ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কাজ করছে চসিক


জলাবদ্ধতার স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

সাম্প্রতিক রেকর্ড বৃষ্টিপাতের ফলে চট্টগ্রাম নগরে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব স্থানের জলাবদ্ধতার প্রকৃত কারণ চিহ্নিত করার লক্ষ্য নিয়ে স্থায়ী সমাধানে কাজ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এই কাজের জন্য নগরীর জলাবদ্ধতা প্রবণ এলাকাগুলো সরেজমিনে পরিদর্শন করে সমস্যা নিরূপণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন চসিকের মেয়র ডা. শাহাদাত হোসেন।

মেয়র মঙ্গলবার আগ্রাবাদ চৌমুহনীস্থ চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয় এবং পার্শ্ববর্তী এলাকায় সাম্প্রতিক রেকর্ড বৃষ্টির ফলে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ার কারণ অনুসন্ধানে চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তাদের সাথে নিয়ে সেখানে পরিদর্শন করেন।

এ সময়, মেয়র ডা. শাহাদাত হোসেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী এবং প্রধান প্রকৌশলী আনিসুর রহমানকে ওই এলাকার জলাবদ্ধতা স্থায়ীভাবে নিরসনে করণীয় নির্ধারণ করে দ্রুত কাজ শুরু করার নির্দেশ প্রদান করেন।

আরও পড়ুন: ‘মায়ের কোলে শিশুরা যেমন নিরাপদ, তেমনি এ সরকারের আমলে সব ধর্মের মানুষ নিরাপদ’ প্রতিমন্ত্রী আহাম্মেদ সোহেল মঞ্জুর এমপি

তিনি আরও বলেন, নাগরিকদের সহযোগিতা ছাড়া জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। তাই আমি সবাইকে ড্রেন, নালা ও খালে কোনো ধরনের বর্জ্য না ফেলার আহ্বান জানাচ্ছি।

মেয়র জানান, দেওয়ানহাট আগ্রাবাদ এলাকার জলাবদ্ধতা নিরসনে নাসির খাল ছড়া এবং লালমিয়া খাল ছড়াসহ গুরুত্বপূর্ণ জলপ্রবাহগুলো দ্রুত পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, এসব খাল ও ছড়ার স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করা গেলে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা অনেকাংশে কমে আসবে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তারা, সাবেক কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, নারী নেত্রী ফাতেমা বাদশা সহ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তারা এবং স্থানীয় রাজনীতিবিদরা উপস্থিত ছিলেন এ পরিদর্শনকালে।

আরও পড়ুন: সিলেটের কানাইঘাটে যুবক শাহাব উদ্দিনকে কুপিয়ে হত্যার অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাতেও চলছে আন্দোলন তিন দফা দাবিতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৫ পি.এম


রাতেও চলছে আন্দোলন তিন দফা দাবিতে

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীতে দিনভর বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নিয়ে তারা অবরোধ কর্মসূচি পালন করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশের লাঠিচার্জে কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগও ওঠে।

এদিকে জাতীয় সংসদে বক্তব্য দিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন তার একটি ব্যক্তিগত মন্তব্য নিয়ে দুঃখ প্রকাশ করলেও তা আন্দোলন থামাতে পারেনি।

রাতেও শিক্ষার্থীরা রাজধানীতে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সমাবেশ করে শিক্ষার্থীরা তাদের তিন দফা দাবি তুলে ধরেন।

সেখান থেকে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের দিকে যান তারা। পরে সংসদ ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধ চলাকালে পুলিশ শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়।

তবে তারা অবস্থান চালিয়ে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

এ সময় পুলিশের লাঠিচার্জে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা।

পরে পুলিশ সংসদ ভবনের সামনের এলাকা থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিলে তারা আসাদগেটের আড়ং মোড় এলাকায় অবস্থান নেন।

এ সময় উত্তেজিত কয়েকজন শিক্ষার্থী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

জবাবে পুলিশ আবারও ধাওয়া দিয়ে তাদের মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সরিয়ে দেয় এবং আসাদগেট মোড়ে অবস্থান নেয়।

এরপরও আন্দোলন থামেনি।

রাত পর্যন্ত শিক্ষার্থীরা রাজধানীতে অবস্থান কর্মসূচি চালিয়ে যান।

বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন তারা।

আন্দোলনকারীরা দুর্যোগ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেন।

এদিকে মঙ্গলবার জাতীয় সংসদে বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিলের ওপর আনীত সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন জেলাগুলোতে যেসব পরীক্ষা স্থগিত করা হয়েছে, সেগুলো নতুন প্রশ্নপত্রে পুনরায় নেওয়া হবে।

তিনি জানান, চট্টগ্রাম বোর্ডের জন্য পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা ও হিসাববিজ্ঞান বিষয়ের পরীক্ষা অন্য একটি প্রশ্নপত্র সেটে যে দিন নেওয়া হবে, একই সময়ে স্থগিত হওয়া পরীক্ষাগুলোও অনুষ্ঠিত হবে।

বক্তব্যের একপর্যায়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে আলোচিত নিজের একটি ব্যক্তিগত মন্তব্য নিয়েও কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, 'আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি করেছেন। সেই ব্যাপারেও বলতে চাই। আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকেন, সিম্প্লি আমি দুঃখ প্রকাশ করছি।'

প্রসঙ্গত, সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফোনালাপ ছড়িয়ে যায়, যেখানে শিক্ষামন্ত্রী বর্তমান শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে সম্বোধন করেছেন– এমন দাবি করা হয়।

ওই বক্তব্যকে কেন্দ্র করে সমালোচনা শুরু হয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনে নামেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরফ্যাশনে দুর্যোগ মোকাবিলায় প্রকল্প অবহিতকরণ সভার আয়োজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


চরফ্যাশনে দুর্যোগ মোকাবিলায় প্রকল্প অবহিতকরণ সভার আয়োজন

ভোলার চরফ্যাশনে, বাংলাদেশএর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে, ঘূর্ণিঝড় পূর্বাভাসভিত্তিক আগাম সাড়াদান কর্মসূচি এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিকে দুর্যোগ সহনশীল করার উদ্দেশ্যে এক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ঘণ্টায় মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে চরফ্যাশন উপজেলা পরিষদ হল রুমে এই সভাটির আয়োজন করা হয়। সভাটি চরফ্যাশন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা 'সুশীলন'-এর বাস্তবায়নে অনুষ্ঠিত হয়। এই প্রকল্পটিতে সার্বিক সহযোগিতা করছে জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), ইউরোপীয় ইউনিয়ন এবং সিইআরএফ (সেন্ট্রাল ইমার্জেন্সি রেসপন্স ফান্ড)। সভায় 'বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আগাম পদক্ষেপ, সংকটকালীন সামাজিক সুরক্ষা এবং জলবায়ু ঝুঁকি বিমা কর্মসূচি-ডব্লিউএফপি' প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। আলোচনা হয় দুর্যোগের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার উদ্দেশ্যে আগাম প্রস্তুতিমূলক পদক্ষেপ এবং জলবায়ু ঝুঁকি বিমার গুরুত্ব নিয়ে বিষয়গুলোও। এ সময় চরফ্যাশন উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, সুশীলন ও বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন। সভায় স্থানীয় রাজনৈতিক নেতা এবং প্রেসক্লাব সম্পাদক কামাল গোলদারসহ অন্যান্য বক্তারা উপকূলীয় এই অঞ্চলের মানুষের সুরক্ষায় প্রকল্পের সঠিক এবং সময়োপযোগী বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্দোলন স্থগিত, রাতে নতুন কর্মসূচি ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১১:০১ পি.এম


আন্দোলন স্থগিত, রাতে নতুন কর্মসূচি ঘোষণা

প্রায় ১০ ঘণ্টা পর আন্দোলন স্থগিত করে রাজপথ ছাড়ার ঘোষণা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা দিলেন। তবে তারা শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন। তারা জানিয়েছেন, এই বিষয় নিয়ে রাতেই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে আন্দোলনকারীরা এই ঘোষণা দিয়েছেন। এরপর তারা যখন সরে যান, তখন ওই রাস্তা দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়।

এর আগে, বেলা পৌনে ১২টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সমাবেশ করে শিক্ষার্থীরা তিন দফা দাবি তুলে ধরেন। সেখান থেকে মিছিল নিয়ে জাতীয় সংসদ ভবনের দিকে রওনা হন তারা। পরে সংসদ ভবনের সামনের সড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করলে মানিক মিয়া অ্যাভিনিউয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

অবরোধ চলাকালে পুলিশ শিক্ষার্থীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানায়। কিন্তু তারা অবস্থান চালিয়ে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় পুলিশের লাঠিচার্জে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে আন্দোলনকারীরা অভিযোগ করেন।

পুলিশ সংসদ ভবনের সামনের এলাকা থেকে শিক্ষার্থীদের সরিয়ে দিলে তারা আসাদগেটের আড়ং মোড় এলাকায় অবস্থান নেন। এই সময় উত্তেজিত কয়েকজন শিক্ষার্থী পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পুলিশ আবারও ধাওয়া দিয়ে তাদের মানিক মিয়া অ্যাভিনিউ থেকে সরিয়ে দেয় এবং আসাদগেট মোড়ে অবস্থান নেয়।

এরপরও আন্দোলন থামেনি। রাত পর্যন্ত শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি চালিয়ে যান এবং বিভিন্ন দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন। আন্দোলনকারীরা দুর্যোগ পরিস্থিতি শেষ না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেন।

এদিকে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীদের পক্ষ থেকে একজন আন্দোলন স্থগিত করার ঘোষণা দেন। তিনি বলেন, "যতক্ষণ পর্যন্ত শিক্ষামন্ত্রী পদত্যাগ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। তবে আজকের আন্দোলন এ পর্যন্ত চলছে। এখানেই স্থগিত করা হলো।"

আগামীকালের কর্মসূচি প্রসঙ্গে তিনি জানান, "রাতে আমরা সিদ্ধান্ত নেবো, তারপর জানিয়ে দেবো আগামীকালের কর্মসূচি। হয়তো সংসদ ভবনে নতুবা শিক্ষাভবন অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁ গোয়েন্দা শাখার অভিযানে মহাদেবপুরে ভুয়া পুলিশের রূপ ধারণ করে মহাসড়কে দস্যুতার অভিযোগে দুই ডাকাত গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১১:০৩ পি.এম


নওগাঁ গোয়েন্দা শাখার অভিযানে মহাদেবপুরে ভুয়া পুলিশের রূপ ধারণ করে মহাসড়কে দস্যুতার অভিযোগে দুই ডাকাত গ্রেফতার

গত ২৯/০৪/২৬ তারিখে ভোর রাত অনুমান ০৪ ঘটিকার মহাদেপুর থানা এলাকায় নওহাটা টু মহাদেপুর গামি ফাকা রাস্তায় একদল দস্যু প্রাইভেট কার নিয়ে পুলিশের রিফ্লেটিং ভেষ্ট পরিধান করে লেজার লাইট দিয়ে সিংগন্যাল দিয়ে একটা একটা অটোরিকশা চালক ও একজন যাত্রীকে জোর করে টেনে প্রাইভেট কারে তুলে চোখ -মুখ ও হাত বেধে ফেলে। অপর ডাকাত অটোরিকশা নিয়ে চলে যায়। এর পর ডাকাত দল তাদের নিকট থেকে টাকা পয়সা ও মোবাইল কেড়ে নেয়। বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে অটোরিকশার চালক ও যাত্রী দের দিনাজপুর জেলার ফুল বাড়ি এলাকায় ফেলে দেয়।

এই ঘটনা জানার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে মহাদেপুর থানায় একটা মামলা রুজু করা হয়। পরে পুলিশ সুপারের তত্ত্বাবধানে একটি বিশেষ টিম গঠন করা হয় যারা তথ্য প্রযুক্তি ব্যাবহার করে এই ডাকাত দলের অন্যতম হোতা আব্দুর রহমান @শাওন @ স্বাধীন পিতা আজাদুল সাং শিমুল বাড়ি থানা ধুনট জেলা বগুড়া কে বগুরা ও গাইবান্দা জেলায় অভিযান করে গাইবান্দা জেলাগোবিন্দ গঞ্জ থেকে গ্রেফতার করে। আসামি আব্দুর রহমান @ শাওন @স্বাধীন ডাকাতির ঘটনা স্বীকার করে। তার দেয়া তথ্য মতে যারা এই ডাকাতি সাথে জড়িত তাদের গ্রেফতার করার জন্য জেলা গোয়েন্দা শাখা নওগাঁ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

বিভিন্ন তথ্য সংগ্রহ করে প্রযুক্তিগত বিশ্লেষণ করে এই ঘটনায় জড়িত অপরাপর ডাকাত ১। খোকন চন্দ্র (৩৩) পিতা মানিক চন্দ্র গ্রাম বড় বেলাইল হিন্দু পারা থানা জেলা বগুড়া ২। শুভ (২৮) পিতা মহিউদ্দিন গ্রাম আমবাগ জয়ের টেক থানা কোনাবাড়ি জেলা গাজিপুরদের কে গ্রেফতার করার লক্ষ্যে ঢাকা, গাজীপুর ও ময়মনসিংহ অভিযান পরিচালনা করা হয়। ধারাবাহিক অনেক দিন চেষ্টার পর গত ১১/০৭/২৬ তারিখ রাত্রী বেলা গাজিপুর থকে কুখ্যাত দুই ডাকাতদের গ্রেফতার করা হয়।

ডাকাতদের গ্রেফতার করার পর জেলা গোয়েন্দা শাখা এবং পুলিশ সুপারের কার্যালয়ে তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে পুলিশ পরিচয় মহাদেবপুরে মহাসড়কে দস্যুতার ঘটনা স্বীকার করে । ঘটনার সাথে জড়িত থাকার বিষয়ে আসামি খোখন চন্দ্র বিজ্ঞ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%