প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাছ ধরার জন্য পুকুরে ফেলে দেয়া হতেই, একটি শটগান জেলের জালে উঠে আসে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে অস্ত্রটি উদ্ধার করে, নিশ্চিত হয়ে যায় যে, এটি ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে যে অস্ত্রগুলো লুট হয়েছিল, তার মধ্যে একটি।
সোমবার (৩ আগস্ট) সকাল ৮টার দিকে, উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকার রেজাউল নামের একজন ব্যক্তির পুকুর থেকে এই শটগানটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে কয়েকজন জেলে পুকুরে জাল ফেলে মাছ ধরছিলেন। একপর্যায়ে তাদের জালে একটি শটগান উঠে আসে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা আড়াইহাজার থানায় খবর দেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। আড়াইহাজার থানার অস্ত্র রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এসআই শফিউল ইসলাম বলেন, উদ্ধার হওয়া অস্ত্রটি থানার অস্ত্র রেজিস্টারের সঙ্গে মিলিয়ে দেখা হয়েছে। এতে নিশ্চিত হওয়া যায় যে, শটগানটির বাট নম্বর ৬৫১ এবং এটি আড়াইহাজার থানা পুলিশের। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর মধ্যে এটি একটি।
উদ্ধার হওয়া অস্ত্রটি থানায় জব্দ রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
তিনি আরো জানান, শটগানটি পুকুরে কীভাবে এল এবং কতদিন ধরে সেখানে পড়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন