০২:২৭ পি.এম
ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান খলিল আল-হাইয়ার একটি ছেলেকে হত্যার চেষ্টা ইসরাইলের পক্ষ থেকে চালানো হয়েছে।
শুক্রবার রাতে গাজায় একটি বিমান হামলায় তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে হামাস জানায়।
গাজার একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, হামলার ফলে তিনি প্রাণে বেঁচে গেছেন।
আরও পড়ুন: এপেক সম্মেলনে নৃত্যদলের নেতৃত্বে ৭ বছরের শিশু, ১০ বিলিয়নেরও বেশি ভিউ
বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, যুদ্ধবিধ্বস্ত গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও সাম্প্রতিক সময়ে হামাসের বিভিন্ন কর্মকর্তাদের বিরুদ্ধে ইসরাইলি বাহিনীর ধারাবাহিক হামলা অব্যাহত রয়েছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শুক্রবার পুরো উপত্যকায় ইসরাইলি বাহিনীর হামলায় সাতজন নিহত হয়েছেন।
সূত্রটি জানায়, হামাসের রাজনৈতিক শাখার প্রধান খলিল আল-হাইয়ার জীবিত থাকা ছেলেদের মধ্যে সবচেয়ে ছোট ইজ্জ আল-দিন আল-হাইয়া এবং তার প্রয়াত ভাই আজ্জামের পরিবারের সদস্যরা শুক্রবার ভোরে ইসরাইলের একটি হত্যাচেষ্টা থেকে রক্ষা পেয়েছেন।
গাজা সিটির পশ্চিমাঞ্চলের রিমাল এলাকায় একটি আবাসিক অ্যাপার্টমেন্টে এ হামলা পরিচালিত হয়।
আরও পড়ুন: করাচিতে নির্মাণাধীন ভবনধসে প্রাণহানি ১১, ৮ জন নিখোঁজ
এ বিষয়ে এএফপির পক্ষ থেকে জানতে চাওয়া হলে ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তারা ঘটনাটি খতিয়ে দেখছে।
হামাসের রাজনৈতিক শাখার সদস্য বাসেম নাইম এএফপিকে বলেন, সংগঠনটির রাজনৈতিক শাখার প্রধান খলিল আল-হাইয়ার ছোট ছেলেকে লক্ষ্য করে ইসরাইলের এ হামলার চেষ্টা ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’-এর শামিল।
অন্যদিকে, হামাস এ হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে আখ্যা দিয়েছে।
ইসরাইলি হামলায় খলিল আল-হাইয়ার চার ছেলে ইতোমধ্যেই নিহত হয়েছেন।
আরও পড়ুন: পোল্যান্ডে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, কানাডা রাষ্ট্রদূতকে তলব করেছে
চলতি বছরের মে মাসে একজন এবং ২০২৫ সালের সেপ্টেম্বরে কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে চালানো ইসরাইলি হামলায় আরেকজন নিহত হন।
এছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরাইল আক্রমণের মধ্য দিয়ে গাজা যুদ্ধ শুরুর আগে তার আরও দুই ছেলে নিহত হয়েছিলেন।
গাজায় ইসরাইলি হামলা অব্যাহত
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, শুক্রবার দক্ষিণ গাজার রাফাহ শহরের পশ্চিমাঞ্চলে ইসরাইলি ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন।
আরও পড়ুন: আফগানিস্তানে নারীদের নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, সরকারি নথিতে ‘বিবি’ সম্বোধনের নির্দেশ
কাছের নাসের হাসপাতালও হামলার পর তিনজনের লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
ইসরাইলি সামরিক বাহিনী এএফপিকে জানায়, ওই এলাকায় ‘তিন সন্ত্রাসীকে’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
উত্তর গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের পশ্চিমাঞ্চলে আরেকটি ড্রোন হামলায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যা বেসামরিক প্রতিরক্ষা সংস্থা ও আল-শিফা হাসপাতাল নিশ্চিত করেছে।
ইসরাইলি সামরিক বাহিনী জানায়, তারা এ ঘটনার বিষয়ে খোঁজখবর নিচ্ছে।
আরও পড়ুন: ‘তিনি নিশ্চয়ই আবার ধর্ষণের শিকার হতে চাইছেন’ মন্তব্যের পর গ্রেস টেমের প্রতি আলোচনা চলছে
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা আরও জানায়, গাজা সিটির আল-শিফা হাসপাতালের কাছে ইসরাইলি ড্রোন হামলায় আরও দুজন নিহত হয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষও হামলার পর দুজনের লাশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
ইসরাইলি সামরিক বাহিনী এএফপিকে জানায়, ওই এলাকায় একজন ‘সন্ত্রাসীকে’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
এদিকে, রাফাহ এলাকায় ইসরাইলি বাহিনীর গুলিতে আরও একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে বলে গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে।
আরও পড়ুন: উত্তর-পশ্চিম যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নারী নিহত, আহত শিশু
ইসরাইলি সামরিক বাহিনী বলেছে, তারা এ ঘটনার বিষয়টিও তদন্ত করে দেখছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন