ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মেয়ের সামনে বাবাকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার


মেয়ের সামনে বাবাকে হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

 

চট্টগ্রাম জেলার হাটহাজারীতে মেয়ের সামনে বাবাকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি দিদারুল আলম প্রকাশ দিদারকে (৪৫) অবশেষে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৩ আগস্ট) সকালের দিকে তাকে গ্রেপ্তারের বিষয়টি মডেল থানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এর আগে রবিবার (২ আগস্ট) রাত ১২টার দিকে রাজধানী ঢাকার কেরানিগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার পূর্ব দেওয়াননগর এলাকার হামিদ আলী বাড়ির মৃত আবদুল মোনাফের ছেলে।

আরও পড়ুন: শেরপুরে জাসাস এর নেতৃবৃন্দের দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেন জাসাস নেতাকর্মী

জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে হাটহাজারী মডেল থানা পুলিশ ঢাকার উল্লেখিত স্থানে বিশেষ অভিযান চালিয়ে নুরুল আজিম হত্যা মামলার প্রধান আসামি দিদারুল আলমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এর আগে ১০ জুলাই সকালের দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খলিফাপাড়ার নুরুল ইসলামের ছেলে দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক নুরুল আজিম প্রকাশ আজম (৪০) তার বাড়ির পাশের একটি জমিতে মাছ ধরতে গেলে দুই ব্যক্তির সাথে পূর্ব শত্রুতার জের ধরে কথাকাটাকাটি হয়।

এক পর্যায়ে ওই দুই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে আজমকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় নিহত আজমের স্ত্রী রাজু আকতার বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে হাটহাজারী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তার মো. দিদারুল আলম প্রকাশ দিদার ওই মামলার প্রধান আসামি ছিলেন। মামলা দায়েরের পর থেকে তিনি এতদিন আত্নগোপনে ছিলেন।

এর আগে হাটহাজারী ও নগরীর বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে মামলার দুই আসামি মোহাম্মদ মোরশেদ প্রকাশ আকিল (৩০) ও মো. আলী আকবরকে (৫৫) গ্রেপ্তার করেছিল পুলিশ।

আরও পড়ুন: চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ গ্রেপ্তারের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। পরে বিস্তারিত জানানো হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


নোয়াখালীতে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে চৌমুহনী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকার চান মিয়া বাড়ির চাপরাশিয়া রাস্তার পাশে মাছের প্রজেক্টের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মরদেহটি ৩ থেকে ৪ দিন পানিতে থাকায় হাত-পা ও শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে।

তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

তিনি ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে প্রতিষ্ঠিতব্য এই ইনস্টিটিউটের আরো সাতটি শাখার ভিত্তিপ্রস্তর উন্মোচন করেছেন।

সোমবার (৩ আগস্ট) সকালে রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আয়োজিত অনুষ্ঠানে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করা হয়।

সেনাপ্রধান বলেন, বর্তমান সময়ের পরিবর্তিত চাহিদার আলোকে আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে নৈতিক মূল্যবোধের সমন্বয়ে জ্ঞান, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধসম্পন্ন আদর্শ নাগরিক গড়ে তোলার লক্ষ্যে এই ইনস্টিটিউটটি প্রতিষ্ঠা করা হয়েছে।

এখানে কেমব্রিজ কারিকুলামভিত্তিক ইংরেজি মাধ্যমের আধুনিক শিক্ষাপদ্ধতি এবং মূল্যবোধভিত্তিক শিক্ষার চমৎকার সমন্বয় ঘটানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

থানা থেকে লুট হওয়া শটগান উদ্ধার হলো পুকুর থেকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪৯ পি.এম


থানা থেকে লুট হওয়া শটগান উদ্ধার হলো পুকুর থেকে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাছ ধরার জন্য পুকুরে ফেলে দেয়া হতেই, একটি শটগান জেলের জালে উঠে আসে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে অস্ত্রটি উদ্ধার করে, নিশ্চিত হয়ে যায় যে, এটি ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছিল, তার মধ্যে একটি।

সোমবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে, উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকার রেজাউল নামের একজন ব্যক্তির পুকুর থেকে এই শটগানটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে কয়েকজন জেলে পুকুরে জাল ফেলে মাছ ধরছিলেন। একপর্যায়ে তাদের জালে একটি শটগান উঠে আসে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা আড়াইহাজার থানায় খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আড়াইহাজার থানার অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এসআই শফিউল ইসলাম বলেন, উদ্ধার হওয়া অস্ত্রটি থানার অস্ত্র রেজিস্টারের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। এতে নিশ্চিত হওয়া যায় যে, শটগানটির বাট নম্বর ৬৫১ এবং এটি আড়াইহাজার থানা পুলিশের। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে এটি একটি।

উদ্ধার হওয়া অস্ত্রটি থানায় জব্দ রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

তিনি আরো জানান, শটগানটি পুকুরে কীভাবে এল এবং কতদিন ধরে সেখানে পড়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫১ পি.এম


দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

ঢাকা, ৩ আগস্ট, ২০২৬ : বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

একইসাথে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

গতকাল রোববার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রংপুরে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছিল। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যৌথভাবে বান্দরবান ও সিলেটে ২৪.৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কি. মি.। ভোর ৬ টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায় ৮১ মিলিমিটার।

ঢাকায় আজ সূর্যাস্ত দুপুর ৬টা ৪১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ২৯ মিনিটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%