাড়ানো হবে।

ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ সম্প্রতি বাহরাইন, সৌদি আরব, কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের পাঁচটি গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দরের একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলা হলে এসব বন্দরও সম্ভাব্য লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, সাম্প্রতিক মার্কিন হামলায় শুধু সামরিক স্থাপনা নয়, টানেল, সড়ক, সেতু এবং রেলপথও লক্ষ্যবস্তু করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, বেসামরিক ও কৌশলগত অবকাঠামোর ওপর হামলা সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে এবং এর ফলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটার আশঙ্কা রয়েছে।

ইসরায়েলি নিরাপত্তা বিশ্লেষক ড্যানি সিট্রিনোভিচ বলেন, প্রতিটি মার্কিন সামরিক পদক্ষেপের জবাবে ইরান আরও শক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে। উভয় পক্ষই প্রতিটি সংঘর্ষের মাধ্যমে নতুন প্রতিরোধ সক্ষমতার বার্তা দিতে চাইছে।

তার ভাষায়, “প্রতিটি মার্কিন উত্তেজনার জবাবে ইরানও উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে। উভয় পক্ষই প্রতিটি পাল্টাপাল্টি হামলার মাধ্যমে নতুন প্রতিরোধের সীমা নির্ধারণ করতে চাইছে।”

তিনি আরও সতর্ক করেন, এই সংঘাত ইরানকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনার পরিবর্তে এমন এক পরিস্থিতি তৈরি করতে পারে, যা উভয় পক্ষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে।

তার মতে, সংঘাত যদি এভাবেই চলতে থাকে, তাহলে তা মধ্যপ্রাচ্যজুড়ে আরও বিস্তৃত আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে। সেই পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের সুযোগও দ্রুত সংকুচিত হয়ে যাবে।

বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ নেই। উপসাগরীয় দেশ, ইয়েমেন, হরমুজ প্রণালী এবং আঞ্চলিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাও এর সরাসরি প্রভাবের মুখে পড়েছে। ফলে সংঘাত আরও বিস্তৃত হলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক বাণিজ্যের ওপর এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আড়াইহাজারে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


আড়াইহাজারে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পৃথক অভিযানে মাদক সেবনের দায়ে তিনজন ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার কায়েমপুর ও দাইরাদী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দণ্ড দেওয়া হয়েছে।

আড়াইহাজার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে অভিযানের কার্যক্রম শুরু হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায় যে, কায়েমপুর এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওসমান গনি (৩৩) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়াও দাইরাদী এলাকায় পৃথক অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আকোতার (২৯) ও ইরফান (২৪) নামের দুই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে দণ্ড দেওয়া হয়। তাদের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, মাদকের অপব্যবহার ও বিস্তার রোধে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এবং মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে সফর, ১৪৪৮হিঃ
ফজর ০৪:১১
জোহর ১২:০৫
আসর ০৪:৪০
মাগরিব ০৬:৩৬
ইশা ০৭:৫২
সূর্যোদয় : ০৫:৩২ সূর্যাস্ত : ০৬:৩৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%