০৯:৩৪ এম
ঝিনাইদহে দেশীয়ভাবে তৈরি ওয়ান শুট্যর গান ও ককটেলসহ ওমর ফারুক নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের খাজুরা জোয়ার্দার পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশের তথ্যমতে, গতকাল শুক্রবার রাতে খাজুরা জোয়ার্দার পাড়া নদীর পাড়ে মাদক কেনাবেচার ঘটনা দেখে স্থানীয়রা তাদের ধাওয়া করে। এতে অন্যরা পালিয়ে গেলেও স্থানীয়দের হাতে ওমর ফারুক আটক হন। এরপর তাকে মারধর করা হলে সে মাদকের বিষয়টি স্বীকার করে। খবর পেয়ে পুলিশ যখন আসে তখন তার বাসা তল্লাশি করে ১টি ওয়ান শুট্যর গান, ১টি সাইলেন্সার এবং ৪টি ককটেল উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন, ‘অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’
আরও পড়ুন: ত্যাগীদের মধ্য থেকে একজনকে মনোনয়ন দেওয়ার দাবি মোঃ ফারুক আলীর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন