প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলার থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩০৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার থেকে রবিবার (৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়। এসময় ১৫ হাজার ৬৮৫টি ইয়াবা, ১৭০ কেজি ৩১৪ গ্রাম গাঁজা ও ১০ বোতল হুইস্কি জব্দ করা হয়েছে।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলায় ৮৮ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১০ জন, ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় সাতজন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ১০১ জন এবং সাজা পরোয়ানামূলে ১৮ জন রয়েছেন। এছাড়া মাদকের মামলায় ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ২৯ জন মাদক ব্যবসায়ী, একজন মাদক বহনকারী ও ৫৫ জন মাদক সেবনকারী। অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন