প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শীর্ষ কোনো পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়াকে প্রস্তুতি নিতে বলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে এ আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানের সময় রাফিয়া জামায়াত আমিরের কাছে জানতে চান, ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের প্যানেলে ভিপি, জিএস কিংবা এজিএসের মতো গুরুত্বপূর্ণ পদে কেন কোনো নারী প্রার্থীকে দেখা যায়নি। তিনি এ বিষয়টিও জানতে চান যে, ভবিষ্যতে এসব শীর্ষ পদে নারী নেতৃত্বকে সুযোগ দেওয়া হবে কি না।
ডা. শফিকুর রহমান এর জবাবে বলেন, নারীদের নেতৃত্বে আসার সুযোগ রয়েছে। এ প্রসঙ্গে রাফিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, তুমি তৈরি হও। তোমার মতো যারা আছে, তাদের আমরা স্বাগত জানাব। আশা করি, শিবিরও বিষয়টি স্বাগত জানাবে।’
তবে রাফিয়া স্পষ্ট করেন, তিনি নিজের জন্য নয়, বরং অন্য নারীদের নেতৃত্বে আসার সুযোগ তৈরির বিষয়টি সামনে আনতেই প্রশ্নটি করেছেন। এর পরিপ্রেক্ষিতে জামায়াত আমির বলেন, ‘না না, তুমি মেয়েদের প্রতীক। তোমাকে প্রতীকীভাবে বলছি, তুমি প্রস্তুত হও।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন