০৮:৩৬ এম
ভারতীয় সংগীতজগতের কিংবদন্তি প্লেব্যাক গায়িকা এস জানকীর সোনালি অধ্যায়ের অবসান ঘটল। তিনি বার্ধক্যজনিত নানাবিধ অসুস্থতার কারণে ৮৮ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন।
হাসপাতাল সূত্রের খবরে জানা গেছে, শেষ সময়ে তার পাশে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আজই তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
প্রখ্যাত ও প্রবীণ এই গায়িকা গত রাতে তীব্র শ্বাসকষ্ট শুরু হলে মহীসূরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সংগীতপ্রেমীদের কাঁদিয়ে বিদায় নেন এই সুরসম্রাজ্ঞী। এই কিংবদন্তি সংগীতশিল্পীর প্রয়াণের খবরে দক্ষিণ ভারতের চলচ্চিত্র অঙ্গনসহ গোটা দেশের সাংস্কৃতিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: সামান্তা শারমিন এনসিপি থেকে পদত্যাগ, জামায়াতের সঙ্গে সম্পর্কের অভিযোগ
কণ্ঠের অভাবনীয় বৈচিত্র্য এবং যেকোনো আবেগকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জাদুকরি ক্ষমতার জন্য শ্রোতাদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন।
দীর্ঘ ছয় দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত কর্মজীবনে তিনি প্রায় ২০টি ভিন্ন ভারতীয় ভাষায় গান গেয়েছেন। তবে কন্নড়, তামিল, তেলেগু এবং মালয়ালম ভাষার চলচ্চিত্রেই তার অবদান ছিল সবচেয়ে বেশি।
চলচ্চিত্র, ব্যক্তিগত অ্যালবাম, টেলিভিশন ও রেডিও মিলিয়ে প্রায় ৪৮ হাজারেরও বেশি গান রেকর্ড করে ভারতীয় সংগীতজগতে এক অনন্য ও প্রায় দুর্ভেদ্য রেকর্ড গড়ে গেছেন তিনি।
দক্ষিণী ভাষার পাশাপাশি হিন্দি, ওড়িয়া, তুলু, উর্দু, পাঞ্জাবি এবং বাংলা ভাষাতেও তার কণ্ঠের জাদু মুগ্ধ করেছে শ্রোতাদের।
আরও পড়ুন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুহিত পেলেন আরও দুই গুরুত্বপূর্ণ দায়িত্ব
বহু প্রজন্মের মানুষের শৈশব ও যৌবনের স্মৃতির সঙ্গে মিশে থাকা এই কণ্ঠশিল্পীর প্রয়াণকে ভারতীয় সংগীতের একটি অপূরণীয় ক্ষতি হিসেবে দেখছেন বিশিষ্টজনরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন