০৬:৫৯ পি.এম
শুক্রবার রাজধানীর কেআইবি মিলনায়তনে আয়োজিত ‘ইনকামিং লিডারস ট্রেনিং সেমিনার’-এ শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বক্তব্য দেন।
তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তরিত করতে পারলে বাংলাদেশ আগামীতে বিশ্বকে নেতৃত্ব দিতে সক্ষম হবে।
শিক্ষামন্ত্রী আজ শুক্রবার, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে রোটারি ইন্টারন্যাশনালের আয়োজিত ‘ইনকামিং লিডারস ট্রেনিং সেমিনার’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ছাত্রদল নেতা শাকিল ইসলামের হত্যা: গুরুদাসপুরের ওসি প্রত্যাহার, এমপি ছেলেকে ত্যাজ্য ঘোষণা
মন্ত্রী বলেন, ‘দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই লক্ষ্যে আমরা শিক্ষা খাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছি’।
তিনি দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর তাগিদ দিয়ে বলেন, সাধারণ শিক্ষার পাশাপাশি যুবসমাজকে কর্মমুখী ও দক্ষ করে তুলতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। তার মতে, দক্ষ জনবলই একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি।
আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, ‘আমরা সকলে মিলে একটি উন্নত ও আত্মনির্ভরশীল আগামীর বাংলাদেশ গড়ে তুলবো। তবে এই লক্ষ্য অর্জনে সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে’।
এছাড়া তিনি দেশের শিক্ষাখাতের সামগ্রিক উন্নয়নে রোটারিয়ানদের আরও সক্রিয় ও যুগোপযোগী ভূমিকা রাখার আহ্বানও জানান।
আরও পড়ুন: ঘোষণা দিয়েও নিরাপত্তার কারণে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করতে পারল না সৌদি এয়ারলাইন্স
অনুষ্ঠানে রোটারি বাংলাদেশের কান্ট্রি গভর্নর ড. ইশতিয়াক জামানের সভাপতিত্বে সংগঠনের বিভিন্ন স্তরের রোটারিয়ান নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন