ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ইসলামী ব্যাংক প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন


ইসলামী ব্যাংক প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

ইসলামী ব্যাংকের ওপর কথিত হস্তক্ষেপের প্রতিবাদ এবং ব্যাংকটিকে এস আলম গ্রুপের প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে ইসলামী ব্যাংকের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

মানববন্ধনে বক্তারা বলেছেন, ইসলামী ব্যাংক সাধারণ মানুষের আমানতের প্রতিষ্ঠান। দেশে বহু মানুষ সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা রেখে এ ব্যাংকে লেনদেন করেন।

আরও পড়ুন: রাবিতে ডেঙ্গু সচেতনতায় হাল্ট প্রাইজের নতুন কর্মসূচি

তাহলে ব্যাংকটির কার্যক্রমে কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

বক্তারা অভিযোগ করেছেন, আন্দোলনরত গ্রাহক ও সমর্থকদের ওপর দমনমূলক আচরণ করা হচ্ছে। তারা ইসলামী ব্যাংকের স্বাধীনতা ও স্বকীয়তা রক্ষায় গৃহীত বিতর্কিত সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এ সময় বক্তারা দেশের সাধারণ মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেছেন, জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন: বাকেরগঞ্জে সাজসজ্জায় দেবালয়ের পরেই কৈলাশ পূজামণ্ডপ

মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা খায়রুল ইসলাম, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের প্রধান আহ্বায়ক কামরুল ইসলাম সোহেল, মাওলানা মো. মোস্তাফা আল মারুফ, আরিফ বিল্লাহ, আবু আব্বাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে আইনজীবীর উপরে হামলা, আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১০:০১ পি.এম


রংপুরে আইনজীবীর উপরে হামলা, আটক ২

রংপুর আদালত চত্বরে হামলা, ভাঙচুর ও আইনজীবীদের ওপর আক্রমণের অভিযোগে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা বাবা-ছেলে দুজনকে আটক করেছে। আটক হওয়া দুইজন হলেন আতিয়ার রহমান (৫৫) ও তার ছেলে জোবায়দুর রহমান জাবেদ (২৮)। উভয়ই নগরীর নিউ আদর্শপাড়া এলাকার বাসিন্দা। এই ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে রংপুর জেলা আইনজীবী সমিতি ভবনে ঘটনাটি ঘটে। এজাহারে উল্লেখ করা হয় যে, ২০২৬-২০২৮ মেয়াদের এডভোকেট ক্লার্ক সমিতির নির্বাচন উপলক্ষে ভোটার নবায়ন ও নতুন ভোটার অন্তর্ভুক্তির লক্ষ্যে রংপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মাইকিং কার্যক্রম চলছিল। দুপুর ১২টার দিকে আদালত এলাকায় প্রচারকাজ পরিচালনার সময় অভিযুক্তরা আইনজীবী সমিতির কম্পিউটার অপারেটর মোকাদ্দেস ও এমএলএসএস রাশেদের কাছ থেকে মাইক ছিনিয়ে নিয়ে নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুমকি দেন। প্রতিবাদ করলে তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মাইক কেড়ে নেন এবং সংশ্লিষ্ট কর্মচারীদের মারধর করেন বলে অভিযোগ আনা হয়। পরিস্থিতি আরও খারাপ হতে দেখে, এডভোকেট ক্লার্ক সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এ কে এম হারুন উর রশীদ আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বিষয়টি অবহিত করেন। এরপর বিকেল ৩টার দিকে সমিতির সভাপতি অভিযুক্তদের ডেকে পাঠানোর ব্যবস্থা করেন। এজাহার অনুযায়ী, সেখানে উপস্থিত হয়ে অভিযুক্তরা উত্তেজিত আচরণ করেন এবং উপস্থিত আইনজীবীদের উদ্দেশে অশালীন ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। এক পর্যায়ে তারা কাঠের চেয়ার দিয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এ কে এম হারুন উর রশীদ এবং রংপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহেদ কামাল ইবনে খতিবের ওপর হামলা চালান। এতে আইনজীবীরা আহত হন। এই সময়ে আইনজীবী সমিতির সভাপতির পরিহিত শার্ট ছিঁড়ে যায় এবং সমিতির চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ ঘটনায় আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিচারপ্রার্থী ও সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে শুরু করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে আইনজীবী সমিতির অন্যান্য সদস্য ও উপস্থিত জনতা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযুক্তদের আটক করে পুলিশের কাছে সোপর্দের উদ্যোগ নেওয়া হলে তারা বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকে। এ মামলায় রংপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. শহীদুল ইসলাম স্বপন সমিতির নির্দেশক্রমে কোতোয়ালি মেট্রোপলিটন থানায় এজাহার দায়ের করেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল কাদের জানিয়েছেন, “রংপুর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে একটি এজাহার পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত আতিয়ার রহমান এবং তার ছেলে জোবায়দুর রহমান জাবেদকে আটক করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” ঘটনাটি আদালতপাড়া এবং আইনজীবী মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। নির্বাচনকে কেন্দ্র করে আদালত চত্বরে ঘটে যাওয়া এমন হামলার ঘটনায় আইনজীবীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাগমারায় গ্রাহক সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১০:০১ পি.এম


ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাগমারায় গ্রাহক সমাবেশ

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ নিউমার্কেট শাখার গ্রাহকদের উদ্যোগে এক ঘণ্টার কলম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভবানীগঞ্জ নিউমার্কেটের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ইসলামী ব্যাংকের নারী-পুরুষ গ্রাহকরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, আমানতকারীদের স্বার্থ ও ব্যাংকের সুশাসন রক্ষার স্বার্থে এ ধরনের বিতর্কিত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন। তারা নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের ক্ষেত্রে গ্রাহকদের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, আমানতকারীদের স্বার্থ উপেক্ষা করে গৃহীত কোনো সিদ্ধান্ত ব্যাংকের ভাবমূর্তি ও গ্রাহকদের আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা ব্যাংকের স্থিতিশীলতা, স্বচ্ছতা এবং আমানতের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। কলম বিরতি কর্মসূচিতে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক ভবানীগঞ্জ শাখার গ্রাহক ড. ওয়ারেছ আলী, আশরাফুল ইসলাম আশিক, আব্দুল মালেক, খাইরুল হাসান, আফজাল হোসেন, ইউসুফ আলী, আব্দুল মতিন, মোখলেসুর রহমান, আশরাফুল ইসলাম ভুট্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা যোগদান করায় শুভেচছা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১০:০৩ পি.এম


হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা যোগদান করায় শুভেচছা

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক হিসেবে যোগদান করেছেন জর্জ মিত্র চাকমা।

গত ৮ জুন রংপুর বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার নাজমুস সাদাত রত্ন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন বা বদলি করা হয়।

মঙ্গলবার(৯ জুন) যখন তিনি তার নতুন কর্মস্থলে হাকিমপুরে পৌঁছান, তখন তাকে ফুল দিয়ে স্বাগত জানান হাকিমপুর পৌর সভার পক্ষ থেকে উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক।

চলতি বছরের গত (১০ মে) হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক অশোক বিক্রম চাকমা বদলি হলে পার্শ্ববর্তী বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তানজিনা খাতুন অতিরিক্ত দ্বায়িত্ব হিসেবে যোগদান করেন। এরপর দীর্ঘ প্রায় এক মাস মোছাঃ তানজিনা খাতুন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে অতিরিক্ত দ্বায়িত্ব পালন করেন।

সিলেটের জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার পদ থেকে বদলি হয়ে নতুন কর্মস্থল হিসেবে দিনাজপুরের হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক হিসেবে যোগদান করেছেন জর্জ মিত্র চাকমা।

রাঙ্গামাটি জেলার বাসিন্দা জর্জ মিত্র চাকমা ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তার ব্যক্তিগত পরিচিতি নম্বর ১৮৫৪২। এর আগে তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার নেজারত ডেপুটি কালেক্টর, ট্রেজারী শাখা, ফরমস, স্টেশনারী লাইব্রেরি শাখায় কর্মরত ছিলেন।

সর্বশেষ তিনি গত বছরের ২১ জানুয়ারি সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন জর্জ মিত্র চাকমা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১০:০৩ পি.এম


শেরপুরে বজ্রপাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বগুড়ার শেরপুরে বজ্রপাতে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু ঘটে। মঙ্গলবার (৯ জুন) সকালে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের কানাইকন্দর স্কুলপাড়া গ্রামে এই হতাহত ঘটনাটি ঘটে। নিহত সাব্বির হোসেন (১৭) ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে। সে চলতি বছর এসএসসি (দাখিল) পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ফুলতলা দাখিল মাদ্রাসা থেকে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে সাব্বির বাড়ির বাইরে হাঁস নিয়ে আসার জন্য বের হয়। এ সময় হঠাৎ করেই বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয় এবং সে বজ্রাঘাতে গুরুতর আহত হয়ে পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করেন, কিন্তু ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানায়।

সাব্বিরের আকস্মিক মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম শুরু হয়েছে। স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। একজন মেধাবী ও ভদ্র শিক্ষার্থী হিসাবে পরিচিত সাব্বিরের মৃত্যুতে তার সহপাঠী, শিক্ষক এবং স্থানীয়দের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

এই ঘটনায় কানাইকন্দর স্কুলপাড়া গ্রামসহ আশপাশে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা নিহতের পরিবারকে সমবেদনা জানিয়েছেন এবং মহান আল্লাহর কাছে তার রুহের মাগফিরাত কামনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%