ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩০৯


পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩০৯

চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলার থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩০৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার থেকে রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়। এসময় ১৫ হাজার ৬৮৫টি ইয়াবা, ১৭০ কেজি ৩১৪ গ্রাম গাঁজা ও ১০ বোতল হুইস্কি জব্দ করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৮৮ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১০ জন, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় সাতজন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ১০১ জন এবং সাজা পরোয়ানামূলে ১৮ জন রয়েছেন। এছাড়া মাদকের মামলায় ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ২৯ জন মাদক ব্যবসায়ী, একজন মাদক বহনকারী ও ৫৫ জন মাদক সেবনকারী। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ময়মনসিংহে যুবদল নেতার বিরুদ্ধে নারীকে ধর্ষণচেষ্টার মামলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৫ বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৫ বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ

 

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ছাইয়ের মেঘ ছড়িয়ে পড়ায় জাকার্তা সহ পাঁচটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে শত শত ফ্লাইট স্থগিত হয়ে যাওয়ায় হাজারো যাত্রী ভোগান্তিতে পড়েছেন।দেশটির ভূতত্ত্ব সংস্থার তথ্য অনুযায়ী, ব্রিটিশ গণমাধ্যম

দ্য গার্ডিয়ান

জানায়, শনিবারের অগ্ন্যুৎপাতে লাভার নির্গমন ঘটে। বিস্ফোরণের বিকট শব্দ আগ্নেয়গিরি থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরত্বে শোনা গেছে। এর প্রভাবে কিছু এলাকায় স্কুলের কার্যক্রম এবং মাছ ধরার কার্যক্রমও ব্যাহত হয়েছে। রবিবার আরও দুটি অগ্ন্যুৎপাতের ঘটনা রেকর্ড করা হয়েছে।

 

জাকার্তার নিকটবর্তী সুকর্ণ-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশসীমায় আগ্নেয় ছাই শনাক্ত হওয়ার পর কর্তৃপক্ষ বিমানবন্দরটির কার্যক্রম স্থগিত করে। একাধিক দফায় বন্ধের সময়সীমা বাড়ানো হয় এবং সর্বশেষ তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রবিবার দুপুর সাড়ে ১টা পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকার কথা ছিল। বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা আংকাসা পুরার মতে, এতে ৫৮টি আন্তর্জাতিক ফ্লাইটসহ মোট ৩০১টি ফ্লাইট প্রভাবিত হয়েছে।

দেশটির পরিবহন মন্ত্রণালয় জানায়, ২২ হাজারের বেশি যাত্রী এবং ২০৯টি ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে।

 

সিঙ্গাপুরগামী এবং সিঙ্গাপুর থেকে আসা ফ্লাইটের উপর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে। দোহা, সিডনি এবং কুয়ালালামপুরের আন্তর্জাতিক রুটও ক্ষতিগ্রস্ত হয়েছে। বালিগামী অন্তত ১৬টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।

এদিকে, সিঙ্গাপুর এয়ারলাইনস রবিবারের বাকি সময়ের জন্য জাকার্তাগামী এবং জাকার্তা থেকে ছেড়ে যাওয়া সব ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে। অস্ট্রেলিয়ার কোয়ান্টাসও জাকার্তাগামী এবং জাকার্তা থেকে আসা কয়েকটি ফ্লাইট বাতিলসহ তাদের বেশ কিছু পরিষেবায় বিঘ্ন ঘটার কথা জানিয়েছে।

সর্বশেষ পরীক্ষায় সুকর্ণ-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় আগ্নেয় ছাই ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া গেছে। আবহাওয়া সংস্থা বিএমকেজির তথ্য অনুযায়ী, জাভা অংশে ছাই প্রায় ৬ হাজার মিটার এবং সুমাত্রা ও জাভার বানতেন প্রদেশের কিছু এলাকায় তা ১৫ হাজার মিটার উচ্চতা পর্যন্ত উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদ থেকে বিরোধী দলের সদস্যদের ওয়াকআউট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


সংসদ থেকে বিরোধী দলের সদস্যদের ওয়াকআউট

 

বিরোধী দল সংসদে উত্থাপিত জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল পাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে।রবিবার (৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৫৬ মিনিটে বিরোধী দল সংসদ অধিবেশন ত্যাগ করে বের হয়ে যায়।

যখন পরীক্ষাকরণ সংস্ক্রান্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ‘ট্রান্সফার ও প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ জনমত যাচাইয়ের জন্য সংসদে উপস্থাপন করা হয়, তখন বিরোধী দল ওয়াকআউট করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় ডিআইজি ও নারী পুলিশ কল্যাণ সমিতির উপদেষ্টাকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


নওগাঁয় ডিআইজি ও নারী পুলিশ কল্যাণ সমিতির উপদেষ্টাকে জেলা পুলিশের ফুলেল শুভেচ্ছা

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জনাব মোঃ আশিক সাঈদ, ডিআইজি, রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, রাজশাহী এবং মিসেস শামীম আরা হক, উপদেষ্টা, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), রাজশাহী রেঞ্জ, রাজশাহী নওগাঁ জেলায় আগমন করেন।

নওগাঁয় আগমন উপলক্ষে সার্কিট হাউসে তাঁদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), নওগাঁ-এর সভানেত্রী।

ফুলেল শুভেচ্ছা বিনিময়ের পর জেলা পুলিশের পক্ষ থেকে সম্মানিত ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাংনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


গাংনীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেহেরপুরের গাংনীতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৬ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে গাংনী উপজেলার বাঁশবাড়িয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল বিশ্বাস, গাংনী পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম এবং মেহেরপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিপ্লবসহ স্থানীয় নেতাকর্মীরা।

র‍্যালি শেষে বক্তব্য দেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। তিনি বলেন, দেশের মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের ভাবমূর্তি দেশ-বিদেশে আরও উজ্জ্বল হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার দেশকে ধ্বংস করে দিয়ে গেছে এবং দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছে। এই অর্থনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠতে কিছুটা সময় লাগবে।’

জাভেদ মাসুদ মিল্টন বলেন, যারা ফ্যাসিস্টদের সঙ্গে হাত মিলিয়ে দেশকে ধ্বংস করতে এবং বাংলাদেশের গণতন্ত্রকে কলঙ্কিত করতে চায়, তাদের প্রতিহত করতে হবে।

পরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে র‍্যালিতে অংশ নেন দলটির নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%