ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ব্যাপক প্রস্তুতি


সোনারগাঁয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ব্যাপক প্রস্তুতি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে সোনারগাঁকে নারায়ণগঞ্জের আকর্ষণের কেন্দ্রে পরিণত করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মেঘনা শিল্পনগরী এলাকায় প্রস্তুতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এমপি মান্নান বলেন, ‘আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সোনারগাঁ হবে পুরো নারায়ণগঞ্জের আকর্ষণ। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি দেশের মানুষের ভালোবাসা ও তার জনপ্রিয়তার প্রতিফলন প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে দেখা যাবে। সোনারগাঁ বিএনপি ও অঙ্গসংগঠন সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে দিনটি উদযাপন করবে, ইনশাআল্লাহ।’

আরও পড়ুন: বরিশালে জমি বিরোধে সৎ মামাকে কুপিয়ে হত্যা, বিক্ষুব্ধ জনতার আগুনে পুড়ল অভিযুক্তদের বাড়ি

তিনি আরও বলেন, তৃণমূলের নেতাকর্মীরাই বিএনপির মূল শক্তি। ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে সোনারগাঁ বিএনপির সাংগঠনিক শক্তির পরিচয় দিতে হবে।

সভায় সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌরসভা বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব মিয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক হাজী সেলিম হক, ক্রীড়া বিষয়ক সম্পাদক আব্দুল করিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাউদ্দিন সালু, যুগ্ম আহ্বায়ক রুবেল হোসাইন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, যুবদল নেতা মাসুম রানাসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও তৃণমূল পর্যায়ের নেতারা সভায় অংশ নেন।

সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল, সুশৃঙ্খল ও উৎসবমুখর করতে নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। এ সময় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের বিষয়ে সবার সম্মতিতে সিদ্ধান্ত নেওয়া হয়। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: পানিতলা হাটে পাতা খেলার নামে অশ্লীল নৃত্যের অভিযোগ, শহীদ মিনার ঘিরে ক্ষোভ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বেইমানকে’ ভালোবেসে ব্যর্থ, দুধ দিয়ে গোসল করে ভালোর পথে যুবক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১১:১০ পি.এম


‘বেইমানকে’ ভালোবেসে ব্যর্থ, দুধ দিয়ে গোসল করে ভালোর পথে যুবক

জয়পুরহাটে ভালোবাসায় ব্যর্থ হয়ে দুধ দিয়ে গোসল করে ভালোর পথ ধরেছে যুবক। জানা যায়, ভালোবেসে হতাশা হয়ে পেয়েছেন অনেক কষ্ট। তবে নিজের ভুল বুঝতে পেরে ওই সম্পর্ক থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। করেছেন দুধ দিয়ে গোসল।

 ঘটনা ঘটেছে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শালুকডুবি গ্রামে। ওই যুবকের নাম তারিকুল ইসলাম (২৫)। তিনি ওই গ্রামের ছেরদুল হোসেনের ছেলে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে দুধ দিয়ে গোসল করেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে তারিকুল ইসলাম বিলের ঘাট এলাকায় গিয়ে দুধ দিয়ে গোসল করেন। এসময় বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়। একপর্যায়ে সেখানে উৎসুক মানুষের ভিড় জমে। দুধ দিয়ে গোসলের মাধ্যমে প্রেমের সম্পর্কের ইতি টেনে নতুনভাবে জীবন শুরু করার ঘোষণা দেন তিনি।

তারিকুল ইসলাম বলেন, ‌‘আমি এক বেইমানকে ভালোবেসেছিলাম। তাকে ভালোবেসে আমার জীবনটা শেষ হয়ে গেছে। অনেক কষ্ট পেয়েছি। তাই আজ দুধ দিয়ে গোসল করে সেই ভালোবাসা থেকে সরে আসছি।’

তিনি আরও বলেন, ‘আমি আর ওই সম্পর্কের মধ্যে থাকতে চাই না। ভালোবাসার পেছনে না ছুটে ভালো পথে ফিরে আসতে চাই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫ পাইপগান ও সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১১:১০ পি.এম


রূপগঞ্জে পরিত্যক্ত ভবন থেকে ৫ পাইপগান ও সাড়ে ৪ কেজি গাঁজা উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পরিত্যক্ত ভবনে অভিযান পরিচালনা করে র‌্যাব-১১ পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা এবং সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার তারাবো এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।

 

র‌্যাব-১১-এর সিপিএসসির একটি আভিযানিক দল যখন ওই এলাকায় অভিযান শুরু করে, তখন আইন-শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কিছু ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর পরিত্যক্ত ভবনটিতে তল্লাশি চালিয়ে পাঁচটি পাইপগান, তিন রাউন্ড গুলির খোসা এবং চার কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র, গুলির খোসা এবং গাঁজা পরবর্তী আইনি ব্যবস্থার জন্য রূপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে র‌্যাব-১১-এর অভিযান অব্যাহত থাকবে।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিনা খরচে মালয়েশিয়া যেতে আবেদন করবেন যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১১:১৬ পি.এম


বিনা খরচে মালয়েশিয়া যেতে আবেদন করবেন যেভাবে

দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও বাংলাদেশি কর্মীদের জন্য খুলতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। এবার স্বচ্ছ ও নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে কর্মী পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রথম ধাপে ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে বা জিরো কস্টে মালয়েশিয়ায় পাঠানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানিয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আনুষ্ঠানিকভাবে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হবে। প্রথম দফায় নির্বাচিত কর্মীদের সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে বিশেষ ব্যবস্থায় মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে।

আবেদন করবেন যেভাবে

মালয়েশিয়ায় যেতে আগ্রহী কর্মীদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সরকারি অনুমোদিত নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে হবে। আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের পর নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন করা যাবে।

আবেদনের ক্ষেত্রে সাধারণত যেসব কাগজপত্র প্রয়োজন হতে পারে, বৈধ পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতার তথ্য, নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষার সনদ ও কর্মসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র। 

মন্ত্রণালয় জানিয়েছে, কর্মী বাছাইয়ের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা হবে। এজন্য কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর মাধ্যমে আবেদন না করে শুধুমাত্র সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

টাকা দেওয়ার আগে সতর্কতা

আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশের আগে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে টাকা দেওয়া, মেডিকেল পরীক্ষা করানো কিংবা পাসপোর্ট জমা না দেওয়ার জন্য আগ্রহী কর্মীদের সতর্ক করেছে মন্ত্রণালয়।

কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরে হয়রানি বন্ধ, নিয়মিত বেতন-ভাতা, আবাসন ও চিকিৎসাসেবার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি কর্মীদের যেকোনো অভিযোগ দ্রুত সমাধানে ২৪ ঘণ্টার মনিটরিং সেল ও হেল্পডেস্ক চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রয়োজনীয় প্রস্তুতি শেষ হলে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিস্তারিত নির্দেশনা এবং আবেদন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজেপি চুরি করে বাংলা দখল করেছে: মমতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১১:১৭ পি.এম


বিজেপি চুরি করে বাংলা দখল করেছে: মমতা

পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছেন, বিজেপি ‘চুরি করে বাংলা দখল করেছে। তিনি দাবি করেছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বাংলায় আবার পরিবর্তন আসবে এবং খুব শিগগিরই তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতায় ফিরবে।

শুক্রবার (২৮ আগস্ট) রাখিবন্ধন ও তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন মমতা। তিনি বলেন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতিতে আরেকটি ‘পরিবর্তন’ আসন্ন।

মমতা বলেন, চুরি করে বাংলা দখল করেছে। কিন্তু চিন্তা করবেন না। বাংলায় আবার পরিবর্তন আসবে। খুব শিগগিরই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ফিরবে। আর বিজেপির লোকেরাই বিজেপির জবাব দেবে।

বিজেপির বিরুদ্ধে পেশিশক্তির ওপর নির্ভর করার অভিযোগও করেন তিনি। মমতার দাবি, দলটির সঙ্গে যুক্ত ‘লুম্পেন’ বা উচ্ছৃঙ্খল লোকজন পশ্চিমবঙ্গজুড়ে রাজনৈতিক কর্মকাণ্ডে প্রভাব বিস্তার করছে।

তিনি বলেন, ঈশ্বর বলে একটা জিনিসও আছে। ওরা বলেছিল, আমাকে বের হতে দেওয়া হবে না। দেখি ওদের কতটা সাহস আছে। শুধু পেশিশক্তি দিয়ে সবকিছু চালানো যায় না।

মধ্য কলকাতায় টিএমসিপির প্রতিদ্বন্দ্বী দুটি কর্মসূচির আয়োজনকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই মমতার এসব মন্তব্য আসে। কলকাতা হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী, সড়কের এক পাশে সভা আয়োজনের কথা ছিল এবং পাশের লেন দিয়ে যানবাহন চলাচলের ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে জনসমাগমের কারণে যান চলাচলের লেনে যানজট তৈরি হলে মমতা ব্যানার্জী তার সভা থামিয়ে পরিস্থিতিতে হস্তক্ষেপ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশের ব্যবস্থাপনা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। মমতার অভিযোগ, অনুষ্ঠানটি ব্যাহত করার জন্য একটি ষড়যন্ত্র করা হয়েছিল।

টিএমসিপির কালিঘাটপন্থি অংশের মূল কর্মসূচি আয়োজন করা হয় ক্যাথেড্রাল রোডে। অন্যদিকে, ঋতব্রত ব্যানার্জীর নেতৃত্বাধীন বিদ্রোহী অংশ তাদের কর্মসূচি করে এসপ্ল্যানেডের রানি রাসমণি অ্যাভিনিউতে।

কলকাতা হাইকোর্টের নির্দেশনা অনুসারে, দুই পক্ষের কাউকেই মায়ো রোডে সভা করার অনুমতি দেওয়া হয়নি।

রাজনৈতিক নেতাদের যাতায়াতকে কেন্দ্র করে পুলিশের নেওয়া ব্যবস্থাপনা নিয়েও কটাক্ষ করেন মমতা ব্যানার্জী। তিনি বলেন, তার এলাকার সড়কগুলো একটি গাড়িবহরের চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে তিনি কারও নাম উল্লেখ করেননি। মূল প্রতিবেদনে ওই গাড়িবহরকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চলাচলের সঙ্গে সম্পর্কিত বলে উল্লেখ করা হয়েছে।

মমতা বলেন, বাবু বের হয়েছেন, তাই রাস্তা বন্ধ। ৪০টি গাড়ির কনভয় চলছে। পুলিশ দাঁড়িয়ে আমার পাড়ার সব রাস্তা বন্ধ করে রেখেছে। বাবু কখন যাবেন? আমরা কি তাকে স্যালুট করবো? স্যালুট করতে হলে নবান্নে গিয়ে করুন।

তিনি আরও বলেন, নবান্ন তার সরকারের আমলেই তৈরি করা হয়েছিল। রাইটার্স বিল্ডিংয়ের কাজও তাদের সরকারের সময়ে শুরু হয়েছিল বলে দাবি করেন তিনি।

এদিকে, গুরুত্বপূর্ণ এক সময়ে তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়া নেতাদের বিরুদ্ধে দেওয়া সতর্কবার্তার প্রতি সমর্থন জানিয়েছেন ডায়মন্ড হারবারের সংসদ সদস্য অভিষেক ব্যানার্জী।

কুণাল ঘোষের করা মন্তব্যকে সমর্থন জানিয়ে অভিষেক বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা।

অভিষেক ব্যানার্জী হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা তৃণমূল কংগ্রেস থেকে সুবিধা নিয়েছেন ও শেষ সময়ে নিজেদের রক্ষা করতে বিজেপি নেতৃত্বাধীন ‘বিসি’ বা ‘বালিশ-চাটা’ গোষ্ঠীতে যোগ দিয়েছেন বলে অভিযোগ রয়েছে, তাদের ভবিষ্যতে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

সূত্র: দ্য স্টেটসম্যান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%