০৯:৫০ পি.এম
ভিয়েতনামের ফান থিয়েতে অনুষ্ঠিত ‘ডেভিস কাপ ২০২৬ এশিয়া/ওশেনিয়া গ্রুপ-৫’ টেনিস প্রতিযোগিতায় ১৪ দেশের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেছে বাংলাদেশ।
গত বছর বাংলাদেশ এই প্রতিযোগিতায় ১২তম অবস্থানে ছিল। এবারের লক্ষ্য ছিল আগের বছরের চেয়ে ভালো ফলাফল অর্জন করা। সেই লক্ষ্য পূরণে বাংলাদেশ দল সফলভাবে কাজ করেছে।
আজ শনিবার পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে লাওসের কাছে ২-১ ব্যবধানে পরাজিত হয়ে ষষ্ঠ স্থান অর্জন করে বাংলাদেশ। প্রথম একক ম্যাচে কাব্য গায়েন লাওসের সাতাপর্ন সিমমালাভংয়ের কাছে ১-৬, ১-৬ গেমে পরাজিত হন। দ্বিতীয় একক ম্যাচে জারিফ আবরার লাওসের আথিত ক্যাসিনিসের কাছে ৪-৬, ৪-৬ গেমে হেরে যান। দ্বৈত ম্যাচে লাওস খেলতে না আসায় ওয়াকওভার পেয়ে জয়লাভ করে বাংলাদেশ।
আরও পড়ুন: মতলবে মাদক ও সন্ত্রাসীদের ঠাঁই হবে না: ড. জালাল উদ্দিন এমপি
প্রতিযোগিতার প্রথম দিনে বাংলাদেশ নেপালের কাছে ৩-০ ব্যবধানে পরাজিত হয়। দ্বিতীয় দিনে প্রতিযোগিতার শীর্ষ বাছাই বাহরাইনকে ২-১ ব্যবধানে পরাজিত করে এবারের আসরে প্রথম জয় পায় বাংলাদেশ। ওই দিন একক ম্যাচে কাব্য গায়েন ও জারিফ আবরার দুজনেই জয়লাভ করেন। ডেভিস কাপ নেশন্স র্যাংকিংয়ে বাহরাইনের অবস্থান ১২৮ এবং বাংলাদেশের অবস্থান ১৪৮।
বাংলাদেশ দলের নেতৃত্ব দেন প্লেয়িং ক্যাপ্টেন মোফাজ্জল হোসেন।
বাংলাদেশ দল আগামীকাল রাতে দেশে ফিরবে।
আরও পড়ুন: জাতীয় ক্রিকেট লিগে মোসাদ্দেকের সেঞ্চুরি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন