প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিরাপদ নৌ-চলাচল নিশ্চিতকরণ, সামুদ্রিক সম্পদের অনুসন্ধান ও ব্যবস্থাপনা এবং উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়নে হাইড্রোগ্রাফিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দিয়েছেন।
রাষ্ট্রপ্রধান আগামীকাল ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৬’ উপলক্ষ্যে আজ এক বাণীতে এ বিষয়ে আলোকপাত করেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের বিশাল সমুদ্রাঞ্চল জাতীয় অগ্রগতি, সুনীল অর্থনীতির বিকাশ এবং প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানের অপার সম্ভাবনার এক বড় ভাণ্ডার।
তিনি উল্লেখ করেন, এসব সম্ভাবনাকে কাজে লাগাতে আধুনিক ও কার্যকর হাইড্রোগ্রাফিক কার্যক্রমের গুরুত্ব অপরিসীম।
রাষ্ট্রপতি যোগ করে বলেন, বাংলাদেশ নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক বিভাগ উপকূলীয় ও সামুদ্রিক এলাকায় জরিপ পরিচালনা, নটিক্যাল চার্ট প্রণয়ন, নিরাপদ নৌ-চলাচল নিশ্চিতকরণ এবং আন্তর্জাতিক মান অনুযায়ী তথ্য আদান-প্রদানের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
তিনি আরো বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে সমুদ্রসংক্রান্ত তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। বর্তমানে দক্ষ জনবল গড়ে তোলা এবং প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা জোরদার করা সময়ের দাবিতে পরিণত হয়েছে।
রাষ্ট্রপতি নৌবাহিনীর হাইড্রোগ্রাফিক বিভাগ এবং সংশ্লিষ্ট বিশেষায়িত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রশিক্ষণ, শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন।
হাইড্রোগ্রাফি সেবা সামুদ্রিক পরিবহন ও সুনীল অর্থনীতির উন্নয়নের পাশাপাশি সামুদ্রিক পরিবেশ সংরক্ষণেও কাঙ্ক্ষিত অবদান রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস-২০২৬’ উপলক্ষ্যে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন