ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জামায়াত আমিরের নির্দেশ, রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন


জামায়াত আমিরের নির্দেশ, রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন

ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শীর্ষ কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়াকে প্রস্তুতি নিতে বলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে এ আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানের সময় রাফিয়া জামায়াত আমিরের কাছে জানতে চান, ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের প্যানেলে ভিপি, জিএস কিংবা এজিএসের মতো গুরুত্বপূর্ণ পদে কেন কোনো নারী প্রার্থীকে দেখা যায়নি। তিনি এ বিষয়টিও জানতে চান যে, ভবিষ্যতে এসব শীর্ষ পদে নারী নেতৃত্বকে সুযোগ দেওয়া হবে কি না।

আরও পড়ুন: জামায়াত আমিরের সনাতনী শিক্ষার্থীর সঙ্গে বাহাস

ডা. শফিকুর রহমান এর জবাবে বলেন, নারীদের নেতৃত্বে আসার সুযোগ রয়েছে। এ প্রসঙ্গে রাফিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, তুমি তৈরি হও। তোমার মতো যারা আছে, তাদের আমরা স্বাগত জানাব। আশা করি, শিবিরও বিষয়টি স্বাগত জানাবে।’

তবে রাফিয়া স্পষ্ট করেন, তিনি নিজের জন্য নয়, বরং অন্য নারীদের নেতৃত্বে আসার সুযোগ তৈরির বিষয়টি সামনে আনতেই প্রশ্নটি করেছেন। এর পরিপ্রেক্ষিতে জামায়াত আমির বলেন, ‘না না, তুমি মেয়েদের প্রতীক। তোমাকে প্রতীকীভাবে বলছি, তুমি প্রস্তুত হও।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ২৮ নভেম্বর ২০২৬ এর নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:১৩ এম


ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ২৮ নভেম্বর ২০২৬ এর নামাজের সময়সূচি

নামাজ ইসলামের পঞ্চম স্তম্ভ হিসেবে পরিচিত। যারা সময়ের আগে মসজিদে উপস্থিত হয়ে নামাজের জন্য অপেক্ষা করেন, তাদের জন্য ফেরেশতারা দোয়া করেন। তাই প্রত্যেক মুসলমানের জন্য সময়মতো নামাজ আদায় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জীবনকে সুশৃঙ্খলভাবে পরিচালনা করতে এবং মহান আল্লাহর সন্তুষ্টি ও সান্নিধ্য লাভের জন্য পাঁচ ওয়াক্ত নামাজের বিকল্প নেই। একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম উপায়। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের ওপর ফরজ।

আজকের নামাজের সময়সূচি ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য নিচে উল্লেখ করা হলো।

ফজর-০৫:০৩

জোহর-১১:৫০

আসর-০৩:৩৫

মাগরিব-০৫:১৫

এশা-০৬:৩৩

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%