ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

নিয়োগ প্রক্রিয়ায় এআইয়ের ব্যবহার বেড়েছে ৮৬ শতাংশ


নিয়োগ প্রক্রিয়ায় এআইয়ের ব্যবহার বেড়েছে ৮৬ শতাংশ

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দিনদিন বেড়েই চলেছে। নিয়োগের ক্ষেত্রেও বাড়ছে এর ব্যবহার। বৃহস্পতিবার ভারতের ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষতার ওপর বাড়তি দিতে গিয়ে ৮৬ শতাংশ নিয়োগদাতা নিয়োগের ক্ষেত্রে এআইয়ের ব্যবহার করছেন।

ডেলয়েড ইন্ডিয়ার ক্যাম্পাস ওয়ার্কফোর্স ট্রেন্ডস ২০২৬ প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ক্যাম্পাস নিয়োগের চিত্র আরো কৌশলগত ও দক্ষতাভিত্তিক হয়ে উঠেছে। এতে ৮৬ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, এআই বা এজেন্টিক এআই তাদের নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে।

ডেলয়েড ইন্ডিয়ার ক্যাম্পাস ওয়ার্কফোর্স ট্রেন্ডস ২০২৬ প্রতিবেদনটি বিভিন্ন খাতের ২৫৭ টি প্রতিষ্ঠান এবং ৫০৫ টি ক্যাম্পাসের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিভাবান কর্মী নিয়োগের প্রতিযোগিতার মধ্যে প্রতিষ্ঠানগুলো ক্যাম্পাস নিয়োগের বাজেট বাড়াচ্ছে, নিয়োগ প্রক্রিয়ায় আরো ব্যাপকভাবে এআইয়ের ব্যবহার বাড়াচ্ছে। ইন্টার্নশিপ থেকে চাকরিতে নিয়োগের কার্যক্রম আরও শক্তিশালী করছে। এর মাধ্যমে ডিজিটাল এবং গবেষণায় দক্ষ কর্মীদের জন্য একটি সুযোগ তৈরি করা হচ্ছে।  

আরও পড়ুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারালেন চান্দিনার সাগর

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ক্যারিয়ার শুরুর পর্যায়ের কর্মীদের নিয়োগ বাড়ানো এবং ভবিষ্যতে সুবিধা বাড়াতে প্রতিষ্ঠানগুলো বাজেট ১৯ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে। এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে প্রচলিত নিয়োগ প্রথা থেকে বেরিয়ে আরও কাঠামোবদ্ধ, দক্ষতাভিত্তিক বাছাই এবং সঠিক মূল্যায়নের দিকে এগিয়ে যাবে। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীতে ইতিহাস-ঐতিহ্যের মিশ্রনে বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১১:৩৮ পি.এম


রাজধানীতে ইতিহাস-ঐতিহ্যের মিশ্রনে বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’

ঢাকার চার শতাধিক বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে বর্ণিল ‘ঢাকা শোভাযাত্রা’ আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে আয়োজিত এই শোভাযাত্রায় হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর হয়ে ওঠে পুরান ঢাকার বিভিন্ন সড়ক।

শুক্রবার (২৮ আগস্ট) পুরান ঢাকার লক্ষ্মীবাজার থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগর ভবনে গিয়ে শেষ হয়। ঢাকার প্রত্নতাত্ত্বিক স্থাপনা, ঐতিহ্যবাহী সংস্কৃতি, খাবার, পুরোনো বাহন ও নগরজীবনের নানা অনুষঙ্গ শোভাযাত্রায় বড় পরিসরে তুলে ধরা হয়। এর মধ্যে ছিল লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, কেন্দ্রীয় শহীদ মিনার, লালকুঠি, তারা মসজিদ, ঢাকেশ্বরী মন্দির, বৌদ্ধ মন্দির এবং ঐতিহ্যবাহী ঢাকা গেটের প্রতিকৃতি।

শোভাযাত্রার অন্যতম আকর্ষণ ছিল ঢাকার পত্তন ও বিকাশের সঙ্গে সম্পৃক্ত ঐতিহাসিক ব্যক্তিদের রূপায়ণ। রানি ভিক্টোরিয়া, নবাব খাজা আহসানউল্লাহ, লীলা রাগ (রায়), নিকোলাস পোগোজ, জিন্নাবাই ও পরিবিবির মতো ঐতিহাসিক চরিত্রের আদলে সাজা অংশগ্রহণকারীরা নগরীর অতীতকে যেন জীবন্ত করে তোলেন।

পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাদ্যসংস্কৃতিও ছিল আয়োজনের অংশ। বাকরখানি, নান্না বিরিয়ানি ও বিউটি লাচ্ছির প্রতিকৃতির পাশাপাশি পুরোনো যাতায়াত ব্যবস্থার স্মৃতিবাহী স্টিমার, ঘোড়ার গাড়ি ও পালকির প্রদর্শনী পথচারী ও দর্শনার্থীদের নজর কাড়ে।

শোভাযাত্রা শেষে নগর ভবনে ডিএসসিসির প্রশাসক বলেন, ঢাকার প্রতি নাগরিকদের ভালোবাসা, মমত্ববোধ ও দায়িত্বশীলতা জাগিয়ে তুলতেই এই আয়োজন। ঢাকার ইতিহাস ও ঐতিহ্য নগরবাসীর পাশাপাশি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের আয়োজন করা হয়েছে। নগরবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য ডিএসসিসির পক্ষ থেকে কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

রাস্তার দুই পাশে নানা বয়সী মানুষের ভিড় এবং বর্ণিল পোশাকে অংশ নেওয়া তরুণ-তরুণী ও শিশু-কিশোরদের আনন্দ-উচ্ছ্বাসে পুরো আয়োজনটি পরিণত হয় পুরান ঢাকার এক প্রাণবন্ত উৎসবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন নাগরিক পরিচয়ে ভোটার নিবন্ধন, আইসিইবিরোধী আন্দোলনকারী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১১:৪০ পি.এম


মার্কিন নাগরিক পরিচয়ে ভোটার নিবন্ধন, আইসিইবিরোধী আন্দোলনকারী গ্রেপ্তার

ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য নির্বাচন জালিয়াতি প্রতিরোধে শুরু হওয়া অভিযানের অংশ হিসেবে ডারউইন জোনাথন রিভেরা ফ্লোরেস (৩০) নামের হন্ডুরাসের এক নাগরিককে গ্রেপ্তার করেছে হোমল্যান্ড সিকিউরিটির এজেন্টরা। আইসিই (ICE)-বিরোধী এক বিক্ষোভে অংশ নিয়ে আগেই পরিচিতি পাওয়া এই ব্যক্তির বিরুদ্ধে মার্কিন নাগরিক হিসেবে মিথ্যা দাবি করে ভোটার নিবন্ধন ফরম পূরণের অভিযোগ আনা হয়েছে।

লস অ্যাঞ্জেলেসের শীর্ষ ফেডারেল প্রসিকিউটর বিল এসাইলি জানান, শুক্রবার সকালে ভেনচুরার একটি স্বাস্থ্যকেন্দ্রের বাইরে থেকে রিভেরা ফ্লোরেসকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, ক্যালিফোর্নিয়ার মতো অঙ্গরাজ্যগুলোতে অনাগরিকদের পক্ষে সহজেই ভোটার হওয়া এবং ডাকযোগে ব্যালট পাওয়ার সুযোগ রয়েছে। বর্তমানে ঠিক কতজন অনাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত আছেন, তা বলা কঠিন।

যুক্তরাষ্ট্রে আইনত স্থায়ী বাসিন্দা হলেও নাগরিকত্ব না থাকা রিভেরা ফ্লোরেসকে গ্রেপ্তারের এই ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন লস অ্যাঞ্জেলেসে সম্ভাব্য নির্বাচন জালিয়াতির একাধিক মামলা তদন্ত করছে ফেডারেল এজেন্টরা।

এর আগে ফেব্রুয়ারি মাসে ক্যামারিলোতে আইসিই-বিরোধী এক বিক্ষোভে অংশ নিয়ে ফেডারেল ভবনে আইন প্রয়োগকারী সংস্থার কাজে বাধা দেওয়ার অপরাধে রিভেরাকে এক বছরের প্রবেশনে রাখা হয়েছিল।

পরবর্তীতে এপ্রিলে এক ফেডারেল এজেন্টকে অপমানজনক টেক্সট মেসেজ পাঠানোর পাশাপাশি আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ভোট দেওয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি।

তদন্তে নেমে আইন প্রয়োগকারী সংস্থা উইসকনসিনের ঠিকানায় "ডারউইন রিভেরা" নামে একটি অনলাইন ভোটার নিবন্ধনের রেকর্ড এবং তার স্বাক্ষরযুক্ত একটি আবেদনপত্র উদ্ধার করে।

ওই ফর্মে তিনি মার্কিন নাগরিক হিসেবে নিজেকে দাবি করেন এবং পরিচয়পত্র হিসেবে ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করেন। তবে তার নাগরিকত্ব চাওয়া বা পাওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি, এমনকি তিনি কোনো নির্বাচনে ভোটও দেননি।

ফেডারেল প্রসিকিউটর বিল এসাইলির মতে, ক্যালিফোর্নিয়ার শিথিল ভোটার নিবন্ধন আইন এ ধরনের জালিয়াতিকে উৎসাহিত করে। অঙ্গরাজ্যটি ফেডারেল সরকারের সাথে ভোটার তালিকা শেয়ার না করায় নিবন্ধিত ব্যক্তিরা সত্যিই মার্কিন নাগরিক কি না, তা যাচাই করা কর্তৃপক্ষের পক্ষে সম্ভব হয় না। তবে ক্যালিফোর্নিয়া স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, ভোটার হিসেবে নিবন্ধিত হতে হলে প্রত্যেককে শপথের অধীনে নিশ্চিত করতে হয় যে তিনি মার্কিন নাগরিক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে জানাজা শেষে পাশাপাশি কবরে শায়িত হলো পাঁচ শিশু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১১:৪১ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে জানাজা শেষে পাশাপাশি কবরে শায়িত হলো পাঁচ শিশু

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর শাখা ‘মরা নদী’তে একসঙ্গে ডুবে মারা যাওয়া পাঁচ শিশুর জানাজা শেষে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। 

শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা গোরস্থানে তাদের দাফন করা হয়। 

জানা যায়, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দেবিনগর ইউনিয়নের চর চাকলা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত পদ্মার শাখা ‘মরা নদী’তে গোসল করতে নামে পাঁচ শিশু। পানিতে নামার কিছুক্ষণ পরই তারা ডুবে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুদের কেউ সাঁতার জানত না। এ সময় স্থানীয় এক নারী শিশুদের পানিতে হাবুডুবু খেতে দেখে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। 

পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে পাঁচ শিশুকেই উদ্ধার করা হয়। তবে ততক্ষণে তাদের মৃত্যু হয়। পরবর্তীতে ৯৯৯-এ ফোন পেয়ে পরে ঘটনাস্থলে যায় পুলিশ। নিহত পাঁচ শিশু একই এলাকার বাসিন্দা এবং পরস্পরের আত্মীয় হওয়ায় এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পানিতে ডুবে মারা যাওয়া পাঁচ শিশুকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসেন বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ জানতে পারে পদ্মার শাখা মরা নদীতে পাঁচ শিশু ডুবে মারা গেছে। আনুমানিক দুপুর ১টার দিকে তারা গোসল করতে নদীতে নামে। পরে একে একে পাঁচজন পানিতে ডুবে যায়।

তিনি বলেন, ডুবে যাওয়ার সময় স্থানীয় এক নারী শিশুদের হাবুডুবু খেতে দেখে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। নিহত শিশুদের বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে। তারা একই পাড়ায় বসবাস করত এবং পরস্পরের আত্মীয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অতিরিক্ত পিপি থেকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আক্কাস সিকদার

আন্তর্জাতিক ডেস্ক

মো. রাজিব তালুকদার

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

১১:৫৬ পি.এম


অতিরিক্ত পিপি থেকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি আক্কাস সিকদার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ভালোবেসে ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার। এরপর নানা ঘাত-প্রতিঘাত এলেও দলের আদর্শ থেকে একচুল পরিমাণও বিচ্যুত হননি তিনি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় মামলা, হুমকি ও নানা প্রতিকূলতার মুখেও তিনি তাঁর অবস্থান থেকে পিছিয়ে যাননি।

র‌্যাব বিলুপ্তির দাবির পক্ষে অবস্থান নেওয়ায় দীর্ঘদিন আত্মগোপনে থাকতে হয়েছিল তাঁকে। তাঁকে দমিয়ে রাখতে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হলেও তাতেও থেমে যাননি তিনি। তিনি আর কেউ নন, ঝালকাঠির জনপ্রিয় সাংবাদিক নেতা ও আইনজীবী অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার।

বর্তমান সরকার তাঁকে যোগ্য মূল্যায়ন করেছে। দুই বছর অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালনের পর এবার তাঁকে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ জন্য সরকারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

আক্কাস সিকদার বর্তমানে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য। তিনি জেলা বিএনপির সাবেক সদস্য। ১৯৯৭ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি।

বিএনপির প্রতি অগাধ ভালোবাসার কারণে বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তাঁকে বারবার বিপদের মুখে পড়তে হয়েছে বলে তাঁর সহকর্মীরা জানান। রাজাপুরের কলেজছাত্র লিমন হোসেনের পায়ে গুলি করার ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করায় তিনি র‌্যাবের রোষানলে পড়েন। পরবর্তীতে লিমন হোসেনের পক্ষে আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। এতে তৎকালীন ক্ষমতাসীন মহল ও র‌্যাবের ক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে বলে অভিযোগ রয়েছে।

তবুও র‌্যাব বিলুপ্তির দাবির পক্ষে নিজের অবস্থান থেকে একচুলও সরে আসেননি আক্কাস সিকদার। এ কারণে তৎকালীন সরকারের প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী সাংবাদিক আক্কাস সিকদারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বিভিন্ন ধরনের হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে, নিজের পরিবার, স্ত্রী ও সন্তানদের ঝুঁকির মধ্যে রেখে ঝালকাঠি থেকে রাতের পর রাত, দিনের পর দিন আত্মগোপনে থাকতে হয়েছে তাঁকে। এরপরও অসহায় লিমন হোসেনের পক্ষে সুবিচারের আশায় তিনি আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন বলে জানা যায়।

এ ছাড়া তৎকালীন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর বিরুদ্ধে সোনার নৌকা উপঢৌকন গ্রহণসহ বিভিন্ন স্থানে জমি দখলের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ করায় তাঁকে ভয়ভীতি দেখানো হয়েছিল বলে অভিযোগ রয়েছে। পুলিশ ও র‌্যাব দিয়ে তাঁকে একাধিকবার গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছিল বলেও তাঁর ঘনিষ্ঠজনেরা দাবি করেন।

তবে নানা চড়াই-উতরাই পেরিয়ে আজও নিজের অবস্থানে অটল রয়েছেন অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার। সাংবাদিকতা ও আইন পেশার পাশাপাশি সহকর্মীদের বিপদে পাশে দাঁড়ানোর জন্যও তিনি পরিচিত। তাঁর সহকর্মীদের ভালোবাসা ও সমর্থনে তিনি ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতির দায়িত্বও পালন করেছেন।

দীর্ঘ সংগ্রামী পথচলার পর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার। তাঁর এই নতুন দায়িত্ব ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা তাঁর সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের।

আমরা তাঁর সফলতা কামনা করি। সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে তিনি আরও এগিয়ে যাবেন—এটাই প্রত্যাশা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%