ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মাদারীপুরে বিএনপি-আ.লীগের সংঘর্ষে হাতবোমা ও ককটেল বিস্ফোরণ


মাদারীপুরে বিএনপি-আ.লীগের সংঘর্ষে হাতবোমা ও ককটেল বিস্ফোরণ

মাদারীপুরের কালকিনির মাছ বাজার গোলচত্বরে বিএনপি এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণের ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিকট শব্দে কেঁপে ওঠে আশপাশের এলাকা।

শুক্রবার রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত দফায় দফায় উপজেলার মাছ বাজার এলাকায় গোলচত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের বেলায় মাছ বাজার গোলচত্বর এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে যুবদল নেতা শামীম বেপারী ও হাসান মাতুব্বরের নেতৃত্বে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় একের পর এক হাতবোমা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনার সময় আওয়ামী লীগের পক্ষ থেকে তৌফিকুজ্জামান শাহীন, লোকমান সরদার, এমদাদুল সরদার, সোহেল রানা মিঠু, বাকামিন, শাহিন, সাহাবুদ্দিন ফকির ও শাহজালালসহ বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত থেকে হামলা চালানোর অভিযোগ করেন বিএনপির নেতাকর্মীরা। বিএনপির নেতাকর্মীরা অভিযোগ করেছেন, পুলিশের উপস্থিতিতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সংঘবদ্ধ হওয়ার সুযোগ পাচ্ছেন। এতে এলাকায় নতুন করে উত্তেজনা ও সহিংসতার আশঙ্কা তৈরি হচ্ছে।

আরও পড়ুন: সিলেটে ছাত্রদলের তিন নেতাকে কর্মসূচিতে অনুপস্থিতির জন্য শোকজ

নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা বলেন, ‘পুলিশের সামনে কীভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন এবং আমাদের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়ান, তা আমাদের বোধগম্য নয়। যারা বোমাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টি করছেন, তাঁদের পরিচয় শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।’

তাদের দাবি, রাজনৈতিক কর্মসূচির নামে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার কোনো সুযোগ দেওয়া উচিত নয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এদিকে স্থানীয়দের মধ্যে এ ঘটনা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। রাতের বেলায় এমন বিস্ফোরণ ও সংঘর্ষে সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং পথচারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। রাজনৈতিক বিরোধের কারণে জনজীবন যেন বিপর্যস্ত না হয়, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।

এ সময় ঘটনার খবর পেয়ে পুলিশ ও প্রশাসনের অন্যান্য সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন: পিরোজপুরের মঠবাড়িয়ায় পার্কিং করা বাসে আগুন, ইউএনও পরিদর্শন

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ বলেন, ‘ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিতুমীর কলেজের ছাত্রীনিবাসের ফটকে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ছড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩৪ এম


তিতুমীর কলেজের ছাত্রীনিবাসের ফটকে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ছড়িয়েছে

রাজধানীর সরকারি তিতুমীর কলেজের সিরাজ আবাসিক ছাত্রীনিবাসের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের বিকট শব্দের কারণে হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও আবাসিক শিক্ষার্থীদের বক্তব্য অনুযায়ী, রাত আনুমানিক ৯টা ২০ মিনিটের দিকে দুর্বৃত্তরা ছাত্রীনিবাসের প্রধান ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণের শব্দ শুনে শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে আসে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%