ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

পাকিস্তানের হৃদয় ভেঙে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারত


পাকিস্তানের হৃদয় ভেঙে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের চ্যাম্পিয়ন ভারত

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের চিত্তাকর্ষক ও উত্তেজনাপূর্ণ ফাইনালে পাকিস্তানকে ১ উইকেটে পরাজিত করে শিরোপা অর্জন করেছে ভারত। ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে পাকিস্তান প্রথমে ব্যাটিং শুরু করে এবং নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ৩৩৭ রানের বিশাল সংগ্রহ গড়ে।

দলের ওপেনার উসমান খান ১০৭ রান এবং আব্দুল কাদির ৭৯ রানে অপরাজিত থেকে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ভারতের পক্ষে কাভ্যা প্যাটেল ৪ উইকেট এবং সি ভেঙ্কটা ৩ উইকেট দখল করেন।

৩৩৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য তাড়া করতে নেমে ভারত অধিনায়ক লক্ষ্য রাইচান্দানি ৮০ রান এবং আর্যভীর শেওয়াগ ৫৮ রান করে দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। শেষ মুহূর্তে মানাল চৌহান ও মহিত উলভার দুর্দান্ত জুটি গড়ে রোমাঞ্চকর লড়াইয়ের পর শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে ভারত জয় নিশ্চিত করে।

আরও পড়ুন: ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা সোমবার রাঙ্গামাটিতে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোনালদিনহো: ফুটবলে ফিরতে পারা সত্যিই অসাধারণ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৬ পি.এম


রোনালদিনহো: ফুটবলে ফিরতে পারা সত্যিই অসাধারণ

ঢাকা, ১৪ নভেম্বর ২০২৬ : অবসরের ১১ বছর পর রোববার আবারও ফুটবল মাঠে ফিরতে যাচ্ছেন ব্রাজিলের কিংবদন্তি রোনালদিনহো। ইতালির তৃতীয় বিভাগের দল রাভেন্নার হয়ে খেলতে নামার আগে তিনি এই প্রত্যাবর্তনকে ‘সত্যিই অসাধারণ’ বলে অভিহিত করেছেন, যিনি ২০০৫ সালের ব্যালন ডি’অরজয়ী তারকা।

৪৬ বছর বয়সী রোনালদিনহো সর্বশেষ ২০১৫ সালে ফ্লামিনেন্সের হয়ে খেলেছিলেন। এবার রাভেন্নার হয়ে স্থানীয় ডার্বিতে ফোরলির বিপক্ষে শুরু থেকেই মাঠে নামবেন তিনি।

শুক্রবার স্কাই স্পোর্টসকে রোনালদিনহো বলেন, “আমি দারুণ একটি দিন কাটাতে চাই। এই অসাধারণ গল্পের শুরুতে এখানে থাকতে পেরে আমি খুশি।

“রাভেন্নার জন্য ক্লাব সভাপতি বড় কিছুর স্বপ্ন দেখছেন। সেই স্বপ্নের অংশ হতে পেরে আমি আনন্দিত।”

রাভেন্নার সভাপতি ইগ্নাজিও সিপ্রিয়ানি জানিয়েছেন, ক্লাবটির ইতিহাসে প্রথমবারের মতো সিরি ‘আ’-তে উন্নীত হওয়াই তাঁর লক্ষ্য।

দলটির স্টাডিও ব্রুনো বেনেল্লির নিয়মিত দর্শক ধারণক্ষমতা পাঁচ হাজার। রোনালদিনহোর প্রত্যাবর্তন উপলক্ষে স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গেছে। এ উপলক্ষে অস্থায়ীভাবে আরও ১ হাজার ৮০০ আসনের একটি গ্যালারি তৈরি করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে ‘আর১০’।

২০০৮ সালের পর থেকে সিরি ‘বি’-তেও খেলেনি রাভেন্না। বর্তমানে সিরি ‘সি’-এর নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। শীর্ষে থাকা স্পেজিয়ার চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে আছে দলটি।

রোনালদিনহো বলেন, “দীর্ঘ সময় পর মাঠে ফিরতে পারা সত্যিই অসাধারণ। জীবনের একটি বিশেষ মুহূর্ত উপভোগ করতেই আমি এখানে এসেছি।

“খেলা ছেড়েছি বেশ কয়েক বছর হলো। আমি স্বপ্নে যা যা জিততে চেয়েছিলাম, সবই জিতেছি।

“এখন আমার বয়স ৪৬। ফুটবলে অভিজ্ঞতার প্রায় সবকিছুই আমার হয়েছে। এটি সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি সুযোগ। রাভেন্নায় কাজ করে আমার বন্ধুদের স্বপ্নের অংশ হতে চাই।”

ক্যারিয়ারের ২৯৯তম গোল করার এক দশকেরও বেশি সময় পর এবার নিজের ৩০০তম গোলের অপেক্ষায় থাকবেন সাবেক বার্সেলোনা ও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) তারকা।

এর মধ্যে জাল পাসপোর্ট ব্যবহার করে প্যারাগুয়েতে প্রবেশের চেষ্টার অভিযোগে দেশটির কারাগারেও সময় কাটিয়েছেন রোনালদিনহো। তবে কারাগারে আয়োজিত একটি ফুটসাল ম্যাচে খেলেও নজর কেড়েছিলেন তিনি।

রাভেন্নায় তাঁর যোগ দেওয়াকে মূলত প্রচারণামূলক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তবে এই উদ্যোগের মাধ্যমে সিরি ‘আ’-তে ওঠার স্বপ্নের পথে গতি আনতে চান ক্লাব সভাপতি সিপ্রিয়ানি।

তিনি বলেন, “দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো রাভেন্নাকে সিরি ‘আ’-তে উন্নীত করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজার হাসপাতালে ইসরাইলি হামলার নিন্দা ১৮ মুসলিম দেশের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৭ পি.এম


গাজার হাসপাতালে ইসরাইলি হামলার নিন্দা ১৮ মুসলিম দেশের

সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিসর, তুরস্ক এবং পাকিস্তানসহ ১৮টি মুসলিমপ্রধান দেশ ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি বিমান হামলার তীব্র নিন্দা প্রকাশ করেছে। এই হামলায় অন্তত ছয় ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে এক চিকিৎসক এবং এক শিশু রয়েছে। আলজাজিরার প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

এক যৌথ বিবৃতিতে, দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা উল্লেখ করেছেন যে, হাসপাতালটিতে ইসরাইলের হামলা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে। তারা সতর্ক করেছেন যে, এই হামলার ফলে রোগী ও চিকিৎসাকর্মীদের জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

বিবৃতিতে তারা বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের অব্যাহত হামলার নিন্দা জানিয়েছেন। তারা বলেছেন, এসব হামলা গাজায় কার্যকর যুদ্ধবিরতিকে দুর্বল করে দিচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রীরা আরও জানিয়েছেন যে, ইসরাইল গাজায় চিকিৎসাসামগ্রী এবং শীতকালীন আশ্রয় উপকরণসহ মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে। তারা উদ্বেগ প্রকাশ করেছেন যে, পর্যাপ্ত আশ্রয়ের অভাব, পানি, পয়োনিষ্কাশন এবং স্বাস্থ্যসেবার ক্রমাবনতিশীল পরিস্থিতি শীত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে শিশু ও নবজাতকদের জীবনকে ঝুঁকির মুখে ফেলবে।

বিবৃতিতে ইসরাইলকে যুদ্ধবিরতির শর্ত মেনে চলার, নির্বিঘ্নে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেওয়ার এবং যুদ্ধবিরতি চুক্তির আওতায় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, গাজায় মানবিক সহায়তা প্রবেশের ওপর আরোপিত বিধিনিষেধ প্রত্যাহারে ইসরাইলের ওপর চাপ প্রয়োগ করতে যুক্তরাষ্ট্র এবং বোর্ড অব পিসের প্রতিও আহ্বান জানানো হয়েছে।

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিডিও ধারণের সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কনটেন্ট ক্রিয়েটর মোস্তাকিম নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


ভিডিও ধারণের সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কনটেন্ট ক্রিয়েটর মোস্তাকিম নিহত

সাতক্ষীরার আশাশুনিতে মোবাইল ফোনে ভিডিও ধারণের সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মো. মোস্তাকিম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর একজন আরোহী গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার চম্পাফুল-পারুলিয়া সড়কের বালিয়াপুর তালতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত যুবক মোস্তাকিম সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের দেবনগর গ্রামের মো. মোমিন আলী সরদারের পুত্র। আহত অপর যুবকের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, নিহত মোস্তাকিম এবং তার সঙ্গী মোটরসাইকেলে করে সাতক্ষীরা থেকে ওই এলাকায় ভিডিও ধারণের জন্য এসেছিলেন। ঘটনার সময় তারা চম্পাফুল-পারুলিয়া সড়ক দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং মোস্তাকিম এক হাতে মোবাইল দিয়ে ভিডিও ধারণ করছিলেন। এক পর্যায়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মাথায় ও শরীরে গুরুতর আঘাত পেয়ে মোস্তাকিম ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা গুরুতর আহত অপর আরোহীকে উদ্ধার করে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাইকোর্টের শাখাসমূহে আমলার নথি প্রেরণে যথাসময়ের নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:১৮ পি.এম


হাইকোর্টের শাখাসমূহে আমলার নথি প্রেরণে যথাসময়ের নির্দেশনা

ঢাকা, ১৪ নভেম্বর, ২০২৬ : হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখাসমূহে চাহিদাপত্র প্রাপ্তির পর কোর্টে যথাসময়ে আমলার নথি প্রেরণের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী কর্তৃক স্বাক্ষরিত একটি আদেশে উল্লেখ করা হয়েছে যে, হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখাসমূহে চাহিদাপত্র পাওয়ার পর কোর্টে যথাসময়ে আমলার নথি প্রেরণের বিধান বিদ্যমান।

আদেশে আরও বলা হয়েছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের রুলস অনুযায়ী, পক্ষ বা দরখাস্তকারীগণ কর্তৃক মেনশন স্লিপ দাখিল করার নিয়ম রয়েছে। বিধি অনুযায়ী প্রাপ্ত মেনশন স্লিপসমূহের ভিত্তিতে কোর্টের বেঞ্চ অফিসার বা সহকারী বেঞ্চ অফিসারগণ প্রতি কার্যদিবসে যথাযথ চাহিদাপত্র কোর্টের সংশ্লিষ্ট শাখাসমূহে প্রেরণ করবেন। এ অবস্থায়, প্রতিদিন দুপুর ২ টার মধ্যে পরবর্তী কার্যদিবসের নথির চাহিদাপত্র বেঞ্চ অফিসার বা সহকারী বেঞ্চ অফিসারগণ কোর্টের সংশ্লিষ্ট শাখায় পাঠাতে হবে।

বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ না করলে তা শৈথিল্য বা অবহেলা হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তা বা কর্মচারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রধান বিচারপতির নির্দেশক্রমে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। আদেশটি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%