০৭:৪৬ পি.এম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের এক কনস্টেবলের হাত-পা ভেঙে পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় এই ঘটনাটি ঘটে।
আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্য (এপিবিএন) আবুল কালাম মাসাবো এলাকায় দীর্ঘদিন ধরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন। কয়েকদিন আগে তিনি শাহাদাত ও এমদাদুল নামে দুই মাদক কারবারিকে পুলিশে ধরিয়ে দেন। এর পর থেকে মাদক কারবারি শাহাদাতের ছোট ভাই শাহজালাল আবুল কালামকে হুমকি-ধমকি দিতে শুরু করেন। বৃহস্পতিবার রাতে শাহজালাল ফোন করে আবুল কালামকে ডেকে নির্জন বিলে নিয়ে যান।
এ সময় শাহজালাল ও তার সঙ্গে থাকা ১০/১৫ জন মিলে আবুল কালামকে নির্যাতন করে হাত-পা ভেঙে দিয়ে পায়ের রগ কেটে দেন। আবুল কালামের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে আবুল কালামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বেসরকারি হাসপাতালে এবং পরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন আবেদনের সময়সীমা বৃদ্ধি, ২ লাখ ৭৮ হাজার ৮৮২ শিক্ষার্থী আবেদন করেছেন
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানিয়েছেন, "ঘটনাটি আমি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন