ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নওগাঁয় আম বাগান পরিদর্শনে জাপানি ব্যবসায়ী প্রতিনিধিদল


নওগাঁয় আম বাগান পরিদর্শনে জাপানি ব্যবসায়ী প্রতিনিধিদল

নওগাঁর পোরশা উপজেলার বন্ধুপাড়া এলাকার একটি রপ্তানিযোগ্য আমবাগান পরিদর্শন করে গেছেন জাপানের আমদানিকারক ও ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল।

বাগান পরিদর্শন শেষে, তারা বাংলাদেশে উৎপাদিত নিরাপদ আমের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে, তারা বাংলাদেশ থেকে আম আমদানির আগ্রহের কথাও জানিয়েছেন।

জাপানি ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্য কাওয়ামতু বলেন, ‘জাপানে আমের ব্যাপক চাহিদা রয়েছে। বাংলাদেশ থেকে জাপানে আম আমদানির উদ্দেশ্যে তারা বাংলাদেশে জাপানের দূতাবাসের আমন্ত্রণে রাজশাহী ও নওগাঁ অঞ্চলে রপ্তানিযোগ্য আমবাগান পরিদর্শনের জন্য এসেছেন। বর্তমানে, জাপানের আমদানিকারক ও ব্যবসায়ীদের পক্ষ থেকে বাংলাদেশ থেকে আম রপ্তানির বিভিন্ন পর্যায় যাচাই-বাছাই চলছে। সব কিছু ঠিক থাকলে জাপান বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ আম গ্রহণ করবে।’

আরও পড়ুন: রংপুরে ডাম্পট্রাকের পেছনে বাসের ধাক্কায় ৩ জন নিহত, ১৮ আহত

জাপানি প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন, জাপানি ব্যবসায়ী সাকাকিবারা, ইশিমটু, ও শিগিমরি। এছাড়া, পরিদর্শনের সময় জাপানি প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশি আম রপ্তানিকারক আবু সাঈদও ছিলেন।

জাপানি প্রতিনিধি দলের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, রপ্তানিযোগ্য আম বাগান পরিদর্শন সহ, তারা কয়েকটি জেলায় আম গ্রেডিং, শর্টিং ও শোধনকেন্দ্র পরিদর্শনও করছেন। পরিদর্শন শেষে, তারা বাংলাদেশ থেকে আম আমদানির আগ্রহ প্রকাশ করেন। এতে বাগান মালিক ও উদ্যোক্তাদের মধ্যে খুশির আবহচ্ছন্ন হয়েছে।

পোরশার বন্ধুপাড়া এলাকায় ৫০ বিঘা জমি জুড়ে গড়ে তোলা ফ্রুটস মিউজিয়াম অ্যাগ্রো ফার্মে আমবাগান পরিদর্শন শেষে, জাপানি ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্য কাওয়ামতু বলেন, উত্তম কৃষিচর্চার (গ্যাপ) মাধ্যমে এই বাগানে চাষ করা আম দেখেই তাদের সন্তুষ্টির ভাব ফুটে ওঠে। এই আম তারা তাদের দেশে রপ্তানির ব্যাপারে আগ্রহও প্রকাশ করেছেন।

জাপানি ব্যবসায়ী প্রতিনিধি দলের সদস্যরা ওই বাগানের আম্রপালি, বারি-৪, কাটিমন, ব্যানানা ম্যাংগো সহ বিভিন্ন জাতের আমগাছগুলো ঘুরে দেখেছেন। এছাড়া, আম চাষ পদ্ধতি সম্পর্কেও তারা খোঁজ-খবর নেন। বাগান পরিদর্শনের সময়, ফার্মটির মালিক রায়হান সিদ্দিক ছাড়াও, স্থানীয় আমচাষী আকরাম হোসেন, শহিদুল, সালাউদ্দিন, পোরশা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিম রেজা সহ অনেকেই উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: চাঁদা না পেয়ে শ্রমিকদের ওপর হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি, থানায় অভিযোগ

ফার্মের মালিক রায়হান সিদ্দিক বলেন, ‘বিগত কয়েক বছর ধরে নওগাঁ থেকে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশের আম যাচ্ছে। গত বছর থেকে চীনের বাজারে আম রপ্তানি শুরু হয়েছে। তবে এ বছরই প্রথম জাপানের বাজারে দেশের আম রপ্তানির এক বিশাল সম্ভাবনা তৈরি হলো। যদি জাপানে আম রপ্তানি শুরু হয়, তবে দেশের আমচাষিরা অর্থনৈতিকভাবে উপকৃত হবেন।’

আরেক আমচাষী সালাউদ্দিন তার প্রতিক্রিয়ায় বলেন, ‘বাংলাদেশ থেকে আম কিনতে জাপানের ব্যবসায়ীরা আগ্রহ দেখাচ্ছেন, এটি আমাদের মতো কৃষি উদ্যোক্তাদের জন্য অত্যন্ত খুশির খবর। যদি কোনো তৃতীয়পক্ষ (মধ্যস্বত্বভোগী) ছাড়া সরাসরি বাগান থেকে জাপানে আম রপ্তানি করা সম্ভব হয়, তাহলে আমাদের মতো প্রান্তিক চাষীদের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত হবে।’

পোরশা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিম রেজা বলেন, ‘নিরাপদ আম উৎপাদনে আমরা কৃষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছি। উত্তম কৃষিচর্চা অনুসরণ করে তৈরি করা নিরাপদ আমের উৎপাদন কার্যক্রম সরেজমিনে দেখার জন্য ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূতের নির্দেশনায়, জাপানের এই ব্যবসায়ী প্রতিনিধি দলটি পোরশার বন্ধুপাড়ার বাগানটি পরিদর্শন করেছে। এখানকার সার্বিক ব্যবস্থাপনায় তারা সন্তুষ্ট হয়েছেন।’

স্থানীয় কৃষি বিভাগের তথ্যমতে, চলতি মৌসুমে নওগাঁ জেলায় ৩০ হাজার ৫০০ হেক্টর জমির আম বাগান থেকে ৩ লাখ ৮৬ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: বেগম খালেদা জিয়ার নামে সিলেটের পুরানো কারাগারে জায়গায় পার্ক নির্মাণ হচ্ছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বরিশাল মহানগরীতে বিশেষ চিরুনি অভিযান পরিচালনা করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত পরিচালিত এ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্য ও পূর্ববর্তী মামলার ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন বাজার রোড এলাকার মাসুম, ২৭ নম্বর রুপাতলী ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি কামাল উদ্দিন আহমেদ, কাউনিয়া এলাকার মেহেদী হাসান মিলন, ১৫ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের কার্যকরী সদস্য রাতুল হাং, বরিশাল সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন এবং বরিশাল মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তৌহিদুল ইসলাম।

এছাড়া গ্রেপ্তার হওয়া অন্যদের মধ্যে রয়েছেন ১৯ নম্বর ওয়ার্ডের জয় মালী, ধান গবেষণা এলাকার সিরাজুল ইসলাম রাব্বি, ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের কার্যকরী সদস্য জনি হাওলাদার, একই ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাপ্পি খান, জাগুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল মাঝি, মহানগর আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন স্থানে ত্রাস সৃষ্টির অভিযোগে একাধিক মামলার আসামি পলাশ হাওলাদার ওরফে ‘দাও পলাশ’, বিসিসির ২৩ নম্বর ওয়ার্ডের সদস্য সচিব আব্দে আজিজুল হাকিম ওরফে সোহেল বিশ্বাস এবং বরিশাল মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিন শাহীন।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মহানগরজুড়ে নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশের দায়িত্বশীল সূত্র জানায়, নাশকতা ও বিশৃঙ্খলা এড়াতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থী গ্রেফতার যুবক হত্যার অভিযোগে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থী গ্রেফতার যুবক হত্যার অভিযোগে

রাজশাহীতে চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগে রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে পুলিশ গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজের চারু মামার ক্যান্টিনের সামনে এই ঘটনার স্বাক্ষী হয়।

নিহত রাকিবুল হাসান রকি (৩২) নগরের হেতেমখাঁ কারিগরপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

গ্রেফতারের প্রক্রিয়ায় রাজশাহী নার্সিং কলেজের শিক্ষার্থী আতিক, সৈয়ব ও ফাহিমকে শনাক্ত করা হয়। শুক্রবার সকালে অভিযান চালিয়ে তাদের রাজপাড়া থানা পুলিশ আটক করে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় চুরির সন্দেহে রাকিবুল হাসানকে আটক করেন কয়েকজন শিক্ষার্থী। পরে তাকে স্ট্যাম্প দিয়ে মারধর করা হয়। এতে তার দুই হাত, দু'পা ও পিঠে গুরুতর আঘাত লাগে। একপর্যায়ে, আহত অবস্থায় রাত সাড়ে ৮টার দিকে রাকিবুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ বিষয়টি জানতে পেরে তদন্ত শুরু করে।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানিয়েছেন, নিহতের বোন বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। সে মামলায় শুক্রবার সকালে রাজশাহী নার্সিং কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার, রাজশাহী মেডিকেল কলেজের মর্গে রাকিবুলের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাল খনন সরকারের অন্যতম অগ্রাধিকার কর্মসূচি: এলজিআরডি প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


খাল খনন সরকারের অন্যতম অগ্রাধিকার কর্মসূচি: এলজিআরডি প্রতিমন্ত্রী

মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভার ঐতিহ্যবাহী নয়নের খালের পুনঃখনন, সংস্কার এবং অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম শুরু হয়েছে বলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) প্রতিমন্ত্রী মীর শাহে আলম ঘোষণা করেছেন। তিনি শুক্রবার (১৯ জুন) সকালে মুন্সীগঞ্জে খনন কার্যক্রম পরিদর্শনকালে এ ঘোষণা দেন।

প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষের মতে গত ২৪-২৫ বছর ধরে খালটি খনন বা পরিষ্কার করার কাজ হয়নি। এই বিষয়ে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন সরকারকে অবগত করেছেন। সারা দেশে চলমান খাল-নদী খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় নয়নের খালকে অন্তর্ভুক্ত করা হয়েছে, তবে এর বর্তমান অবস্থা বিবেচনায় অগ্রাধিকার ভিত্তিতে খননের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, এক সময় এই খালে বড় বড় নৌযান চলাচল করত, পণ্য পরিবহনও হতো এবং মানুষের যাতায়াতের জন্য এটি ব্যবহৃত হতো। তবে বর্তমানে খালটি ময়লা-আবর্জনায় ভরাট হয়ে গেছে এবং বিভিন্ন স্থানে অবৈধ দখল সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে স্থানীয় প্রশাসন দখলদারদের তালিকা প্রস্তুত করেছে এবং পুনঃখননের পাশাপাশি উচ্ছেদ কার্যক্রমও শুরু করা হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, খালের দুই পাশে রিটেইনিং ওয়াল, গাইড ওয়াল এবং ফুটপাত নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে খালের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং সারা বছর পানিপ্রবাহ স্বাভাবিক রাখা যাবে।

তিনি বলেন, খাল খনন সরকারের অন্যতম অগ্রাধিকার কর্মসূচি। সংসদ সদস্য কামরুজ্জামান রতনের তত্ত্বাবধানে দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএম, জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মুয়াজ্জিনদের বেতন ভাতা, স্বাস্থ্য কার্ড, শিক্ষা কর্মসংস্থান, খেলাধুলা, বৃক্ষরোপণ এবং খাল খনন এই কর্মসূচিগুলির মধ্যে এটি একটি অন্যতম অগ্রাধিকার কর্মসূচি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নীলফামারীতে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের মাঝে অনুদান বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

নীলফামারী: স্টাফ রিপোর্টার রায়হান আলী

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০৭:২১ পি.এম


নীলফামারীতে মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের মাঝে অনুদান বিতরণ

২০২৫-২০২৬ অর্থবছরে নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফের ঐচ্ছিক তহবিল থেকে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যসহ ২৮ জনের মাঝে নগদ অর্থ ও অনুদান বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন নীলফামারী-২ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আলফারুক আব্দুল লতীফ। এ সময় তিনি বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের অবদান কখনোই ভোলার নয়। তাঁদের কল্যাণ ও সম্মান নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সকলের দায়িত্ব। মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা শিক্ষা অফিসার জনাব রুহুল আমীন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, নীলফামারী সদর উপজেলা কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সুধাংশু কুমার রায়।
এ সময় আরও উপস্থিত ছিলেন নীলফামারী সদর উপজেলা জামায়াতের আমীর আবু হানিফা শাহ, শহর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আহমাদ রায়হানসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে উপকারভোগীরা এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। অনুদান বিতরণ কর্মসূচি শেষে মুক্তিযোদ্ধাদের অবদান ও কল্যাণে সকলের সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%