প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাগুরায় গণ প্রকৌশল ও আইডিইবির ৫৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে, যার প্রতিপাদ্য ছিল দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ সবার আগে বাংলাদেশ।
এই উপলক্ষে আইডিইবি মাগুরা শাখার উদ্যোগে গতকাল শনিবার সকাল ১১ টায় শহরে একটি বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীতে অংশগ্রহণ করে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এবং আইডিইবির মাগুরা শাখার সদস্যরা।
র্যালীর আগে ভায়না মোড়ে আইডিইবির কার্যালয়ে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি প্রকৌশলী মাহাবুর রহমান টিটোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। সভায় বক্তব্য রাখেন মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষ প্রকৌশলী মো. মনির হোসেন এবং আইডিইবির মাগুরা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. সালমান হায়দার প্রমুখ।
সভায় বক্তারা উল্লেখ করেন, একজন দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সরকার ইতিমধ্যেই দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী তৈরির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নতুন প্রকৌশলীদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ করে তোলার জন্য সরকার কাজ শুরু করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন