ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

নির্বাচনের আগে লিকুদ থেকে এরদানকে সরালেন নেতানিয়াহু


নির্বাচনের আগে লিকুদ থেকে এরদানকে সরালেন নেতানিয়াহু

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গিলাদ এরদানকে লিকুদ পার্টি থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছেন। এই তথ্য রাজনৈতিক বিভিন্ন সূত্রের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

 

প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহু সপ্তাহান্তে লিকুদ আন্দোলনের মহাপরিচালক ডেভিড শারানকে নির্দেশ দেন এরদানকে দল থেকে বহিষ্কার করার জন্য। এর মাত্র কিছু দিন আগে, আসন্ন নেসেট নির্বাচনে তার স্বতন্ত্র দল ‘ইউনিটি’ নির্বাচনী বাধা অতিক্রম করতে পারবে না, এমন সিদ্ধান্তে দলটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছিলেন এরদান।

আরও পড়ুন: গাজার নাসের হাসপাতালে ইসরাইলি হামলায় নিহত ৪ ফিলিস্তিনি

রাজনৈতিক সূত্রগুলো নেতানিয়াহুর এই পদক্ষেপকে এরদানের প্রতি ‘চূড়ান্ত আঘাত’ হিসেবে চিহ্নিত করছে। জাতিসংঘে রাষ্ট্রদূতের দায়িত্ব শেষ করার পর ইসরায়েলে ফিরে আসার পর থেকেই একের পর এক রাজনৈতিক সমস্যার সম্মুখীন হয়েছেন এরদান।

 

নেতানিয়াহু ইসরায়েলে ফেরার পর তাকে সরকারে অন্তর্ভুক্ত করতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে, ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান পদে এরদানের সম্ভাব্য নিয়োগেও নেতানিয়াহু আপত্তি জানান। আসন্ন নির্বাচনে লিকুদের নেসেট প্রার্থী তালিকায় এরদানের জন্য কোনো আসন সংরক্ষণ করা হয়নি। এই কারণে তিনি ‘ইউনিটি’র নেতৃত্বে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনা করেন।

 

আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি মীর শাহে আলমের

কিন্তু এই উদ্যোগও দীর্ঘস্থায়ী হয়নি। নির্বাচনী বাধা অতিক্রমের সম্ভাবনা না থাকায়, সপ্তাহান্তে তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। একসময় লিকুদের প্রাথমিক নির্বাচনে জনপ্রিয় প্রার্থী হিসেবে পরিচিত এরদান এবার দলেও ফিরতে পারছেন না। নেতানিয়াহুর নির্দেশে তাকে লিকুদ থেকে বহিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এরদানের প্রতি নেতানিয়াহুর ব্যক্তিগত ক্ষোভও এই সিদ্ধান্তের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

 

আরও পড়ুন: বিশ্বনেতারা তারেক রহমানকে ‘ট্রান্সফরমেটিভ লিডার’ হিসেবে দেখছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কারণ, নেতানিয়াহুর বিরুদ্ধে পুলিশি তদন্ত শুরু হওয়ার সময় এরদান দেশটির জননিরাপত্তামন্ত্রী ছিলেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেহেরপুরে অনুষ্ঠানের আগে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৩ পি.এম


মেহেরপুরে অনুষ্ঠানের আগে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

মেহেরপুরের গাংনীতে বিএনপি কার্যালয়ের সামনে ঘটেছে দুটি ককটেল বিস্ফোরণ। এই বিস্ফোরণের ফলে ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের দেড় ঘণ্টা আগে এ বিস্ফোরণ ঘটে।ঘটনার খবর পেয়ে গাংনী থানার পুলিশ একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত ককটেলের স্প্লিন্টারসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে থানায় নিয়ে যায়।

স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।গাংনী থানার ওসি (তদন্ত) শিমুল বিশ্বাস জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করেছে।তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় গাংনী উপজেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনসহ জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে।

ককটেল বিস্ফোরণের পর নির্ধারিত কর্মসূচিকে ঘিরে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।ঘটনার পর আইন-শৃঙ্খলা বাহিনী এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।মেহেরপুরের গাংনীতে বিএনপি কার্যালয়ের সামনে ঘটেছে দুটি ককটেল বিস্ফোরণ। এই বিস্ফোরণের ফলে ওই এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের দেড় ঘণ্টা আগে এ বিস্ফোরণ ঘটে।

ঘটনার খবর পেয়ে গাংনী থানার পুলিশ একটি দল ঘটনাস্থলে পৌঁছে বিস্ফোরিত ককটেলের স্প্লিন্টারসহ বিভিন্ন আলামত সংগ্রহ করে থানায় নিয়ে যায়।স্থানীয় বিএনপি নেতাদের অভিযোগ, দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি বাধাগ্রস্ত করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।

গাংনী থানার ওসি (তদন্ত) শিমুল বিশ্বাস জানান, বিস্ফোরণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত উদ্ধার করেছে।তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় গাংনী উপজেলা বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনসহ জেলা, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থাকার কথা রয়েছে।

ককটেল বিস্ফোরণের পর নির্ধারিত কর্মসূচিকে ঘিরে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।ঘটনার পর আইন-শৃঙ্খলা বাহিনী এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউন্টিতে হাসানের ৭ উইকেটের ম্যাচে জিতল কেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৭ পি.এম


কাউন্টিতে হাসানের ৭ উইকেটের ম্যাচে জিতল কেন্ট

ঢাকা, ৬ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ পেসার হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং নৈপুণ্যে কাউন্টি চ্যাম্পিয়নশিপ ডিভিশন-২এর ৪২তম ম্যাচে উস্টারশায়ারকে ৮৪ রানে হারিয়েছে কেন্ট। ম্যাচে ১১৯ রানে ৭ উইকেট নেন হাসান।

ক্যান্টারবারির সেন্ট লরেন্স গ্রাউন্ডে টস হেরে প্রথম ব্যাট করে প্রথম দিনই ২৩৮ রানে অলআউট হয় কেন্ট। জবাবে ২১৭ রানে গুটিয়ে যায় উস্টারশায়ার। এতে প্রথম ইনিংস থেকে ২১ রানের লিড পায় কেন্ট। ১৮ ওভার বল করে ৬৮ রানে ৪ উইকেট নেন হাসান।

দ্বিতীয় ইনিংসে স্যাম নর্থেস্টের সেঞ্চুরিতে সব উইকেট হারিয়ে ৩৫৮ রানে করে কেন্ট। উস্টারশায়ারকে জয়ের জন্য ৩৮০ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে পারে কেন্ট। ১৩২ রানের দারুণ ইনিংস খেলেন নর্থেস্ট।

জবাব দিতে নেমে অধিনায়ক ব্রেট ডি’অলিভেইরা সেঞ্চুরি সত্বেও ২৯৫ রানে গুটিয়ে যায় উস্টারশায়ার। ১০৩ রানে অপরাজিত থাকেন ডি’অলিভেইরা। এই ইনিংসে ২০ ওভারে ৫১ রানে ৩ উইকেট নেন হাসান। এছাড়া কেন্টের হয়ে ৩টি করে উইকেট নেন ম্যাট মিলনেস ও কিথ ডাজন।

গত জুনে কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে দুই ম্যাচ খেলে ১২ উইকেট শিকার করেছিলেন হাসান। কাউন্টিতে অভিষেকে প্রথম ম্যাচে ৯ ও পরের ম্যাচে ৩ উইকেট নেন তিনি।

গত মাসে অস্ট্রেলিয়া সফরে সিরিজের প্রথম টেস্টে ডারউইনে ৯ উইকেট নিয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়ে বড় অবদান রাখেন হাসান। বাংলাদেশের ৯ উইকেটে জয়ের ম্যাচে সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পান তিনি।

অস্ট্রেলিয়া সিরিজ শেষে আবারও কাউন্টিতে ফিরে বল হাতে পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত রেখে কেন্টের জয়ে অবদান রাখলেন ডান-হাতি হাসান।

এই জয়ে ১১ ম্যাচে ১৭০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠল কেন্ট। সমান ম্যাচে ২১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ডারহাম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগের পৌর সভাপতি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৩৮ পি.এম


জামালপুরে নিষিদ্ধ ছাত্রলীগের পৌর সভাপতি গ্রেপ্তার

 

পুলিশ জামালপুরের মেলান্দহ পৌর ছাত্রলীগের সভাপতি মো. জাহিদ হাসান শেখকে (২৫) গ্রেপ্তার করেছে। রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাতে জামালপুর শহরের বানাকুড়া এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জাহিদ হাসান মেলান্দহ পৌরসভার আদিপৈত এলাকার মৃত জহুরুল ইসলামের পুত্র।

পুলিশের সূত্র অনুযায়ী, জাহিদ হাসান একটি মামলায় এজাহারভুক্ত আসামি। শনিবার রাতে বানাকুড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।আদালতে পাঠানোর পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মেলান্দহ থানার ওসি এটিএম মাহমুদুল হক বলেন, ‘জাহিদ হাসান একটি মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া অন্য একটি মামলায় তাকে অজ্ঞাতনামা আসামি হিসেবে দেখানো হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের মানুষের মাথাপিছু ঋণ কত জানালেন অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৫:৪১ পি.এম


দেশের মানুষের মাথাপিছু ঋণ কত জানালেন অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ কত তা জানিয়েছেন।

 

বর্তমানে দেশের মানুষের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকারও বেশি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহাম্মেদের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

 

অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদ সদস্য রেজা আহাম্মেদ অর্থমন্ত্রীর কাছে জানতে চান, ‘বর্তমানে দেশের জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ কত, ২০২৬ সালে কত ছিল এবং ঋণের বোঝা কমাতে সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে?’

জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত দেশের জনগণের মাথাপিছু ঋণের পরিমাণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ দশমিক ১৯ টাকা।

সরকার রাজস্ব আহরণ বৃদ্ধি, সরকারি অর্থের সুষ্ঠু ও দক্ষ ব্যবস্থাপনা এবং ঋণ ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল করার ওপর জোর দিচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী।

এদিকে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের এক প্রশ্নের জবাবে তিনি জানান, রাষ্ট্রীয় মালিকানাধীন ছয় ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা।

 

এর মধ্যে সর্বোচ্চ খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে। জনতা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ ৭৫ হাজার ৩৯৬ কোটি ৬৭ হাজার টাকা।

এ বিষয়ে গত ৩০ জুনের হিসাব তুলে ধরে অর্থমন্ত্রী আরও বলেন, অগ্রণী ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ২৯ হাজার ২৯ কোটি ৬৭ লাখ টাকা, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসিএর খেলাপি ঋণের পরিমাণ ৮ হাজার ৮৮ কোটি ৭৯ লাখ টাকা, বেসিক ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ৮ হাজার ১৩১ কোটি টাকা, রূপালী ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ১৯ হাজার ২৮১ কোটি ৭৪ হাজার কোটি টাকা এবং সোনালী ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ১৫ হাজার ৪৮ কোটি ৩৯ হাজার টাকা।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%