ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইতিহাস গড়ে মোনাকো গ্রাঁ প্রি জিতলেন কিমি অ্যান্টোনেল্লি


ইতিহাস গড়ে মোনাকো গ্রাঁ প্রি জিতলেন কিমি অ্যান্টোনেল্লি

মোনাকো গ্রাঁ প্রি-তে একটি ইতিহাস গড়েছেন মার্সিডিজ দলের তরুণ ড্রাইভার কিমি অ্যান্টোনেল্লি। মাত্র ১৯ বছর ৯ মাস বয়সে, তিনি এই মর্যাদাপূর্ণ রেস জিতে সর্বকনিষ্ঠ বিজয়ীর রেকর্ড গড়েন। এর ফলে, তিনি লুইস হ্যামিল্টনের ১৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দেন।

রেসের শুরু থেকেই অসাধারণ গতি প্রদর্শন করেছেন অ্যান্টোনেল্লি। এক অবস্থায়, তিনি লুইস হ্যামিল্টনের চেয়ে ৩০ সেকেন্ডের বেশি এগিয়ে ছিলেন। তবে, ৬৮তম ল্যাপে ট্র্যাকের একটি সমস্যা থাকার কারণে রেস সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

ল্যাপ ৬৬-তে দ্বিতীয় সেফটি কারটি পরে রেড ফ্ল্যাগে রূপান্তরিত হয়, কারণ রেস ট্র্যাকের শেষ কোণে নতুনভাবে বসানো অ্যাসফল্টে কিছু সমস্যা দেখা দেয়। প্রায় ৩৭ মিনিটের বিরতির পরে যখন রেস আবার শুরু হয়, তখন অ্যান্টোনেল্লি চাপ সামলিয়ে নেতৃত্ব ধরে রাখেন।

আরও পড়ুন: বিএনপিকে অপরাজনীতির পরিণতি ভোগ করতে হবে: সাদিক কায়েম

এদিকে, ম্যাক্স ভার্স্টাপেন শুরুতেই গিয়ার সমস্যার কারণে রেস থেকে পিছিয়ে পড়েন। বিশ্বচ্যাম্পিয়ন ল্যান্ডো নরিসও ইঞ্জিন সমস্যার কারণে মাঝপথে অবসরে যান। আর চার্লস লেক্লার্ক ও ল্যান্স স্ট্রল দুর্ঘটনার কারণে রেসটি শেষ করতে পারেননি।

দ্বিতীয় স্থানে থাকা লুইস হ্যামিল্টন শেষ পর্যন্ত অ্যান্টোনেল্লির কাছে পরাজিত হন। তৃতীয় স্থানে ছিলেন ইসাক হাজর, এবং চতুর্থ স্থানে অস্কার পিয়াস্ত্রি ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবাননে অব্যাহত ইসরাইলি হামলার জেরে সরাসরি সংঘাতের হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১১:০৯ পি.এম


লেবাননে অব্যাহত ইসরাইলি হামলার জেরে সরাসরি সংঘাতের হুঁশিয়ারি ইরানের

দক্ষিণ লেবানন এবং রাজধানী বৈরুতে ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। এই পরিস্থিতিতে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ একটি গুরুত্বপূর্ণ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান শুধু আলোচনার পথই থামাবে না, বরং তাদের শত্রুর সঙ্গে সরাসরি সংঘর্ষেও লিপ্ত হবে।

রোববার (৭ জুন) আল জাজিরার প্রতিবেদনে তার এই মন্তব্যের তথ্য জানানো হয়। গালিবফ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের তীব্র সমালোচনা করে বলেন, তারা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধও নয়, সংলাপে তাদের বিশ্বাস নেই। তিনি আরও বলেন, লেবানন বিষয়ক নৌ অবরোধ এবং চুক্তি লঙ্ঘনের মাধ্যমে তারা প্রমাণ করে দিচ্ছে যে, তারা কেবল ক্ষমতার ভাষাই বোঝে।

এক্স-এ একটি পোস্টের মাধ্যমে গালিবফ, যিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের প্রধান আলোচক, বলেন যে, ইরানি জাতির বিরুদ্ধে নৌ অবরোধ এবং জায়নবাদী শাসনকে আমেরিকার আজকের সবুজ সংকেত দেয়ায় মার্কিন ও শাসকগোষ্ঠীর ঘাঁটি এবং সম্পদকে বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

এর আগে, বৈরুতসহ লেবাননের বিভিন্ন স্থানে ইসরাইলি হামলায় বেশ কয়েকজন নিহত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের যেসব রেকর্ড ভাঙা প্রায় ‘অসম্ভব’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১১:১১ পি.এম


বিশ্বকাপের যেসব রেকর্ড ভাঙা প্রায় ‘অসম্ভব’

১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত প্রথম আসর থেকে গত ৯৬ বছরের মধ্যে ফুটবল বিশ্বকাপ আমাদের উপহার দিয়েছে অসংখ্য অবিস্মরণীয় মুহূর্ত। তবে কিছু রেকর্ড বিদ্যমান, যেগুলো ভাঙা যেন প্রায় অসম্ভব।

মাত্র ১১ সেকেন্ডে গোল থেকে শুরু করে ১২ গোলের ম্যাচ, কুখ্যাত ব্যাটেল অব ন্যুরেমবার্গে কার্ডের ছড়াছড়ি, এমনকি প্রায় ৭০ বছর ধরে অটুট থাকা এক আসরেই ১৩ গোলের রেকর্ড; এভাবে ফুটকাপ উপহার দিয়েছে এমন অবিশ্বাস্য সব ঘটনা। এজন্যই ফুটবলের এই মহাযজ্ঞকে ডাকা হয় দ্য গ্রেটেস্ট শো অন আর্থ।

বিশ্বকাপের এমন বিস্ময়কর কীর্তি এবং ভাঙা প্রায় অসম্ভব কিছু রেকর্ডের কথা এখানে তুলে ধরা হলো।

দ্রুততম গোল: (১০.৮৯ সেকেন্ড)

গোলদাতা: হাকান সুকুর (তুরস্ক)

প্রতিপক্ষ ও আসর: দক্ষিণ কোরিয়া, ২০০২

এশিয়ায় অনুষ্ঠিত প্রথম এবং চলতি শতাব্দীর এটিই ছিল প্রথম বিশ্বকাপ। এই বিশ্বকাপে বিশেষ ঘটনা ছিল তুরস্ক এবং দক্ষিণ কোরিয়ার সেমিফাইনালে জায়গা করে নেয়া। কিন্তু শেষ চারে তুরস্ক ব্রাজিলের কাছে এবং দক্ষিণ কোরিয়া জার্মানির বিপক্ষে হেরে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়।

দক্ষিণ কোরিয়ার শহর দেগুতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ সবে শুরু হয়েছে। দর্শকরা তখনও ঠিকঠাক আসন খুঁজে নেয়নি। কিক-অফ হতে না হতেই গোল করে বসেন হাকান সুকুর। ম্যাচের মাত্র ১০.৮৯ সেকেন্ডের মাথায় করা তার এই গোলটি বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম গোল। সুকুর ভেঙে দেন ১৯৭৮ সালে ফ্রান্সের বার্নার্ড লাকোম্বের ৩১ সেকেন্ডে করা গোলের রেকর্ড।

ম্যাচটি শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতে তুরস্ক ওই বিশ্বকাপে তৃতীয় হয়। এটিই তাদের বিশ্বকাপে সেরা সাফল্য।

সর্বোচ্চ গোলের ম্যাচ: অস্ট্রিয়া-সুইজারল্যান্ড (১৯৫৪)

গোল সংখ্যা: ১২ (অস্ট্রিয়া ৭-৫ সুইজারল্যান্ড)

বিশ্বকাপে এক ম্যাচে দুই দল মিলিয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটি টিকে আছে দীর্ঘ ৭২ বছর ধরে।

লুজানে সেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে স্বাগতিক সুইজারল্যান্ডের প্রতিপক্ষ ছিল অস্ট্রিয়া। ম্যাচের ২৩ মিনিটের মধ্যে ৩-০ গোলের লিড নিয়ে সুগঠিত জয় লাভের পথে ছুটছিল স্বাগতিকরা। কিন্তু নাটকের শুরু হতে তখনও বাকি ছিল।

৩ গোলে পিছিয়ে থাকা অস্ট্রিয়া প্রথমার্ধের বাকি সময়টায় সুইজারল্যান্ডের ওপর আক্রমণের ঝড় বইয়ে দিয়ে ৩৪ মিনিটের মধ্যে ৫ গোল করে। প্রথমার্ধের শেষে স্কোর দাঁড়ায় ৫-৪। অস্ট্রিয়া একটি পেনাল্টি কিক মিস না করলে ব্যবধান আরও বাড়তে পারত।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও এক গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন অস্ট্রিয়ার ওয়াগনার। জবাবে ছয় মিনিট পর সুইজারল্যান্ডের হুগি হ্যাটট্রিক পূর্ণ করে ব্যবধান কমান। উত্তেজনার ঠাঁসা ম্যাচের ৭৬ মিনিটে প্রোবস্ট আরও একটি গোল করেন। শেষ পর্যন্ত ৭-৫ গোলের জয়ে অস্ট্রিয়া সেমিফাইনালে পৌঁছে যায়।

এক ম্যাচে সর্বোচ্চ কার্ড: পর্তুগাল বনাম নেদারল্যান্ডস (২০০৬)

মোট কার্ড: ২০ (৪ লাল কার্ড, ১৬ হলুদ কার্ড)

বিশ্বকাপের ইতিহাসে এই ম্যাচটি 'ব্যাটেল অব ন্যুরেমবার্গ' নামে কুখ্যাত হয়ে আছে। শেষ ষোলোর ম্যাচটিতে পর্তুগাল ১-০ গোলে জয় পেলেও স্কোরকার্ডের ঊর্ধ্বে ম্যাচটি স্মরণীয় হয়ে আছে একের পর এক ফাউল, সংঘাত এবং কার্ড প্রদর্শনের কারণে।

ম্যাচের রাশিয়ান রেফারি ভ্যালেন্টিন ইভানভ ম্যাচজুড়ে দুই দলকে মোট ২০ বার কার্ড দেখিয়েছেন। দুই দলের ২ জন করে মোট ৪ জনকে দেখানো হয় লাল কার্ড। আর পর্তুগালের ৯ জন দেখেন হলুদ কার্ড, নেদারল্যান্ডসের বেলায় এই সংখ্যা হয় ৭।

এক আসরে সর্বোচ্চ গোল করা খেলোয়াড়

জাস্ট ফন্তেইন (ফ্রান্স)

গোল সংখ্যা: ১৩ গোল (৬ ম্যাচ)

আসর: ১৯৫৮

সুইডেনে অনুষ্ঠিত সেই বিশ্বকাপেই উত্থান হয় পেলের। ১৭ বছর বয়সী কিশোর পেলের হাত ধরে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় ব্রাজিল। কিন্তু সেই আসরটিতেই নিজের অমরত্ব নিশ্চিত করেন ফ্রান্সের ক্ষণজন্মা এই স্ট্রাইকার।

ব্রাজিলের কাছে সেমিফাইনালে হেরে বাদ পড়ার আগে ফ্রান্সের হয়ে ফন্তেইন ১৩ গোল করে ইতিহাস রচনা করেন। গড়ে ম্যাচ প্রতি ২ এর বেশি গোল করেন তিনি। এক আসরে তারটি গড়া সর্বোচ্চ গোলের রেকর্ড টিকে আছে প্রায় ৭০ বছর ধরে।

ফন্তেইনের বিশ্বকাপ যাত্রা শেষ হয় পেলেংয়ের হ্যাটট্রিকে। ব্রাজিল ম্যাচটিতে জয় পায় ৫-২ গোলে। ফ্রান্সের প্রথম গোলটি আসে ফন্তেইনের পা থেকে। ম্যাচের প্রথমার্ধে ১-১ গোলের সমতাসাধন থাকার সময়ে ফ্রান্সের অধিনায়ক রবার্ট জকুয়ে চোট পাওয়ার কারণে বাকি সময়টা আর ১০ জন নিয়ে দুর্দান্ত ব্রাজিলের বিরুদ্ধে লড়াই করতে পারেনি।

ধারাবাহিক চোটে ফ্রান্সের জার্সিতে ফন্তেইনের ক্যারিয়ার দীর্ঘ হয়নি। তবে ৭ বছরের ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে মাত্র ২১ ম্যাচে ৩০ গোল করেন এই কিংবদন্তি।

এক ম্যাচে কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ গোল

ওলেগ সালেঙ্কো (রাশিয়া)

গোলসংখ্যা: ৫

প্রতিপক্ষ ও আসর: ক্যামেরুন (১৯৯৪)

স্কোরলাইন: রাশিয়া ৬-১ ক্যামেরুন

বিশ্বকাপ ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে এক ম্যাচে ৫ গোল করার রেকর্ড রাশিয়ার এই স্ট্রাইকারের দখলে। গ্রুপ পর্বের এই ম্যাচে রাশিয়া ক্যামেরুনকে ৬-১ গোলে বিধ্বস্ত করে, যেখানে সালেঙ্কো একাই করেন ৫ গোল। এর মধ্যে প্রথম ৩টি গোল করেন প্রথমার্ধে (১৫, ৪১ ও ৪৪ মিনিট)। দ্বিতীয়ার্ধের ৭৩ ও ৭৫ মিনিটে তিনি আরও দুটো গোল করেন।

সালেঙ্কোর এমন অবিশ্বাস্য পারফরম্যান্স সত্বেও ওই বিশ্বকাপে রাশিয়া গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে। তবে ৬ গোল নিয়ে সালেঙ্কো ঠিকই হৃস্টো স্টইচকভের সঙ্গে যৌথভাবে আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট জেতেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিনেত্রী মিমের নতুন খবর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১১:১২ পি.এম


অভিনেত্রী মিমের নতুন খবর

নতুন গল্প বুনতে চলেছেন নির্মাতা কাজী আসাদ ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমকে নিয়ে। দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির পর্দায় এবার দেখা যাবে তাকে। নতুন অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’ নিয়ে আসছে ওটিটি জায়ান্ট চরকি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্মটি। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে নতুন ছবির একটি প্রমোশনাল পোস্টার।

পোস্টারটির ক্যাপশনে রহস্যময়ভাবে লেখা হয়েছে, ‘লাইফের এই জার্নিতে সময় যখন এক বিশাল প্রতিপক্ষ। কাজী আসাদ পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম 'লাইফলাইন' শিগগিরিই আসছে।’

পোস্টটি শেয়ার করার পর থেকেই চলচ্চিত্র অঙ্গন এবং দর্শকদের মাঝে বেশ কৌতুহল সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিদ্যা সিনহা মিমকে নতুন রূপে দেখার জন্য তার ভক্তরা মুখিয়ে আছেন। জীবনের জার্নি এবং সময়ের এই জটিল সমীকরণ পর্দায় কীভাবে ফুটিয়ে তুলেছেন নির্মাতা কাজী আসাদ, তা দেখতে এখন শুধুমাত্র মুক্তির অপেক্ষা।

তবে বিদ্যা সিনহা মিম ছাড়া এই চলচ্চিত্রে আর কারা অভিনয় করেছেন এবং ছবিটির মূল গান বিষয়ক বিস্তারিত তথ্য এখনো নির্মাতা কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান প্রকাশ করেনি।

প্রসঙ্গত, এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাইফ চন্দন পরিচালিত সিনেমা ‘মালিক’। এই সিনেমাটিতে অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশ্রয়দাতার শিশুকে মুক্তিপণের দাবি করে অপহরণ, আটক রোহিঙ্গা নারী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

১১:১৪ পি.এম


আশ্রয়দাতার শিশুকে মুক্তিপণের দাবি করে অপহরণ, আটক রোহিঙ্গা নারী

এক অসহায় নারীকে মানবিক কারণে আশ্রয় দিয়েছিলেন। ওই নারীর জন্য খাবারের ব্যবস্থা করেছেন, থাকার ব্যাবস্থা করেছেন নিজের ঘরেই। কিন্তু আশ্রিত ওই নারী, আশ্রয়ের চারদিন পর নাস্তা কিনে দেয়ার কথা বলে অপহরণ করেন ওই পরিবারের তিন বছরের শিশুকে। এরপর ফোন করে মুক্তিপণের দাবি করেন তিন লাখ টাকা।

অবশেষে রোববার (০৭ জুন) সন্ধ্যায় পুলিশ বিশেষ অভিযানের মাধ্যমে মহেশখালী থেকে উদ্ধার করেছে শিশুটিকে। অভিযুক্ত রোহিঙ্গা নারী রং বাহারকে আটক করা হয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, উখিয়ার কুতুপালং-২ রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রং বাহার ৩ জুন কক্সবাজার জেলা কারাগারে বন্দি স্বামীর সঙ্গে দেখা করতে যান। তার পর কারাগারের পাশে অবস্থানকালে স্থানীয় বাসিন্দা সাদ্দাম এবং তার স্ত্রী সুমি আক্তার মানবিক কারণে তাকে নিজেদের বাসায় আশ্রয় দেন। কিন্তু ঠিক ৬ জুন সন্ধ্যায় সুযোগ বুঝে রং বাহার তিন বছরের শিশুটিকে নিয়ে পালিয়ে যান।

উদ্ধার হওয়া শিশু আরবী হোসেনের মা সুমি আক্তার বলেন, ‘এক নারী কক্সবাজার জেলা কারাগারে তার স্বামীর সঙ্গে দেখা করতে এসে পরে আশ্রয়ের অভাবে রাস্তায় অবস্থান করছিলেন। বিষয়টি দেখে আমার স্বামী আমাকে তাকে আশ্রয় ও খাবার দেয়ার ব্যবস্থা করতে বলেন। তাই আমরা তাকে আমাদের বাসায় থাকতে দিই। কিন্তু চার দিনের মাথায় ওই নারী আমার সন্তানকে নাস্তা কিনে দেয়ার কথা বলে বাসা থেকে নিয়ে যান।’

তিনি আরও বলেন, ‘আমার সন্তানকে বলে পানির জন্য যাবে এবং নাস্তা কিনে দেবে। এরপর তাকে নিয়ে বের হয়ে যায়। প্রথমে আমরা বিষয়টি বুঝতে পারিনি। পরে খোঁজাখুঁজি শুরু করি। সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই নারী আমার সন্তানকে নিয়ে চলে যাচ্ছে। তখন আমরা তার মোবাইল নম্বরে বারবার ফোন করি। কখনও ফোন রিসিভ করে, আবার বন্ধ করে দেয়।’

সুমি আক্তার বলেন, ‘এক পর্যায়ে তিনি ফোন করে আমার সন্তানের মুক্তির জন্য তিন লাখ টাকা দাবি করেন। আমি জিজ্ঞেস করি, এত টাকা কোথায় পাব? আমরা তাকে আশ্রয় দিয়েছি, অথচ তিনি আমাদের সঙ্গে এমন করছেন। কিন্তু তিনি বলেন, টাকা না দিলে আমি সন্তানকে আর ফিরে পাব না।’

তিনি জানান, সন্তানের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা রাতেই বিভিন্ন বিকাশ নম্বরে কয়েক দফায় টাকা পাঠাই। প্রথমে ৩০ হাজার টাকা, পরে ৫ হাজার এবং দুই হাজার টাকাসহ মোট কয়েক দফায় অর্থ দেয়া হয়। তিনি হুমকি দিচ্ছিলেন, টাকা না দিলে সন্তানকে ক্ষতি হবে। ফোনে সন্তানের কান্নার শব্দও শুনেছি। তখন আমার স্বামী অনুরোধ করে বলেন, ‘যত টাকা লাগে দেবেন, শুধু সন্তানকে ফিরিয়ে দিন। কিন্তু টাকা নেওয়ার পরও অপহরণকারী মোবাইল ফোন বন্ধ করে দেয়।’

আরবী হোসেনের পরিবারের আরেক সদস্য জানান, ‘অভিযুক্ত নারীকে মানবিক কারণে আশ্রয় দেয়ার পর তিনি প্রায় চার দিন আমাদের বাসায় ছিলেন। এরপর নাস্তা খাওয়ানোর কথা বলে শিশুটিকে নিয়ে যান। পরে তাকে অপহরণ করে অন্যত্র আটকে রাখা হয়। তারপরে পরিবারের সদস্যদের ফোন করে প্রথমে তিন লাখ টাকা এবং পরে আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।’

তবে অপহরণের অভিযোগ অস্বীকার না করলেও ঘটনার পেছনে ভিন্ন কারণের কথা বলছেন আটক রোহিঙ্গা নারী।

অপহরণের অভিযোগে আটক রোহিঙ্গা নারী রং বাহার বলেন, ‘সাদ্দাম আমার মোবাইল ফোন ফেরত দিচ্ছিল না। তাই ক্ষোভ থেকে আমি তার শিশুসন্তানকে নিয়ে যাই। পরে ফোন করে তাকে বলি, আমার মোবাইল ফিরিয়ে দিলে তোমার সন্তানকে ফেরত পাবে। কিন্তু সাদ্দাম জানান, তিনি মোবাইলটি ৮ হাজার টাকায় বিক্রি করে দিয়েছেন। এরপর আমাকে মোবাইলের পরিবর্তে টাকা দেয়ার প্রস্তাব দেন।’

তিনি জানান, ‘প্রথমে ৩০ হাজার টাকা, পরে ৫ হাজার এবং আরও দুই হাজার টাকা বিকাশে পাঠায়। মূলত আমার মোবাইল ফোন ফিরে পাওয়ার উদ্দেশেই আমি এ কাজ করেছি।’

তিনি জানান, তার নাম রং বাহার এবং তিনি কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। পরে মহেশখালীর মাতারবাড়ি এলাকার এক যুবককে বিয়ে করার পর সেখানেই বসবাস করছেন।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক শেখ মোহাম্মদ আলী বলেন, ‘শিশুটিকে অপহরণ করে তার পরিবারের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে সাব-ইন্সপেক্টর রফিকের নেতৃত্বে একটি মোবাইল টিমকে মহেশখালীতে পাঠানো হয়। একই সঙ্গে মহেশখালী থানাকে অবহিত করা হয়। যৌথ অভিযানে শিশুটিকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হই এবং ঘটনার মূল অভিযুক্তকে আটক করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনার বিভিন্ন দিক যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে মূল আসামিকে আটক করা হয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%