ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

সাউথ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত ৬ জনের ৫ জনই নারায়ণগঞ্জের


সাউথ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত ৬ জনের ৫ জনই নারায়ণগঞ্জের

দক্ষিণ আফ্রিকার একটি সুপার শপে ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে অন্তত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের বাসিন্দা বলেই জানা যাচ্ছে।

এছাড়া, অন্য একজনের বাড়ি বক্তাবলী ইউনিয়নে এবং অপরজন মুন্সীগঞ্জের রিকাবিবাজার এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় রাত ৩টার দিকে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন এলাকায় আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য রওশন আলীর ব্যবসা প্রতিষ্ঠানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ইসরাইলের নির্বাচনে সম্ভাব্য ৪ পরিস্থিতি ২৭ অক্টোবর

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাতের প্রথম প্রহরে একদল সশস্ত্র দুর্বৃত্ত ব্যবসা প্রতিষ্ঠানটিতে আগুন ধরিয়ে দেয়। যার ফলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু ঘটে।

খবর পেয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ঘটনার তদন্ত শুরু করে।

আলীরটেক ইউনিয়ন পরিষদের সদস্য রওশন আলী বলেছেন, নিহত ছয়জনের মধ্যে চারজন বলতে গেলে আমার ইউনিয়নের বাসিন্দা। তারা সবাই পরস্পরের আত্মীয় সম্পর্কের অধিকারী। দোকানটি আমাদের একটি পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের অংশ।

তিনি আরও জানান, নিহতদের মধ্যে চারজন আলীরটেক ইউনিয়নের, একজন বক্তাবলী ইউনিয়নের এবং একজন মুন্সীগঞ্জের রিকাবিবাজার এলাকার অধিবাসী। তাদের এভাবে আত্মীয়স্বজন হওয়ায় পরিবারগুলোর মধ্যে গভীর শোক নেমে এসেছে।

আরও পড়ুন: গাড়িচাপায় দুই পা হারালেন অস্ট্রেলীয় এমপি হেলেন হেইনস

তবে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন জানিয়েছেন, এ ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য তাঁদের কাছে আসেনি। তিনি বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো কোনো বার্তা পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকেও কেউ যোগাযোগ করেনি।

তিনি বলছেন, আমরা বিষয়টি খোঁজখবর নিচ্ছি।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান বলেন, নিহতদের পূর্ণাঙ্গ পরিচয়, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং হামলার অভিযোগের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টি তদন্ত কার্যক্রম করে চলেছে।

আরও পড়ুন: ফ্রান্সে বিক্ষোভ দমনে সেনাবাহিনী মোতায়েন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিতর্কিত নির্বাচনগুলোর তদন্ত হওয়া দরকার: তথ্য উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


বিতর্কিত নির্বাচনগুলোর তদন্ত হওয়া দরকার: তথ্য উপদেষ্টা

তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে আজ সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এই বিষয়ে মন্তব্য করেন।

ঢাকা, ২৮ জুলাই, ২০২৬ (বাসস): ২০০৮ সালের সাধারণ নির্বাচনসহ বিগত সময়ের সকল বিতর্কিত নির্বাচনের সঠিক এবং নিরপেক্ষ তদন্ত হওয়া অত্যন্ত প্রয়োজন বলে মনে করেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

আজ তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বিগত সময়ের নির্বাচনগুলোর গ্রহণযোগ্যতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

ব্রিফিংয়ে প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব ড. মো. আলম মোস্তফা উপস্থিত ছিলেন।

তথ্য উপদেষ্টা বলেন, ‘২০০৮ সালের নির্বাচন নিয়ে অনেকের মধ্যে ইতিবাচক ধারণা থাকলেও বিভিন্ন পরিসংখ্যানে দেখা গেছে, অনেক কেন্দ্রে এক মিনিটেরও কম সময়ে হাজার হাজার ভোট দেওয়া হয়েছে। তাই ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালের প্রতিটি নির্বাচনের সঠিক ইনভেস্টিগেশন বা তদন্ত হওয়া প্রয়োজন। নির্বাচনী অনিয়মগুলো দেশের শাসনব্যবস্থা এবং গণতন্ত্রকে চরম ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে।’

২০১৮ সালের দিনের ভোট রাতে হওয়ার ঘটনার মতো নজিরবিহীন জালিয়াতির বিষয়ে তিনি আলোচনা করেন এবং বলেন, নির্বাচনী অপরাধের সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের বিরুদ্ধে ফৌজদারি ও অন্যান্য আইনি ব্যবস্থা নেওয়া জরুরি।

সংবাদপত্রের স্বাধীনতা এবং সাংবাদিক দম্পতি সাগর এবং রুনি হত্যা মামলা সম্পর্কে ডা. জাহেদ উর রহমান মন্তব্য করে বলেন, বিগত সরকারের আমলে সদিচ্ছার অভাবের কারণে এই মামলার তদন্ত দীর্ঘ হয়েছিল। তবে বর্তমান সরকার বিচারহীনতার সংস্কৃতি দূর করতে কঠোর প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, সদ্য ঘটে যাওয়া তনু হত্যার তদন্ত যেমন নতুন করে গতি পেয়েছে, ঠিক তেমনই সাগর এবং রুনি হত্যাসহ পূর্বে ঘটে যাওয়া এবং ঝুলে থাকা সকল ফৌজদারি অপরাধের নিরপেক্ষ তদন্ত এবং সঠিক বিচার নিশ্চিত করতে সরকার কাজ করছেন।

জুলাই আন্দোলনে আহত ও নিহত সাংবাদিকদের সহায়তা সম্পর্কেও তিনি বলেন, শহীদ এবং আহত সাংবাদিকদের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’-এর অধীনে বিশেষ সহায়তার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে আন্দোলনে সাংবাদিকদের অসামান্য ত্যাগকে নথিভুক্ত করতে বিশেষ প্রামাণ্যচিত্র নির্মাণের পরিকল্পনা নিয়ে কাজ চলমান রয়েছে।

সাবেক রাষ্ট্রপতির আইনি সুরক্ষা বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ডা. জাহেদ উর রহমান বলেন, আইন অনুযায়ী দায়িত্বে থাকাকালীন রাষ্ট্রপতির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা সম্ভব নয়। তবে পদত্যাগ করার পর যে কোনো ব্যক্তির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া যেতে পারে এবং বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

দেশের শিল্পখাতে গ্যাস এবং জ্বালানি সংকট বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, বিগত সরকারের ভুল নীতি এবং অলিগার্কদের সুবিধা দেওয়ার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে সংকট কাটাতে ভোলার গ্যাসের ব্যবহার বাড়ানো এবং সমুদ্রে নতুন গ্যাস উত্তোলনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কে উপদেষ্টা বলেন, চলতি ২০২৬ সালের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রথম ধাপ শুরু হলে পর্যায়ক্রমে সকল স্তরের নির্বাচন সম্পন্ন হতে সর্বোচ্চ এক বছর সময় লাগতে পারে।

জুলাই বিপ্লবের বর্ষপূর্তি এবং ৫ আগস্টের ঐতিহাসিক স্মৃতিকে স্মরণীয় করে রাখতে নির্ধারিত সময়সূচিতে জুলাই যাদুঘরের উদ্বোধন এবং স্মারক কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনা জানান তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

'মীরজাফরের মতো পাটোয়ারীও একটা গালিতে পরিণত হবে' নাকে টিপ দিলে দুধ বের হয়: এমপি শওকতুল ইসলাম শকু

আন্তর্জাতিক ডেস্ক

আহমেদ আক্তার রানা প্রতিনিধি কুলাউড়া উপজেলা

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ছৈদলবাজার এলাকাবাসীর উদ্যোগে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকুকে সংবর্ধনা প্রদান করা

মঙ্গলবার (২৮ জুলাই) ছৈদলবাজারে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু বলেন, বর্তমান সরকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতির বাস্তবায়ন ইতোমধ্যে চলমান রয়েছে। তিনি বলেন, ইনশাআল্লাহ কুলাউড়ার সার্বিক উন্নয়নে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। আমি দৃঢ়ভাবে বলতে পারি, গত চার মাসে কুলাউড়ায় যে পরিমাণ উন্নয়নমূলক কাজ হয়েছে, অতীতে কোনো সংসদ সদস্যের সময় এত ব্যাপক উন্নয়ন হয়নি।

এ সময় রাজনৈতিক বক্তব্যে তিনি এনসিপির নেতা নাসির উদ্দীন পাটওয়ারীর সমালোচনা করেন এবং প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে তাকে “বাটপার” বলে উল্লেখ করে বলেন, নাকে টিপ দিলে দুধ বের হয় মীরজাফরের মতো একটা গালিতে পরিণত হবে পাটোয়ারীর, সে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু,
সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু,সহ ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি'র নেতৃবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বামীর সামনে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ঘটনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


স্বামীর সামনে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, ঘটনা

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামে স্বামীর সামনে স্ত্রীর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে।

সোমবার (২৭ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে ভোজেশ্বর ইউনিয়নের আচুরা গ্রামের আজিজ ঢালীর বাগানে এই ঘটনা সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটার পর রাতেই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।

আটককৃতদের মধ্যে রয়েছেন— আচুরা গ্রামের মো. রাব্বি (২৮), পালং উপজেলার আটিপাড়া এলাকার হযরত আলী খন্দকার (৪২) এবং আচুরা গ্রামের ইমন খন্দকার (২৬)।

পুলিশ ও ভুক্তভোগীর আত্মীয়-স্বজন সূত্র জানায়, অভিযুক্ত হযরত আলী খন্দকার স্বামীকে মোবাইল ফোনে কল করে ঘটনাস্থলে ডেকে নেন। স্বামী ঘটনাস্থলে পৌঁছালে রাব্বি, হযরত আলী খন্দকার, ইমন খন্দকারসহ আরও তিন থেকে চারজন অজ্ঞাত ব্যক্তি তাকে বেঁধে ফেলে। পরে তাকে তার স্ত্রীকে ফোন করে টাকা নিয়ে যেতে বলার চাপ দেওয়া হয়।

অভিযোগের মধ্যে উল্লেখ রয়েছে, ভুক্তভোগী ঘটনাস্থলে পৌঁছানোর সঙ্গে সঙ্গে অভিযুক্তরা তাকে জোরপূর্বক সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। সেই সময়ে তার চিৎকারে আশপাশের লোকজন আসতে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশ ঘটনাস্থলে এসে ভুক্তভোগীকে উদ্ধার করে।

ভুক্তভোগী নারীর অভিযোগ, তার স্বামীকে মাদক ব্যবসায়ী ধরার কথা বলে সোমবার সন্ধ্যা দিকে হযরত আলী খন্দকার, ইমন খন্দকার ও রাব্বি ডেকে নিয়ে যায় এবং পরে তাকে অপহরণ করে নড়িয়া উপজেলার আচুরা এলাকার আজিজ ঢালীর বাগানে বেঁধে রাখে।

এছাড়া, অপহৃত স্বামীর মোবাইল ফোন থেকে স্ত্রীকে কল করে টাকা এবং পেনড্রাইভ নিয়ে বাড়ি থেকে বের হতে বলা হয় এবং তাকে আনতে লোক পাঠানো হয়। পরে তাকে আচুরা এলাকার আজিজ ঢালীর বাগানের একটি নির্জন স্থানে নেয়া হয়, যেখানে তার স্বামীকে আগেই বেঁধে রাখা হয়েছিল।

অভিযোগ অনুযায়ী, সেখানে স্বামীর সামনেই তিনজন মিলে ঐ নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ঘটনার পর স্থানীয়দের চিৎকার-চেঁচামেচিতে ধর্ষকরা পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা পুলিশে খবর দিলে পুলিশ এসে ভুক্তভোগীকে চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করেন।

ভুক্তভোগী নারী বলেন, "আমার স্বামী তার মোবাইল থেকে রাত ৯টার দিকে কল করে আমাকে বাসা থেকে বের হতে বলে একজন লোক পাঠায়, তার সঙ্গে অটোতে করে আমি যাই। পরে আমাকে আচুড়ার একটি জঙ্গলে নিয়ে যায়। সেখানে গিয়ে দেখি আমার স্বামীকে আগেই বেঁধে তার গলায় ছুরি ধরে রেখেছে। পরে তার সামনেই হযরত ও আরও ৩ জন আমাকে ধর্ষণ করে। শেষে আমি চিৎকার করলে এলাকার লোকজন এসে আমাকে উদ্ধার করে।"

প্রত্যক্ষদর্শী এক যুবক জানান, "অনেক রাতে বাড়ির পাশের জঙ্গলে চিৎকারের শব্দ শুনে আমরা গিয়েছিলাম। গিয়ে দেখি এক লোক তার স্ত্রীকে জড়িয়ে ধরে চিৎকার করছে। আমরা জিজ্ঞাসা করলে আমাদের ধর্ষণের বিষয়টি জানান। পরে বাড়ির অন্য মহিলারা গিয়ে তাকে উদ্ধার করে পুলিশে খবর দিলে তারা তাদের নিয়ে যায়।"

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া জানান, ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগীকে শরীয়তপুর সদর হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরায় ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


সাতক্ষীরায় ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকায় বিভিন্ন সময়ে জব্দ করা প্রায় ৩২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য বিজিবি ধ্বংস করেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় সাতক্ষীরার শ্যামনগরের নীলডুমুর ব্যাটালিয়ন সদর দপ্তরে ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান-২০২৬’ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধ্বংস কার্যক্রমের উদ্বোধন করেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদুল হাসান, পিবিজিএম, বিপিএম (সেবা), বিজিওএম, পিএসসি।

বিজিবি জানায়, ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর থেকে চলতি বছরের ১১ জুলাই পর্যন্ত সাতক্ষীরার শ্যামনগর, দেবহাটা ও কালীগঞ্জ সীমান্তে পরিচালিত বিভিন্ন অভিযানে ৪১ জনকে আটক করা হয়। একই সময়ে ৫১ কোটি ৮৫ লাখ ৭৯ হাজার ৭৯৭ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে। এর মধ্যে ৩১ কোটি ৯৪ লাখ ৩৪ হাজার ৩৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে ৪০৬ বোতল বিভিন্ন ধরনের মদ, ১৫ হাজার ৭৮ বোতল ফেনসিডিল ও সমজাতীয় মাদক, ১৮ হাজার ৬৫৪টি ইয়াবা, ৭৫ হাজার ৭৬৬ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি, ৩ দশমিক ৮১ কেজি গাঁজা, ২১ লাখ ৭৬ হাজার ২৫৭টি বিভিন্ন ধরনের অবৈধ ওষুধ, এক হাজার ৪৭০ পাতা সুখি বড়ি, ১৫ হাজার ৭৪৬টি মাদকজাতীয় ট্যাবলেট, ১ কেজি হেরোইন, ৮ বোতল (১০০ মিলি) ও ৬ বোতল (৫০ মিলি) এলএসডি এবং ২ দশমিক ৪ কেজি ক্রিস্টাল মেথ (আইস)।

অনুষ্ঠানের শুরুতে নীলডুমুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ, পিএসসি স্বাগত বক্তব্য দেন।

তিনি নীলডুমুর ব্যাটালিয়নের সদস্যদের পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার প্রশংসা করেন এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদারের আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%