ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

আমতলী ও পাথরঘাটায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে র‍্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন


আমতলী ও পাথরঘাটায় গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে র‍্যালি  ও মানববন্ধন কর্মসূচি  পালন
 
জলবায়ু ন্যায়বিচার নিশ্চিতের দাবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক উপলক্ষে  আমতলী ও পাথরঘাটায় র‍্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ আমতলী প্রেসক্লাব মোড় ও পাথরঘাটা গোলচত্বর মোড়ে এক্টিভিস্তা বরগুনার উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এনএসএস ও অ্যাকশনএইডের সহযোগিতায় এফোরটি প্রকল্পের আওতায় আয়োজিত এসব কর্মসূচিতে স্থানীয় তরুণ-তরুণী, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। উভয় স্থানেই র‍্যালি ও মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমতলীতে  ইয়ুথ হাবের সভাপতি মুক্তা রানীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন এনএসএসের নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, আমতলী উপজেলা সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি  মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক  হায়াতুজ্জামান মিরাজ, এফোরটি  প্রকল্পের সমন্বয়কারী মো. মনিরুজ্জামান। একই সময় 
পাথরঘাটার  গোলচত্বর মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন   পাথরঘাটা ইয়ুথ হাবের সভাপতি মো. জাকির হোসেন নাইম। সভায় বক্তব্য দেন এফোরটি প্রকল্পের প্রজেক্ট অফিসার মাহমুদা, পরিবেশকর্মী সাংবাদিক মো. শফিকুল ইসলাম খোকন, সমাজকর্মী মো. মেহেদি শিকদার এবং তরুণ সমাজসেবক মো. বদিউজ্জামান সোহাগ।
আলোচনায় বক্তারা জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন-জীবিকা, সম্পদ ও নিরাপত্তার ওপর সৃষ্ট ক্রমবর্ধমান ঝুঁকি এবং ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরেন। তাঁরা জলবায়ু সংকট মোকাবিলায় স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি, ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠা এবং জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য ঐতিহাসিকভাবে দায়ী ধনী দেশগুলোকে তাদের প্রতিশ্রুত ক্ষতিপূরণ প্রদান করতে হবে এবং সেই অর্থ যেন প্রকৃত ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। কপ-৩১ সম্মেলনে জলবায়ু ন্যায়বিচার ও ক্ষতিপূরণের এই দাবি জোরালোভাবে তুলে ধরার ওপরও তাঁরা গুরুত্বারোপ করেন।
গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইকের এ কর্মসূচির মাধ্যমে উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ঝুঁকি, ক্ষয়ক্ষতি ও ন্যায্য ক্ষতিপূরণের দাবি আরও জোরালোভাবে তুলে ধরা হয়।#



 

 

আরও পড়ুন: জনতার ভালোবাসায় এগিয়ে চলেছেন পোরজনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জুয়েল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনতার ভালোবাসায় এগিয়ে চলেছেন পোরজনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জুয়েল

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ রাসেল সরকার ( স্টাফ রিপোর্টার)

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৯ পি.এম


জনতার ভালোবাসায় এগিয়ে চলেছেন পোরজনা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জুয়েল

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল মামুন জুয়েল।
নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ ও শুভেচ্ছা বিনিময় করছেন তিনি। এ সময় স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করে তাদের বিভিন্ন কথা ও প্রত্যাশার কথা শুনছেন।
আল মামুন জুয়েলকে ঘিরে তার সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। গণসংযোগকালে তিনি পোরজনা ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে সরাসরি কথা বলছেন এবং ইউনিয়নের উন্নয়ন ও জনসেবার বিষয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরছেন।
স্থানীয় ভোটারদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, নির্বাচিত হলে জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করতে চান। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং নাগরিক সেবা সহজলভ্য করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
জুয়েল আরও বলেন, রাজনীতি ও জনপ্রতিনিধিত্বের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের সেবা করা। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি নির্বাচনী মাঠে এগিয়ে যেতে চান। পোরজনা ইউনিয়নকে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।
সেই সাথে তিনি আরো বলেন নির্বাচিত হতে পারলে প্রতিটা ওয়ার্ডে উন্নয়নের জন্য সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার এবং দলীয় প্রতিনিধি ও সেই ওয়ার্ডের গণ্যমান্য শিক্ষিত ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি ওয়ার্ড উন্নয়ন কমিটি ও ওয়ার্ড উন্নয়ন পরামর্শক কমিটি গঠন করে ওয়ার্ডের উন্নয়ন কার্যক্রম চলমান থাকবে।
এদিকে, চেয়ারম্যান পদপ্রার্থী আল মামুন জুয়েলের গণসংযোগকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় তার অনুসারী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তারা ভোটারদের সঙ্গে যোগাযোগ করছেন এবং প্রার্থীর পক্ষে সমর্থন কামনা করছেন।

নির্বাচন যত ঘনিয়ে আসছে, পোরজনা ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতাও তত বাড়ছে। এরই ধারাবাহিকতায় আল মামুন জুয়েলও সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে নির্বাচনী প্রস্তুতি এগিয়ে নিচ্ছেন। এখন ভোটারদের সিদ্ধান্তই নির্ধারণ করবে আসন্ন নির্বাচনে পোরজনা ইউনিয়নের নেতৃত্ব কার হাতে যায়।


মোঃ রাসেল সরকার
শাহজাদপুর, সিরাজগঞ্জ
মোবা:০১৭২৯-১৪৮৮৮৪
তারিখ: ১৪.১১.২৬ইং

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%