ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ভারতীয়সহ ১৭ বিদেশীর মার্কিন সিটিজেনশিপ কেড়ে নেওয়ায় মামলা


ভারতীয়সহ ১৭ বিদেশীর মার্কিন সিটিজেনশিপ কেড়ে নেওয়ায় মামলা

নীরাজ শ Sharma নামক একজন ভারতীয়সহ মোট ১৭ বিদেশীর মার্কিন নাগরিকত্ব কেড়ে নেওয়ার আবেদন জানানো হয়েছে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে। গ্রীনকার্ড পাওয়ার সময় থেকে নাগরিকত্ব গ্রহণের নানা পর্যায়ে মিথ্যাচার, সত্য গোপন করার সাথে সাথে প্রতারণার গুরুতর অভিযোগ পাওয়ার পরই ইউএস সিআইএস (সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস)’র পক্ষ থেকে বিচার বিভাগে এই আবেদন জানানোর তথ্য সোমবার জানানো হয়েছে হোয়াইট হাউজের পক্ষ থেকে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট হবার পর দ্বিতীয়বারের মত অভিবাসন-বিরোধী নানা পদক্ষেপের কার্যক্রমের মধ্য দিয়ে একইসাথে ১৭ জনের নাগরিকত্ব কেড়ে নেওয়ার ঘটনা সবচেয়ে কঠোর পদক্ষেপ বলে অভিবাসন সম্পর্কে কর্মরতরা মন্তব্য করছেন।

নাগরিকত্ব গ্রহণের সময় কর্তৃপক্ষের সঙ্গে মিথ্যাচার এবং প্রতারণার দায়ে এর আগে ১৯৯০ থেকে ২০১৭ পর্যন্ত ২৭ বছরে মোট ২৯৭ জনের নাগরিকত্ব কেড়ে নেওয়ার প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে, যার মানে হচ্ছে বার্ষিক গড়ে ১১ জন এই ধরনের আচরণের শিকার হয়। ট্রাম্পের আমলে চলতি জুনে ১৭ জনের নাগরিকত্ব কেড়ে নেওয়ার আবেদন জানানোর ঘটনার কারণে অভিবাসন-সমাজে আতঙ্ক তৈরি হয়েছে। উল্লেখ্য, এ বছরের মে মাসেও বেশ কয়েক ডজন বিদেশীর নাগরিকত্ব বাতিলের আবেদন জানানো হয়েছে বিচার বিভাগে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

বিদ্যমান নিয়ম অনুযায়ী, নাগরিকের ঘনিষ্ঠ আত্মীয় (ভাই/বোন/স্বামী/স্ত্রী) ছাড়া আরও অনেক প্রোগ্রামে বিদেশীরা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য অনুমতি লাভ করেন এবং তারা টানা ৫ বছর পর্যন্ত বসবাস করার পর নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন। এই ধরনের নাগরিকদের ‘ন্যাচারালাইজড সিটিজেন’ হিসেবে স্বীকৃত করা হয়, অর্থাৎ তারা যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারীদের মতো সকল সুযোগ সুবিধা ভোগের অধিকারী হন (প্রেসিডেন্ট হওয়ার সুযোগ ছাড়া)। তবে যদি কেউ গুরুতর কোনো অপরাধে লিপ্ত থাকার তথ্য গোপন করে কিংবা নাগরিকত্ব গ্রহণের সময় থেকে মিথ্যা তথ্য প্রদানের চেষ্টা করে এবং কর্তৃপক্ষ এটি জানতে পারে, তখন নাগরিকত্ব কেড়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর কর্তৃপক্ষ ন্যাচারালাইজড সিটিজেনশিপ কেড়ে নেওয়ার আইন কার্যকর করতে অধিকতর মনোযোগী হলেও, ডোনাল্ড ট্রাম্পের আমলে এটি আরও তীব্র করা হয়েছে। ট্রাম্প প্রশাসনের আন্তর্জাতিক নীতির পরিপন্থি, অর্থাৎ ইসরায়েলের আগ্রাসী কার্যকলাপের বিরোধীতাকারীরাও সম্প্রতি যেকোনো পদক্ষেপের ভিকটিম হয়েছেন।

বিচার বিভাগীয় কর্মকর্তা সংবাদদাতাকে জানিয়েছেন যে, নিউজার্সির ‘ম্যাগনাভিশন’ নামক স্ট্যাফিং কোম্পানির মালিক হিসেবে নীরাজ শর্মা ১১ ভারতীয়কে এইচ-১বি ভিসায় (উচ্চ দক্ষতাসম্পন্ন কর্মী) যুক্তরাষ্ট্রে আনার জন্য প্রতারণার আশ্রয় নিয়েছেন এবং মিথ্যা ও ভুয়া ডক্যুমেন্ট সাবমিট করেছেন। এর পাশাপাশি, ২০১৭ সালে নাগরিকত্ব গ্রহণের ইন্টারভিউ’র সময়ও তিনি মিথ্যাচার করেছেন এবং দক্ষ কর্মীর জন্য জাল ডক্যুমেন্ট জমা দিয়েছেন। ১৭ জনের মধ্যে অন্যরা হলেন মেক্সিকান, হাইতিয়ান, কলম্বিয়ান এবং কিউবার নাগরিক।

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত এটর্নী জেনারেল টোড ব্ল্যাঙ্ক বলেছেন, এ ধরনের অপকর্মে লিপ্তদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হয়েছে। গুরুতর অপরাধী অভিবাসীরা অতীতের জঘন্য অপরাধ গোপন করা ছাড়াও আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক অথবা মাদক পাচার ও যৌন হয়রানির সাথে জড়িত থাকার তথ্য প্রকাশ না করার বিষয়গুলোর ব্যাপারে খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: বিএনপি সংস্কার কর্মসূচির সঙ্গে প্রতারণা করছে: সারোয়ার তুষার

এ প্রসঙ্গে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কোআইন মুলিন বলেন, এ ধরনের ন্যাচারালাইজড সিটিজেনদের শনাক্ত করে তাদের নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ অব্যাহত থাকবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী ব্যাংক প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১০:০০ পি.এম


ইসলামী ব্যাংক প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

ইসলামী ব্যাংকের ওপর কথিত হস্তক্ষেপের প্রতিবাদ এবং ব্যাংকটিকে এস আলম গ্রুপের প্রভাবমুক্ত রাখার দাবিতে রাজশাহীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) রাজশাহী নগরীর আলুপট্টি মোড়ে ইসলামী ব্যাংকের প্রধান ফটকের সামনে এ মানববন্ধনের আয়োজন করে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

মানববন্ধনে বক্তারা বলেছেন, ইসলামী ব্যাংক সাধারণ মানুষের আমানতের প্রতিষ্ঠান। দেশে বহু মানুষ সুদমুক্ত ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা রেখে এ ব্যাংকে লেনদেন করেন।

তাহলে ব্যাংকটির কার্যক্রমে কোনো ধরনের অযাচিত হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না।

বক্তারা অভিযোগ করেছেন, আন্দোলনরত গ্রাহক ও সমর্থকদের ওপর দমনমূলক আচরণ করা হচ্ছে। তারা ইসলামী ব্যাংকের স্বাধীনতা ও স্বকীয়তা রক্ষায় গৃহীত বিতর্কিত সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এ সময় বক্তারা দেশের সাধারণ মানুষের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেছেন, জনগণের প্রত্যাশার প্রতি সম্মান দেখিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা খায়রুল ইসলাম, ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের প্রধান আহ্বায়ক কামরুল ইসলাম সোহেল, মাওলানা মো. মোস্তাফা আল মারুফ, আরিফ বিল্লাহ, আবু আব্বাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ইসলামী ব্যাংকের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে আইনজীবীর উপরে হামলা, আটক ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১০:০১ পি.এম


রংপুরে আইনজীবীর উপরে হামলা, আটক ২

রংপুর আদালত চত্বরে হামলা, ভাঙচুর ও আইনজীবীদের ওপর আক্রমণের অভিযোগে রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানা বাবা-ছেলে দুজনকে আটক করেছে। আটক হওয়া দুইজন হলেন আতিয়ার রহমান (৫৫) ও তার ছেলে জোবায়দুর রহমান জাবেদ (২৮)। উভয়ই নগরীর নিউ আদর্শপাড়া এলাকার বাসিন্দা। এই ঘটনায় থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেলে রংপুর জেলা আইনজীবী সমিতি ভবনে ঘটনাটি ঘটে। এজাহারে উল্লেখ করা হয় যে, ২০২৬-২০২৮ মেয়াদের এডভোকেট ক্লার্ক সমিতির নির্বাচন উপলক্ষে ভোটার নবায়ন ও নতুন ভোটার অন্তর্ভুক্তির লক্ষ্যে রংপুর জেলা আইনজীবী সমিতির উদ্যোগে মাইকিং কার্যক্রম চলছিল। দুপুর ১২টার দিকে আদালত এলাকায় প্রচারকাজ পরিচালনার সময় অভিযুক্তরা আইনজীবী সমিতির কম্পিউটার অপারেটর মোকাদ্দেস ও এমএলএসএস রাশেদের কাছ থেকে মাইক ছিনিয়ে নিয়ে নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুমকি দেন। প্রতিবাদ করলে তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে মাইক কেড়ে নেন এবং সংশ্লিষ্ট কর্মচারীদের মারধর করেন বলে অভিযোগ আনা হয়। পরিস্থিতি আরও খারাপ হতে দেখে, এডভোকেট ক্লার্ক সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এ কে এম হারুন উর রশীদ আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বিষয়টি অবহিত করেন। এরপর বিকেল ৩টার দিকে সমিতির সভাপতি অভিযুক্তদের ডেকে পাঠানোর ব্যবস্থা করেন। এজাহার অনুযায়ী, সেখানে উপস্থিত হয়ে অভিযুক্তরা উত্তেজিত আচরণ করেন এবং উপস্থিত আইনজীবীদের উদ্দেশে অশালীন ভাষায় গালিগালাজ করতে শুরু করেন। এক পর্যায়ে তারা কাঠের চেয়ার দিয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এ কে এম হারুন উর রশীদ এবং রংপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহেদ কামাল ইবনে খতিবের ওপর হামলা চালান। এতে আইনজীবীরা আহত হন। এই সময়ে আইনজীবী সমিতির সভাপতির পরিহিত শার্ট ছিঁড়ে যায় এবং সমিতির চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। এ ঘটনায় আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিচারপ্রার্থী ও সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে শুরু করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে আইনজীবী সমিতির অন্যান্য সদস্য ও উপস্থিত জনতা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযুক্তদের আটক করে পুলিশের কাছে সোপর্দের উদ্যোগ নেওয়া হলে তারা বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকে। এ মামলায় রংপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য অ্যাডভোকেট মো. শহীদুল ইসলাম স্বপন সমিতির নির্দেশক্রমে কোতোয়ালি মেট্রোপলিটন থানায় এজাহার দায়ের করেন। রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল কাদের জানিয়েছেন, “রংপুর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে একটি এজাহার পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত আতিয়ার রহমান এবং তার ছেলে জোবায়দুর রহমান জাবেদকে আটক করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” ঘটনাটি আদালতপাড়া এবং আইনজীবী মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। নির্বাচনকে কেন্দ্র করে আদালত চত্বরে ঘটে যাওয়া এমন হামলার ঘটনায় আইনজীবীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাগমারায় গ্রাহক সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১০:০১ পি.এম


ইসলামী ব্যাংকের চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে বাগমারায় গ্রাহক সমাবেশ

বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার প্রতিবাদে রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ নিউমার্কেট শাখার গ্রাহকদের উদ্যোগে এক ঘণ্টার কলম বিরতি কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভবানীগঞ্জ নিউমার্কেটের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ইসলামী ব্যাংকের নারী-পুরুষ গ্রাহকরা অংশ নেন।

কর্মসূচিতে বক্তারা বলেন, আমানতকারীদের স্বার্থ ও ব্যাংকের সুশাসন রক্ষার স্বার্থে এ ধরনের বিতর্কিত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন। তারা নতুন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগের ক্ষেত্রে গ্রাহকদের মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, আমানতকারীদের স্বার্থ উপেক্ষা করে গৃহীত কোনো সিদ্ধান্ত ব্যাংকের ভাবমূর্তি ও গ্রাহকদের আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা ব্যাংকের স্থিতিশীলতা, স্বচ্ছতা এবং আমানতের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

প্রায় এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। কলম বিরতি কর্মসূচিতে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক ভবানীগঞ্জ শাখার গ্রাহক ড. ওয়ারেছ আলী, আশরাফুল ইসলাম আশিক, আব্দুল মালেক, খাইরুল হাসান, আফজাল হোসেন, ইউসুফ আলী, আব্দুল মতিন, মোখলেসুর রহমান, আশরাফুল ইসলাম ভুট্টুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা যোগদান করায় শুভেচছা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১০:০৩ পি.এম


হাকিমপুরে নবাগত ইউএনও জর্জ মিত্র চাকমা যোগদান করায় শুভেচছা

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক হিসেবে যোগদান করেছেন জর্জ মিত্র চাকমা।

গত ৮ জুন রংপুর বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার নাজমুস সাদাত রত্ন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন বা বদলি করা হয়।

মঙ্গলবার(৯ জুন) যখন তিনি তার নতুন কর্মস্থলে হাকিমপুরে পৌঁছান, তখন তাকে ফুল দিয়ে স্বাগত জানান হাকিমপুর পৌর সভার পক্ষ থেকে উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক।

চলতি বছরের গত (১০ মে) হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক অশোক বিক্রম চাকমা বদলি হলে পার্শ্ববর্তী বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তানজিনা খাতুন অতিরিক্ত দ্বায়িত্ব হিসেবে যোগদান করেন। এরপর দীর্ঘ প্রায় এক মাস মোছাঃ তানজিনা খাতুন হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে অতিরিক্ত দ্বায়িত্ব পালন করেন।

সিলেটের জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার পদ থেকে বদলি হয়ে নতুন কর্মস্থল হিসেবে দিনাজপুরের হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক হিসেবে যোগদান করেছেন জর্জ মিত্র চাকমা।

রাঙ্গামাটি জেলার বাসিন্দা জর্জ মিত্র চাকমা ৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডার হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তার ব্যক্তিগত পরিচিতি নম্বর ১৮৫৪২। এর আগে তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার নেজারত ডেপুটি কালেক্টর, ট্রেজারী শাখা, ফরমস, স্টেশনারী লাইব্রেরি শাখায় কর্মরত ছিলেন।

সর্বশেষ তিনি গত বছরের ২১ জানুয়ারি সিলেটের জৈন্তাপুর উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন জর্জ মিত্র চাকমা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%