১১:২৬ এম
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি পদে রাজু গোয়ালা এবং সাধারণ সম্পাদক পদে মুকেশ কর্মকার নির্বাচিত হয়েছেন, দীর্ঘ ৮ বছর বিরতির পর। এ ছাড়া, ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটি এবং সাতটি ভ্যালি কমিটির বেসরকারি ফলাফলও পাওয়া গেছে।
ফলাফল ঘোষণা করা হয় রোববার (২৯ নভেম্বর) ভোর ৪ টায়।
আট বছরের বিরতির পর অনুষ্ঠিত নির্বাচনে সিলেটের অন্যতম শ্রমিক নেতা রাজু গোয়ালা (কাপ পিরিচ প্রতীক) ৬১ হাজার ৮০৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পংকজ কন্দ (আনারস প্রতীক) পেয়েছেন ২৬ হাজার ২৯০ ভোট।
আরও পড়ুন: কিশোরগঞ্জ-৩ উপনির্বাচনে ছুটির দিনেও খোলা থাকবে নির্বাচন অফিস
অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মুকেশ কর্মকার (ফুটবল প্রতীক)। তিনি ৩৩ হাজার ৫৩২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পরেশ কালিদী (হরিণ প্রতীক) পেয়েছেন ৩৩ হাজার ৩৩৩ ভোট।
এছাড়া, মৌলভীবাজার জেলার ১৩৫টি বাগানসহ সারাদেশের ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটি এবং সাতটি ভ্যালিতে বিভিন্ন পদে প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির বিজয়ী সভাপতি রাজু গোয়ালা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, "দীর্ঘ বিরতির পর ভোটের মাধ্যমে তাদের এই জয়, সাধারণ চা শ্রমিকদের জয়।" তিনি আরও উল্লেখ করেন, শ্রমিকদের প্রত্যাশা ও ভাগ্য পরিবর্তনে তারা শক্ত ভূমিকা রাখবেন।
আরও পড়ুন: আন্দোলন নিয়ে বিভক্তি, বিশ্ববিদ্যালয়ে কাটেনি অচলাবস্থা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন