ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

সুইজারল্যান্ডে মার্কিন প্রতিনিধিদলকে চরম অপমান করল ইরান


সুইজারল্যান্ডে মার্কিন প্রতিনিধিদলকে চরম অপমান করল ইরান

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত বৈঠকে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে করমর্দন ও যৌথ ছবি তুলতে অস্বীকৃতি জানিয়ে ইরান কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্রকে চরম অপমান ও অস্বস্তিতে ফেলেছে। এই পরিকল্পনার কারণে দেশটি নতুন করে আলোচনায় এসেছে। বৈঠক শুরুর আগে তেহরানের এই অবস্থানের কারণে নির্ধারিত ফটোসেশন ও সংশ্লিষ্ট কিছু আনুষ্ঠানিক কার্যক্রম বাতিল করতে হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এবং ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, বৈঠকের আয়োজকরা দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ, করমর্দন এবং যৌথ ছবি তোলার ব্যবস্থা করেছিলেন। তবে শুরু থেকেই ইরানি প্রতিনিধিদল এসব আনুষ্ঠানিকতায় অংশ নিতে অনীহা প্রকাশ করেছে।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রতিনিধি দলের সদস্যরা স্পষ্টভাবে জানিয়ে দেন যে তারা মার্কিন প্রতিনিধিদের সঙ্গে কোনো যৌথ ছবিতে অংশ নিতে প্রস্তুত নন। এই কারণে পূর্বনির্ধারিত ফটোসেশন এবং সরাসরি সম্প্রচারের পরিকল্পনা শেষ পর্যন্ত বাতিল করা হয়।

আরও পড়ুন: ঢাকায় ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় আটক ৪৭৭

বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে জানা যায়, ইরানি প্রতিনিধিরা অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকলেও সংবাদমাধ্যমের সামনে আসেননি। সাংবাদিকরা কক্ষ ত্যাগ করার পর তারা বৈঠক কক্ষে প্রবেশ করেন। এ সময় সাংবাদিকদের বেরিয়ে যাওয়ার সুযোগ করে দিতে মার্কিন প্রতিনিধিদল অতিরিক্ত পাঁচ মিনিট সময়ও চেয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সুইজারল্যান্ডের বুরগেনস্টকে অনুষ্ঠিত এই বৈঠকে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তার সঙ্গে ছিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফসহ দেশের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, করমর্দন ও যৌথ ছবির মতো প্রচলিত কূটনৈতিক সৌজন্য এড়িয়ে গিয়ে তেহরান যুক্তরাষ্ট্রের প্রতি নিজেদের কঠোর রাজনৈতিক অবস্থান তুলে ধরতে চেয়েছে। তাদের মতে, আলোচনা টেবিলে ঘটে যাওয়া এই ঘটনা ওয়াশিংটন ও তেহরানের দীর্ঘদিনের উত্তেজনাপূর্ণ সম্পর্কের আরেকটি প্রতীকী অধ্যায় হিসেবে বিবেচিত হতে পারে।

আরও পড়ুন: ৯০০ মাইল সাঁতরে ইতিহাস গড়লেন মার্কিন নারী ক্যাথরিন ব্রিড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদে জামায়াতের মিছিলকে ‘মবোক্রেসি’ বলা নিয়ে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৯:৫৭ পি.এম


সংসদে জামায়াতের মিছিলকে ‘মবোক্রেসি’ বলা নিয়ে বিতর্ক

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে বাজেট প্রতিক্রিয়া নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিছিল ও প্রতিবাদকে একজন সদস্য ‘মবোক্রেসি’ হিসেবে অভিহিত করেছেন। এই বক্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে জামায়াতের সংসদ সদস্য রাশেদুল ইসলাম স্পিকারের নজরে এনে বলেন, বাজেট প্রতিক্রিয়া নিয়ে জামায়াতে ইসলামী যে মিছিল ও প্রতিবাদ করেছে, সেটিকে কথায় একজন সদস্য ‘মবোক্রেসি’ বলেছেন। তিনি এ ব্যাপারে স্পিকারকে অনুরোধ জানান যে এই শব্দটি সংসদের কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ বা বাদ দেওয়া হোক।

সোমবার (২২ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এই দাবি জানান।

রাশেদুল ইসলামের দাবি শুনার পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, এটি কোনো অশ্লীল শব্দ নয় এবং এটি কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার মতো বিষয় নয়। স্পিকার সেই সদস্যকে পরামর্শ দিয়ে বলেন, যখন তার বাজেটের ওপর বক্তব্য দেওয়ার পালা আসবে, তখন যেন এ বিষয়ে তিনি ভালোভাবে জবাব দেন।

পরবর্তীতে এই বিতর্কে অংশ নিয়ে বিরোধীদলীয় নেতা স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মবক্রেসি শব্দটি আসলে কোনো ভালো অর্থ বহন করে না এবং এটি নিশ্চিতভাবেই একটি আপত্তিকর শব্দ। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সংশ্লিষ্ট সদস্য হয়তো খেয়াল না করে বেখেয়ালে এই শব্দটি বলে ফেলেছেন। বাজেটের পর এই ধরনের প্রতিক্রিয়া বা আন্দোলন শুধু জামায়াতই করেনি, এর আগে বিএনপি বা অন্য দলসহ অনেকেই বহুবার করেছে। তাহলে কি অতীতের সেইসব গণতান্ত্রিক প্রতিক্রিয়াও মবক্রেসি ছিল? এই প্রশ্ন তুলে তিনি দাবি করেন, এই শব্দটি মহান সংসদে অত্যন্ত বেমানান এবং এটি অবশ্যই এক্সপাঞ্জ করা উচিত।

বিরোধীদলীয় নেতার আপত্তির পর, স্পিকার তার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে বলেন, মবক্রেসি শব্দটি এখন একটি সাধারণ বা কমন টার্মে পরিণত হয়েছে এবং ইদানিং প্রায় সবার বক্তৃতাতেই এটি শোনা যায়। এটি কোনো অশ্লীল শব্দ নয় এবং এটিকে অসংসদীয় কিছু বলেও মনে করার কোনো কারণ নেই।

স্পিকার সদস্যদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারাও চাইলে আপনাদের বক্তব্যে এই শব্দটির ব্যবহার করতে পারেন। এটি মূলত রাজনীতিতে নিন্দনীয় ডেমোক্রেসির বিরোধে ব্যবহৃত একটি রাজনৈতিক শব্দ, কিন্তু কোনোভাবেই অশ্লীল শব্দ নয়। ফলে সংসদে এটি এক্সপাঞ্জ হওয়ার মতো কোনো শব্দ নয় বলে তিনি সাফ জানিয়ে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুশফিকুর রহিম আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

০৯:৫৮ পি.এম


মুশফিকুর রহিম আইসিসির মাসসেরা ক্রিকেটার হলেন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে একটি গুরুত্বপূর্ণ অবদান রেখে আইসিসির মে মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন মুশফিকুর রহিম। আজ (২২ জুন) এক বিবৃতিতে আইসিসি মুশফিকের মাসসেরা হওয়ার সংবাদ জানিয়েছে।

মাসসেরা হওয়ার প্রতিযোগিতায় মুশফিকুল পান পিছনে বাংলাদেশ জাতীয় দলের আরেক ক্রিকেটার তাইজুল ইসলাম এবং নেপালের দিপেন্দ্র সিং আইরিকে।

পাকিস্তান সিরিজে মুশফিকুর রহিম ষাটের বেশি গড়ে ২৫৩ রান করেছিলেন। ঢাকায় প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি ৭১ রান করেছিলেন, সিলেটে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি তুলে ১৩৭ রান করেন। এই অসাধারণ পারফরম্যান্সের ফলে তিনি সিরিজসেরার পুরস্কারও অর্জন করেন।

অন্যদিকে, তাইজুল সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। বাঁহাতি স্পিনার ২ ম্যাচে ১৯.৬১ গড়ে ১৩ উইকেট নিয়েছিলেন। সিলেটে দ্বিতীয় ইনিংসে তিনি ১২০ রানের বিনিময়ে ৬ উইকেট পেয়েছেন। সঙ্গে সিরিজে ব্যাট হাতে তিনি ৫৮টি গুরুত্বপূর্ণ রানও করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় ৪ বছর পর হত্যার রহস্য উদঘাটন, মূলহোতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১০:০০ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় ৪ বছর পর হত্যার রহস্য উদঘাটন, মূলহোতা গ্রেফতার

দীর্ঘ ৪ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে চাঞ্চল্যকর শিপ্রা রানী দাস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হয়েছে। মূলহোতা তাজুল ইসলাম ওরফে কাজলকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ব্রাহ্মণবাড়িয়া।

সোমবার সকালে তাকেকে নোয়াখালী জেলা থেকে ব্রাহ্মণবাড়িয়া পিবিআই কার্যালয়ে নিয়ে আসা হয়। এর আগে রবিবার রাতে নোয়াখালীর সোনাইমুড়ী রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত তাজুল ইসলাম নবীনগর উপজেলার জিনোদপুর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। পিবিআই জানায়, পরকীয়া প্রেম এবং বø্যাকমেইল এর জের ধরেই শিপ্রা রানীকে হত্যা করে তাজুল ইসলাম। পরে ঘাতক তাজুল নিজেকে রক্ষায় নোয়াখালী জেলায় নাম পরিবর্তন করে লালন নাম পরিচয় নিয়ে বসবাস শুরু করে এবং মাটি কাটার কাজ করছিল।

সোমবার দুপুরে শহরের ভাদুঘরে পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান পিবিআই এর পুলিশ সুপার শচীন চাকমা। পুলিশ সুপার শচীন চাকমা জানান, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার অরুয়াইল গ্রামের সবিনয় দাসের স্ত্রী শিপ্রা রানী দাস। তিনি রান্নার সহকারী হিসেবে নরসিংদীর কালু সাহা বাবুর্চির সাথে কাজ করতে গিয়ে কালু বাবুর্চির অপর সহযোগী তাজুল ইসলামের সাথে পরিচিত হন। পরবর্তীতে তারা পরকীয়া প্রেম ও অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে শিপ্রা তাদের গোপন সম্পর্ক সকলের কাছে ফাঁস করে দেয়ার হুমকি দিয়ে তাজুলের কাছে ৫০ হাজার টাকা দাবী করে। এতে তাজুল ক্ষিপ্ত হয়ে শিপ্রাকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী ২০২১ সালের ১ অক্টোবর তাজুল কাজের কথা বলে শিপ্রাকে নিয়ে নরসিংদীর মির্জারচর থেকে নৌকায় করে নবীনগরের চরলাপাং গ্রামে যায়। পরে সেখান থেকে নবীপুর চর এলাকার নির্জন স্থানে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের পর গলা টিপে শিপ্রাকে হত্যা করে। এই ঘটনার তিনদিন পর ৪ অক্টোবর নবীনগর থানার পুলিশ শিপ্রার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে। পরে তার পরিচয় সনাক্ত হওয়ার পর শিপ্রার স্বামী ২০২২ সালের ৯ জানুয়ারী নবীনগর থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। তবে ঘটনাটি ক্লুলেস হওয়ায় এর তদন্ত পায় পিবিআই। পরে পিবিআই ২০২৩ সালের ৭ সেপ্টেম্বর কালু বাবুর্চিকে গ্রেফতার করে। সেই সময় তার কাছ থেকে বিভিন্ন তথ্য পাওয়া যায়।

একপর্যায়ে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. শাহদাত হোসেন তথ্য প্রযুক্তিগত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার রহস্য উদঘাটন করতে সক্ষম হন এবং নোয়াখালী থেকে ঘাতক তাজুলকে গ্রেফতার করেন। তিনি আরো জানান, ঘাতক তাজুল ইতিমধ্যে এই হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়ে ১৬১ ধারায় জবানবন্দি দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আড়াইহাজারে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২২শে জুন, ২০২৬ ইং

১০:০১ পি.এম


আড়াইহাজারে কৃষিজমি থেকে অবৈধ বালু উত্তোলন, জরিমানা ৫০ হাজার টাকা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার হাইজাদী ইউনিয়নের তাতীপাড়া-কলাগাছিয়া এলাকায় কৃষিজমির উপরিভাগ কেটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক জমির মালিককে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা প্রশাসনের পরিচালিত অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

আদালত সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের অনুমোদন ছাড়াই হাইজাদী ইউনিয়নের তাতীপাড়া-কলাগাছিয়া এলাকায় একটি ড্রেজার মেশিন ব্যবহার করে কৃষিজমির উপরিস্তর কেটে বালু উত্তোলন করা হচ্ছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় জমির মালিক মোসা. নার্গিসকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

অভিযানকালে অবৈধ কাজে ব্যবহৃত ড্রেজারের পাইপ অপসারণ ও বিনষ্ট করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার শর্তে সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

স্থানীয় জনগণের উপস্থিতিতে পরিচালিত এ অভিযানে প্রশাসন কৃষিজমি রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের বিষয়ে সচেতনতামূলক বার্তাও দেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, কৃষিজমির উর্বরতা নষ্ট করে এমন অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%