১২:৫৩ এম
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাউজানে উপজেলা ও পৌরসভা যুবদলের উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় রাউজান সরকারি কলেজ মাঠ থেকে এই শোভাযাত্রার সূচনা হয়। বৈরী আবহাওয়া উপেক্ষা করেও উপজেলার ১৪টি ইউনিয়ন এবং পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী এই শোভাযাত্রায় অংশ নেন, জাতীয় পতাকা, জুলাই আন্দোলনের বিভিন্ন আলোকচিত্র সংবলিত প্ল্যাকার্ড, ব্যানার এবং ক্যাপ পরিধান করে। উক্ত শোভাযাত্রাটি চট্টগ্রামুরাঙ্গামাটি মহাসড়কের সূর্যসেন চত্বর হয়ে পূর্বে প্রেসক্লাব মোড় প্রদক্ষিণ করে জলিলনগরে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসিম।
রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম. শাহজান সাহিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন ও পৌরসভা যুবদলের সভাপতি আরিফুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান বক্তা হিসেবে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল।
এবং এতে আরও বক্তব্য রেখেছেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি মোজাম্মেল হক, সহসাধারণ সম্পাদক এম. মাসুদ আলম, সহসাংগঠনিক সম্পাদক ইকবাল চৌধুরী, খোরশেদ আলম জিকু, যোগাযোগবিষয়ক সম্পাদক সৈয়দ মুহাম্মদ তৌহিদুল আলম, শিল্পবিষয়ক সম্পাদক আব্দুল মন্নান, শ্রমবিষয়ক সম্পাদক সোহেল চৌধুরী, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান, উপজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ফোরকান উদ্দিন, সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক মিজান উদ্দিন রিপন, সহসভাপতি মোহাম্মদ সিরাজ, পৌরসভা যুবদলের সিনিয়র সহসভাপতি রাশেদুজ্জামান জুয়েল, সহসভাপতি সৈয়দ ফয়সাল রনি ও রবিউল হাছান জনি, সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী, যুগ্ম সম্পাদক দিদার আলী, মঈনুল ইসলাম পিংকু, যোবায়ের হোসেন এবং মো. রাজু সহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়াড পর্যায়ের যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
আরও পড়ুন: রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২
এছাড়া উপস্থিত ছিলেন যুবদল নেতা রহিম উদ্দিন ওয়াসিম, দিদারুল আলম, কাজী বাদশা, সেকান্দর হিরু, আলী হামজা, সাইফুদ্দিন রিবন, হোলাল, আরিফ উদ্দিন, মো. আজগর, আব্দুল শুক্কুর, মন্নান, আরিফুল ইসলাম রুবেল, মো. শাহ আলম, রিদুয়ানুল হক, ইয়াকুব বাদশা সহ স্থানীয় নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা জুলাই আন্দোলনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আন্দোলনের সময়কার নির্যাতন, গ্রেপ্তার ও দমন-পীড়নের স্মৃতিচারণ করেন। তাঁরা গুজব, অপরাজনীতি ও অরাজকতার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে গণতান্ত্রিক মূল্যবোধ, সামাজিক সমপ্রীতি ও আইনের শাসন প্রতিষ্ঠায় সকলের ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন