ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মতলবে লাইসেন্স এবং ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে মানববন্ধন


মতলবে লাইসেন্স এবং ফিটনেসবিহীন বাসের বিরুদ্ধে মানববন্ধন

চাঁদপুরে ফিটনেস ও লাইসেন্স বিহীন বাস এবং অদক্ষ চালক দিয়ে বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কে চলাচলকারী দূরপাল্লার বাসগুলোর বিরুদ্ধে মানববন্ধন করেছে মতলবের সচেতন সমাজ।

আজ বৃহস্পতিবার (৬ আগষ্ট ২০২৬) বিকাল তিনটায় মতলব দক্ষিণ উপজেলা সদরের পানির ট্যাংকি এলাকায় আটোগাড়ী মালিক ও ড্রাইভার কল্যাণ সমিতির আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন অটো গাড়ি মালিক ও ড্রাইভার কল্যাণ সমিতির সভাপতি মাওলানা আনসার উদ্দিন এবং সাধারণ সম্পাদক জাহাঙ্গীর প্রধান।

মানববন্ধনে বক্তারা বলেন, বাবুরহাট-মতলব-পেন্নাই সড়কে দুর্ঘটনায় পঙ্গুত্ব ও প্রাণহানি রোধ করতে হলে অদক্ষ চালক ও হেলপার দিয়ে ফিটনেস বিহীন বাস চলাচল বন্ধ করতে হবে। এই সড়কে চলাচলকারী জৈনপুর পরিবহন, জৈনপুর এক্সপ্রেস ও মতলব এক্সপ্রেস নামীয় বাসগুলোর চালকদের বাধ্যতামূলক ডোপ টেস্ট করানো উচিত। সড়কের বাঁকগুলোর মধ্যে চালকদের বেপোয়ারা ভাবে গাড়ি চালানোর কারণেই প্রতিনিয়ত হতাহতের ঘটনা ঘটছে।

আরও পড়ুন: রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২

এসব বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চাই, নতুবা অদক্ষ চালক ও হেলপার দিয়ে ফিটনেসবিহীন বাস সড়কে চলাচল করতে দেওয়া হবে না। মানববন্ধনে কণ্যান সমিতির সহ সভাপতি শাহ জালাল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাবু, কোষাধাক্ষ্য আক্তার হোসেন, মতলব দক্ষিণ উপজেলা থেকে চলাচলকারী অটো গাড়ির মালিক ও চালকসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, গত বুধবার (৫ আগষ্ট) মতলব - বাবুরহাট সড়কের রালদিয়া এলাকায় জৈনপুর পরিবহন বাসের ধাক্কায় সিএনজি দুমড়ে মুচড়ে যাওয়া। এতে ১ জন নিহত ও ৩ জন গুরুতর আহত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্ণীপুরে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার ও গাছের চারা বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৯ এম


লক্ষ্ণীপুরে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার ও গাছের চারা বিতরণ

বৃহস্পতিবার (৬ আগস্ট) খায়েরহাটস্থ বামনী আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচিটি আলফা স্টার ফাউন্ডেশন আয়োজনে "জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন" এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয়। লক্ষ্ণীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নে মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনার ও বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি পালিত হয়।

এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্ণীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী সরকারি আইন কর্মকর্তা ও বামনী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম খান রিপন এবং আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. কামরুল হাসান। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির।

সেমিনারে বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে তরুণদের সচেতন হওয়ার পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলিয়ারচরে প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০১:০০ এম


কুলিয়ারচরে প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

গত ৬ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের ১৮নং দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন উন্নয়ন প্রকল্পের আওতায় দেড়শত শিক্ষার্থীদের মাঝে উন্নতমানের স্কুল ব্যাগ বিতরণ করেন, গোবরিয়া আবদুল্লাপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মো. ফারুক মিয়া।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ তুলে দেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও আসন্ন কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট মশিউর রহমান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নূর মোহাম্মদ, সহ-সভাপতি ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মোখলেছুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইব্রাহিম মিয়া, অভিভাবক সদস্য ও যুবদল নেতা মো. বোরহান উদ্দিন, অভিভাবক সদস্য মো. সুমন মিয়া, ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো, নুরুল হক সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নতুন ব্যাগ পেয়ে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে দারুণ উচ্ছ্বাস দেখা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০১:০১ এম


নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক চোরাচালান, মদকের প্রসার রোধ ও মাদক নিয়ন্ত্রণকে সরকারের অন্যতম অগ্রাধিকার হিসাবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ‘নির্মোহভাবে শীর্ষ মাদক কারবারিদের তালিকা আমরা প্রস্তুত করব। ট্রাস্কফোর্স কমিটি নির্মোহভাবে মাদক চোরাকারবারি এবং ব্যবসায়িদের তালিকা তৈরি করবে। তার উপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’

আজ রাতে কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউজে জেলা মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা উন্নয়নসংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মাদক পাচারের রুটগুলোতে যৌথ বাহিনী বা স্থানীয় বাহিনীর সমন্বয়ে ক্যাম্প স্থাপনের সিদ্ধান্তের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘সমতলের পাশাপাশি নদীপথে অতিরিক্ত বা সমুদ্রপথে মাদক চোরাচালান হচ্ছে, সে সমস্ত রুটে নৌবাহিনী ও কোস্টগার্ডের টহল জোরদারের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া টেকনাফ-উখিয়ার জেলে এবং নৌযান নিবন্ধনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাতে করে মাদক চোরা চালানকারীদের চিহ্নিত করতে সুবিধা হবে।’

টেকনাফে পাহাড় কেন্দ্রিক অপহরণ রোধে দুইটি ক্যাম্প স্থাপনের জন্য সেনাবাহিনীর সংশ্লিষ্টদের কাছে প্রস্তাবনা দেওয়া হয়েছে এবং আলাপ চলছে বলেও সাংবাদিকদের জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহাজাহান চৌধুরী, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শামীম আরা স্বপ্না, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জসিম উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশীর চৌধুরী, কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, বিজিবির রামু সেক্টরের কমান্ডার কর্নেল মহিউদ্দিন আহমেদ, কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক এসএম খায়রুল আলম, কক্সবাজার র‌্যাব-১৫ এর অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান, ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এডিআইজি) সিরাজ আমিন, ৮ এপিবিএনের অধিনায়ক (এডিআইজি) রিয়াজ উদ্দিনসহ প্রশাসন ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ।

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ আগামীকাল সকাল ১০টায় কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) কার্যালয় পরিদর্শন করবেন। এরপর বেলা ১১টায় কউকের 'ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১' উদ্বোধন করবেন।

উদ্বোধন শেষে কক্সবাজার মেডিকেল কলেজের হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি শেষে রাতে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন মন্ত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে জাল নোটসহ একজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

০১:০৩ এম


রাজধানীতে জাল নোটসহ একজন গ্রেফতার

রাজধানীর বনানী এলাকা থেকে আজ ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোটসহ মো. রুবেল আহমেদ ফকির নামে এক ব্যক্তি পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। এই ঘটনা ঘটেছে যখন রুবেল ক্রেতা হিসেবে স্বর্ণালঙ্কার কেনার চেষ্টায় ছিলেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়েছে।

বনানী থানার পুলিশ জানায়, বৃহস্পতিবার বনানী সুপার মার্কেটের এক জুয়েলারি দোকানে দুই ব্যক্তি ক্রেতা হিসেবে প্রবেশ করে। তাদের দাবি ছিল, তারা নিজের আত্মীয়ের বিয়ের জন্য প্রায় ২০ থেকে ২১ ভরি স্বর্ণালঙ্কার কেনার আগ্রহ প্রকাশ করেন এবং পছন্দের স্বর্ণালঙ্কারের জন্য অর্থ পরিশোধ করে প্যাকেট করতে বলেন।

এ সময়ে দোকান কর্তৃপক্ষ যখন মূল্য পরিশোধের জন্য টাকা চান, তখন তারা একটি কালো রঙের ট্রলি ব্যাগ থেকে টাকা বের করে দোকানের কাচের টেবিলের ওপর রাখেন। কিন্তু যখন দোকানের কর্মচারীরা টাকাগুলো দেখে সন্দেহ প্রকাশ করেন, তখন তারা জাল নোট বলে শনাক্ত করেন। বিষয়টি জানার পর দুই জন পালানোর চেষ্টা করলে আশপাশের লোকজন একজনকে আটক করে। অন্যজন কৌশলে পালাতে সক্ষম হয়।

খবর পেয়ে বনানী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়, আটক হওয়া ব্যক্তিকে হেফাজতে নেয় এবং তার কাছ থেকে ৫৭ লাখ ৫ হাজার টাকার জাল নোট উদ্ধার করে। গ্রেফতারকৃত মো. রুবেল আহমেদ ফকিরের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ৮টি মামলা রয়েছে।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া এখন চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%