ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ পাঠালেন বাউফলের সাংবাদিক মিলন


শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ পাঠালেন বাউফলের সাংবাদিক মিলন

বেসরকারি টেলিভিশন চ্যানেল আই-এর ফেসবুক পেইজ থেকে এক সাংবাদিকের মৌলিক ভিডিওতে বেআইনী কপিরাইট ক্লেম দেওয়ায় চ্যানেল আই-এর পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক খবরের কাগজের বাউফল উপজেলার প্রতিনিধি মশিউর রহমান মিলনের পক্ষে নোটিশটি পাঠান উচ্চ আদালতের আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম শাহীন। বুধবার (১৯ আগস্ট) ডাকযোগে শাইখ সিরিজকে এ লিগ্যাল নোটিশটি পাঠানো হয়।

নোটিশ সূত্রে জানা যায়, বাউফলের সাংবাদিক মিলন গত ২৬ জুলাই তার ব্যক্তিগত ফেসবুক পেজে ‘চাঁদাবাজির অভিযোগ, সাংবাদিককে হাতে নাতেধরলো ভুক্তভোগী হিন্দু পরিবার’ ক্যাপশনে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওটি তিনি তার নিজস্ব মোবাইল ফোনে ধারণ করেছিলেন। ভিডিওটি পোস্ট করার পর দেশব্যাপী ব্যাপক জনপ্রিয়তা পায়।

নোটিশে অভিযোগ করা হয়, গত চলতি মাসের ৮ আগস্ট চ্যানেল আই কর্তৃপক্ষ ফেসবুকের ‘রাইটস ম্যানেজার’ সিস্টেম ব্যবহার করে ওই ভিডিওটির ওপর মালিকানা দাবি করে কপিরাইট ক্লেম দেয়। পরে ফেসবুক ক্লেম আমলে নিয়ে ভিডিওটি বন্ধ করে দেয়। কোনোরকম যাচাই-বাছাই ছাড়া একজন সাংবাদিকের মৌলিক ভিডিওর ওপর কপিরাইট ক্লেম দেওয়া বেআইনী কাজ।

আরও পড়ুন: নাসিরনগরে নিখোঁজের চার দিন পর পুকুরে মিলল গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ

সাংবাদিক মিলনের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন বলেন, নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে ভিত্তিহীন কপিরাইট ক্লেম তুলে নিয়ে ভিডিওটি পুনরায় সচল করা, এই মানহানিকর ঘটনার জন্য সাংবাদিক মিলনের কাছে লিখিতভাবে ক্ষমাপ্রার্থনা এবং পেশাগত সম্মান হানি ও আর্থিক ক্ষতি হিসেবে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ৭ দিনের মধ্যে এসব দাবি মেনে না নিলে প্রচলিত কপিরাইট আইন, সাইবার নিরাপত্তা আইন ও মানহানি আইনের অধীনে শাইখ সিরিজের বিরুদ্ধে উপযুক্ত আদালতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংবাদিক মিলন বলেন, কোনো রকম যাচাই-বাছাই ছাড়া আমার মৌলিক ভিডিওর ওপর এমন ভিত্তিহীন কপিরাইট ক্লেম দেওয়া চরম দায়িত্বহীনতার পরিচয়। এতে আমার সৃজনশীল কাজের স্বীকৃতি ও ফেসবুক থেকে সম্ভাব্য আয় থেকে বঞ্চিত হয়েছি। এতে আমার পেশাগত সুনামও মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে পার্কিং স্থান ও সহনীয় জরিমানার দাবিতে সড়ক অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


চাঁদপুরে পার্কিং স্থান ও সহনীয় জরিমানার দাবিতে সড়ক অবরোধ

চাঁদপুরে নির্দিষ্ট পার্কিং স্থান নির্ধারণ এবং জরিমানার অর্থ সহনীয় পর্যায়ে রাখার দাবিতে অটোবাইক চালকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। গত বৃহস্পতিবার (২০ আগস্ট, ২০২৬) বেলা ১২টার দিকে চাঁদপুর পৌরসভা কার্যালয়ের সামনের রাস্তায় এলোমেলোভাবে গাড়ি রেখে তারা বিক্ষোভ করেন। এর ফলে প্রায় এক ঘণ্টারও বেশি সময় পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়, যা সাধারণ যাত্রীদের জন্য চরম ভোগান্তির সৃষ্টি করে।

পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনী ও পৌর প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এরপর পৌরসভা কার্যালয়ে চালক, মালিক প্রতিনিধি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় চাঁদপুর পৌরসভার প্রশাসক মো. এরশাদ উদ্দিন মন্তব্য করেন, “শহরের যানজট নিরসনে অবৈধ অটোরিকশার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তবে চালকদের সুবিধার্থে আগামী দুই সপ্তাহ শহরে কোনো জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।” এসময় তিনি জানান, এই সময়ের মধ্যে চাঁদপুর পৌরসভার লাইসেন্সধারী ২৬২৭টি গাড়ির চালকদের ট্রাফিক আইনের ওপর বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে। এছাড়া তারা মালিক ও চালকদের নিজ দায়িত্বে অবৈধ গাড়ি সরিয়ে নেওয়ার নির্দেশনা দেন। নির্ধারিত সময়ের পরে লাইসেন্সবিহীন কোনো গাড়ি পাওয়া গেলে তা সরাসরি ডাম্পিংয়ের জন্য পাঠানো হবে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খাইরুল কবির জানিয়েছেন, প্রশিক্ষণের অংশ হিসেবে চালকদের ট্রাফিক আইনের আওতাধীন একটি বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে এবং কার্ড প্রদান করা হবে। পাশাপাশি জরিমানার বিষয়টি সহনীয় করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে। প্রশাসনের এ ধরনের আশ্বাসের প্রেক্ষিতে চালকরা তাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন।

সভায় আরও উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খাইরুল কবির, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়েজ আহমদ এবং ডিবি ওসি মজিবুর রহমান। সভায় অটোরিকশা ও অটোবাইক মালিক এবং চালক প্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাকর্মীরাও অংশ নেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদাবাজির প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে ব্যবসায়ীদের বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৪ পি.এম


চাঁদাবাজির প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে ব্যবসায়ীদের বিক্ষোভ

পটুয়াখালীর বাউফলে চাঁদাবাজির অভিযোগ এবং ব্যবসায়ীদের ওপর হামলার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। কালাইয়া বন্দরের ফার্নিচার ব্যবসায়ী ও শ্রমিকরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। পরে তাদের সাথে বন্দরের অন্যান্য ব্যবসায়ীরাও একাত্মতা প্রকাশ করে এবং মানববন্ধনে যোগ দেন।

আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কালাইয়া বন্দরের সুন্দরী সিনেমা হল সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং একই স্থানে এসে শেষ হয়। এ সময় ব্যবসায়ীরা চাঁদাবাজি, হুমকি ও হামলার অভিযোগ তুলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

মায়ের দোয়া ফার্নিচার মার্টের মালিক মো. শহিদুল মোল্লা অভিযোগ করেন, গত সোমবার (১৭ আগস্ট) ছাত্রদল নেতা ইয়াসিন কয়েকজন লোক নিয়ে তার দোকানে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শহিদুল মোল্লাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। পরে ইয়াসিন এবং তার সহযোগীরা তাকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন বলেও অভিযোগ করেন।

শহিদুল মোল্লা আরও বলেন, বিষয়টি তিনি যুবদল নেতা স্বপন মৃধা, রুবেল চৌকিদার ও স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজ পঞ্চায়েতকে জানান। পরে স্বপন মৃধা বিষয়টি কালাইয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী ইব্রাহিমকে অবহিত করেন। ইব্রাহিম উভয় পক্ষকে নিয়ে সালিশের উদ্যোগ নিতে যুবদল নেতা স্বপন মৃধাকে বলেন।

শহিদুলের অভিযোগ, গত বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সুন্দরী সিনেমা হলের একটি কক্ষে সালিশ চলাকালে ছাত্রদল নেতা ইব্রাহিম আরও লোকজন নিয়ে সেখানে উপস্থিত হন। একপর্যায়ে সালিশদারদের সঙ্গে অশালীন আচরণ এবং উপস্থিত ব্যবসায়ীদের ওপর লোহার রড ও হাতুড়ি দিয়ে হামলা চালানো হয়। এই হামলায় অন্তত ২০ জন আহত হন। আহতদের মধ্যে শাহিন মোল্লা, মো. রাব্বি ও শহিদুল নামে তিনজনকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

শহিদুল মোল্লা জানান, চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর পর থেকেই তাদের ভয়ভীতি দেখানো হচ্ছে। সালিশে বিষয়টির সমাধানের চেষ্টা করা হলেও সেখানে হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় বাউফল থানায় মামলা করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

যুবদল নেতা স্বপন মৃধা জানান, উভয় পক্ষই তাদের সালিশ মেনে নিয়েছিল। তবে সালিশ চলাকালে ছাত্রদল নেতা ইব্রাহিমের অশালীন আচরণ করা যে দুঃখজনক ঘটনা, তা প্রত্যেকই মনে করেন।

অভিযোগের বিষয়ে ছাত্রদল নেতা ইয়াসিনের মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং ছাত্রদল নেতা ইব্রাহিম বলেন, ঘটনাটি একেবারেই মিথ্যা। তিনি মন্তব্য করেন যে ইয়াসিন যদি চাঁদাবাজীর সঙ্গে জড়িত না, তাহলে এটি সাজানো নাটক। জামায়াত জড়িত বলে অভিযোগ করেন তিনি। এছাড়া জানান যে ইয়াসিন যদি চাঁদাবাজী ঘটনায় জড়িত থাকে, প্রমাণ দিতে বলেন, তাহলে তাঁকে পুলিশে দেওয়া হবে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনার সময় পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান দীপন তালুকদার দীপু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান দীপন তালুকদার দীপু

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ১৫ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করা হয়েছে। এতে চেয়ারম্যান হিসেবে দায়িত্বটি দেওয়া হয়েছে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপুকে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে রাঙ্গামাটি জেলা পরিষদের ফ্যাক্সের মাধ্যমে নতুন চেয়ারম্যান ও ১৪ জন সদস্যের নাম ঘোষণা করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোঙ্গল চন্দ্র পাল সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

এই ঘোষণার সাথে সাথে বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তবর্তীকালীন ৮ম চেয়ারম্যান হিসেবে তাঁর বড় ভাই কৃষিবিদ কাজল তালুকদারের স্থলাভিষিক্ত হলেন।

অন্তর্বর্তীকালীন পরিষদের সদস্যরা হলেন- ১. শাশ্বত চাকমা, রাঙ্গামাটি সদর, ২. বিল্টু চাকমা, বাঘাইছড়ি, ৩. সুবিমল চাকমা, বরকল, ৪. অনিল বরণ চাকমা, জুরাছড়ি, ৫. উথোয়াইমং মার্মা, কাপ্তাই, ৬. পাইচিং মং মার্মা, কাউখালী, ৭. প্রেমা তালুকদার, রাজস্থলী, ৮. তিমথী খিয়াং, রাজস্থলী, ৯. সুপর্ণ দেব বর্মন, গর্জনতলী, রাঙ্গামাটি, ১০. মোহাম্মদ মামুনুর রশিদ, তবলছড়ি, রাঙ্গামাটি, ১১. তোফাজ্জল হোসেন, লংগদু, ১২. মোহাম্মদ ফারুক, গর্জনতলী, রাঙ্গামাটি পৌরসভা, ১৩. নন্দিতা দাশ, মাষ্টার কলোনী, রাঙ্গামাটি পৌরসভা, ১৪. চন্দ্রা চাকমা, রাজদ্বীপ পাড়া, রাঙ্গামাটি পৌরসভা।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ, ১৯৮৯ এবং এই আইনের সব সংশোধনীর বিধান অনুযায়ী রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সব দায়িত্ব পালন করবে। এ ছাড়া ২০২৪ সালের ৭ নভেম্বর প্রেরিত প্রজ্ঞাপন দ্বারা গঠিত পরিষদ বাতিল করা হয়েছে বলেও এতে উল্লেখ করা হয়।

এদিকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দীপন তালুকদারকে দায়িত্ব দেওয়ার খবরে পাহাড়ের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘকাল ধরে জেলা পরিষদের নেতৃত্ব নিয়ে নানা আলোচনা-সমালোচনার পর তাঁর দায়িত্ব গ্রহণকে ঘিরে স্থানীয়দের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

দীপন তালুকদার দীর্ঘদিন ধরে রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি হিসেবে দলের রাজনীতিতে সক্রিয়। ২০২৩ সালে ঘোষিত রাঙ্গামাটি জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতেও তাঁকে সভাপতি নির্বাচিত করা হয়।

এর আগে চলতি বছরের এপ্রিলে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নির্বাচনের আয়োজনের দাবি জানিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন দীপন তালুকদার। তিনি জানিয়েছিলেন, সরকারের সদিচ্ছায় নির্বাচন হলে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।

জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে তাঁর দায়িত্ব গ্রহণের মধ্যদিয়ে পরিষদের কার্যক্রমে নতুন গতি আসবে-এমন প্রত্যাশা করছেন স্থানীয়রা। বিশেষ করে দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, পর্যটন, কাপ্তাই হ্রদকেন্দ্রিক অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের জন্য কার্যকর উদ্যোগ চান তারা।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ফলে নতুন চেয়ারম্যানের কাছে স্বচ্ছতা, জবাবদিহিতা, দল-মত ও সম্প্রদায় নির্বিশেষে সমান সুযোগ এবং দুর্গম এলাকার মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

বিশ্লেষকদের মতে, পাহাড়ের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জেলা পরিষদের নেতৃত্ব শুধু প্রশাসনিক দায়িত্বের মধ্যে সীমাবদ্ধ নয়; শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ক্ষেত্রেও এর ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই নতুন নেতৃত্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে সকল পক্ষের সঙ্গে সমন্বয় করে একটি কার্যকর ও জনবান্ধব পরিষদ পরিচালনা করা।

স্থানীয়দের প্রত্যাশা, দীপন তালুকদারের নেতৃত্বে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জেলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের মৌলিক সমস্যা সমাধানে দৃশ্যমান ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় কৃষি সেবা নিশ্চিতে আন্তঃসংযোগ সভা অনুষ্ঠিত হয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২০ই আগস্ট, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


কলাপাড়ায় কৃষি সেবা নিশ্চিতে আন্তঃসংযোগ সভা অনুষ্ঠিত হয়

পটুয়াখালী জেলার কলাপাড়ায় কৃষি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এবং কৃষকদের মধ্যে বিদ্যমান সেবা-সংক্রান্ত ঘাটতি চিহ্নিতকরণ করার জন্য এবং কৃষকদের প্রয়োজনীয় কৃষি সেবা সহজ ও কার্যকরভাবে নিশ্চিত করার লক্ষ্যে আন্তঃসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।

এই সভাটি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় কলাপাড়া কৃষি অফিসের সভাকক্ষে জাগোনারী প্রদৃপ্ত প্রকল্পের আয়োজনে কেয়ার বাংলাদেশ-এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

প্রদৃপ্ত প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোহাম্মদ জাফর আলম সভাটির সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদুল ইসলাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন বিশ্বাস এবং কেয়ার বাংলাদেশ-এর টেকনিক্যাল কো-অর্ডিনেটর সাবাহ সাবনম।

সভায় কৃষকদের প্রয়োজন অনুযায়ী সরকারি এবং বেসরকারি কৃষি সেবার সুযোগ, সেবা গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান সমস্যা এবং সেবা প্রদানকারী ও সেবাগ্রহীতাদের মধ্যে যোগাযোগ ও সেবা ঘাটতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান অতিথি সভায় বলেন, কীটনাশক ব্যবহারে মাটির উর্বরতা কমে যাচ্ছে এবং কৃষক ও ভোক্তাদের স্বাস্থ্যের ক্ষতি এবং রোগব্যাধীও বৃদ্ধি পাচ্ছে। তাই জমিতে কৃষকদের রাসায়নিক সার ব্যবহারের পরিমাণ কমিয়ে জৈব সার ব্যবহারের উপর গুরুত্ব দেয়ার আহ্বান জানান। পাশাপাশি তিনি কৃষকদের সরকারি কৃষি সেবা গ্রহণে উৎসাহিত করার পাশাপাশি কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার আহ্বান জানান। তিনি কৃষকদের প্রয়োজন অনুযায়ী কারিগরি পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%