ঢাকা সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ইং ১০ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাকা-বরিশাল মহাসড়কে হানিফ পরিবহনের বে-প-রো-য়া গতি, অল্পের জন্য এড়ানো গেল মুখোমুখি সং-ঘর্ষ


ঢাকা-বরিশাল মহাসড়কে হানিফ পরিবহনের বে-প-রো-য়া গতি, অল্পের জন্য এড়ানো গেল মুখোমুখি সং-ঘর্ষ

ঢাকা-বরিশাল মহাসড়কে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের বেপরোয়া গতিতে চলাচল এবং যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ উঠেছে। যাত্রীদের দাবি, অতিরিক্ত গতির কারণে অল্পের জন্য একটি বড় ধরনের সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন তারা।

অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল আনুমানিক সাড়ে ৩টায় ঢাকার যাত্রাবাড়ী থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায় হানিফ পরিবহনের একটি বাস। বাসটির কোচ নম্বর ছিল ৯০৯ এবং নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ব ১৫-৮৬৭৬।

যাত্রীদের ভাষ্য, মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে প্রবেশের পর থেকেই বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলতে শুরু করে। পরে ভাঙ্গা থেকে বরিশালগামী মহাসড়কেও একইভাবে বেপরোয়া গতিতে বাস চালানো হয়। একপর্যায়ে বিপরীত দিক থেকে হানিফ পরিবহনের আরেকটি বাস আসার সময় অল্পের জন্য মুখোমুখি সংঘর্ষ এড়ানো সম্ভব হয়। এতে বাসের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: দুই ব্যক্তিকে আটকের ঘটনা জানতে চাওয়ায় সাংবাদিককে মেজাজ দেখালো দামকুড়া থানার এসআই আসরাফ

প্রত্যক্ষদর্শী কয়েকজন যাত্রী জানান, সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কায় তারা চালককে ধীরগতিতে বাস চালানোর অনুরোধ করেন। তবে অভিযোগ রয়েছে, যাত্রীদের এ অনুরোধের পর বাসের সুপারভাইজার তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। একই সঙ্গে চালকও নিজের ইচ্ছামতো বাস চালাতে থাকেন বলে অভিযোগ করেন যাত্রীরা।

যাত্রীদের দাবি, ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা-বরিশাল অংশে অতিরিক্ত গতির কারণে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। এরপরও অনেক পরিবহনের চালকের মধ্যে নিরাপদ গতিসীমা মেনে চলার প্রবণতা দেখা যায় না। ফলে প্রতিনিয়ত যাত্রীদের জীবন ঝুঁকির মুখে পড়ছে।

সচেতন যাত্রী ও স্থানীয়দের দাবি, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা কমাতে সংশ্লিষ্ট প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর ব্যবস্থা গ্রহণ জরুরি। একই সঙ্গে বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং যাত্রীদের সঙ্গে অসদাচরণকারী চালক ও কর্মীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

এ বিষয়ে হানিফ পরিবহনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

আরও পড়ুন: মোহাম্মদপুরে ব্যবসায়ীকে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি ডিজিএফআই সদস্যসহ গ্রেপ্তার ৬

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাবনায় সন্তানদের সামনে বাবাকে হত্যার ঘটনায় ৫ জন রিমান্ডে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


পাবনায় সন্তানদের সামনে বাবাকে হত্যার ঘটনায় ৫ জন রিমান্ডে

পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে, ছেলের সামনে হোসেন আলী নামে এক চরমপন্থী নেতাকে হত্যার ঘটনায় ৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৫ জন আসামির প্রত্যেককে আদালত ২ দিনের রিমান্ডে দিয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ এর বিচারক মতিউর রহমান রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, আসামিদের মধ্যে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া গ্রামের মৃত আমিন প্রামাণিকের ছেলে শরীফ প্রামাণিক (৩৫), সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদের আব্দুস সামাদের ছেলে সাইদুল ইসলাম, একই গ্রামের সোহরাব মোল্লার ছেলে মনিরুল ইসলাম (২৮), মৃত আব্বাস আলী খানের ছেলে খলিলুর রহমান এবং একই এলাকার আজাদ সরকার অন্তর্ভুক্ত আছেন।

মামলার তদন্তকারী প্রতিষ্ঠান পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বিষয়টি সম্পর্কে নিশ্চিত করেন। তিনি জানান, মামলার অধিকতর তদন্তের স্বার্থে প্রত্যেকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছিল। আজকে শুনানি শেষে প্রত্যেকের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। অন্য একজন আসামী মতিউর রহমান আগেই ১৪৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

এটি উল্লেখ্য যে, গত ৮ জুন সন্ধ্যায় পাবনা শহরের টার্মিনাল এলাকার জামেয়া আশরাফিয়া মাদ্রাসায়, ছেলে রোহানকে (১২) রাখতে যাওয়ার সময় বাবা হোসেন আলী (৫৫) মাদ্রাসার গেটে পৌঁছামাত্র ছেলের সামনেই গুলি করে হত্যা করা হয়। পরের দিন ০৯ জুন, নিহত হোসেন আলীর স্ত্রী আফসানা খাতুন ৯ জনের নাম উল্লেখ করে, অজ্ঞাত ৮ থেকে ১০ জনকে অভিযুক্ত করে পাবনা সদর থানায় মামলা দায়ের করেন। এই মামলায় জড়িত সন্দেহে ৫ জন এবং এজাহারভুক্ত ১ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জি-৭ সম্মেলনে বিশ্বনেতারা, আলোচনার কেন্দ্রে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


জি-৭ সম্মেলনে বিশ্বনেতারা, আলোচনার কেন্দ্রে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি

ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি এবং ইউক্রেন যুদ্ধ। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে অংশ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিসহ বিশ্বের শীর্ষ নেতারা।

সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া একটি প্রাথমিক সমঝোতা চুক্তি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। চুক্তির আওতায় হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করা, আঞ্চলিক উত্তেজনা কমানো এবং আগামী ৬০ দিনের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনার পথ তৈরি হবে বলে জানা গেছে। চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠান আগামী শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত হওয়ার কথা।

অন্যদিকে, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চুক্তি নিয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে গেছেন। তিনি বলেন, “আমি এবং প্রেসিডেন্ট ট্রাম্প সব বিষয়ে একমত নই।” একই সঙ্গে তিনি স্পষ্ট করেছেন যে, ইসরাইল দক্ষিণ লেবানন, গাজা কিংবা সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনা করছে না।

জি-৭ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি “দৃঢ়, কার্যকর ও দীর্ঘস্থায়ী” চুক্তি নিশ্চিত করা। তিনি হরমুজ প্রণালিতে নিরাপদ নৌ চলাচল পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সম্ভাব্য ফ্রাঙ্কো-ব্রিটিশ নেতৃত্বাধীন সামুদ্রিক উদ্যোগ নিয়েও আলোচনা করেছেন।

অন্যদিকে, ইউক্রেন যুদ্ধও সম্মেলনের অন্যতম প্রধান আলোচ্য বিষয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জি-৭ নেতাদের সমর্থন ধরে রাখার পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের সম্ভাবনা খুঁজছেন। সম্মেলন শুরুর আগে ম্যাক্রোঁ ও জেলেনস্কির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের বিষয়টিও আলোচনায় আসে।

ইউরোপীয় নেতারা ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করছেন যে ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখা এবং রাশিয়ার ওপর চাপ বৃদ্ধি করা জরুরি। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন দাবি করেছেন, ইউক্রেন বর্তমানে যুদ্ধক্ষেত্রে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে এবং রাশিয়ার অর্থনীতি আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে দুর্বল হয়ে পড়ছে।

প্রেসিডেন্ট ট্রাম্প সম্মেলনে পৌঁছে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সাফল্য হিসেবে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন যে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি ইউক্রেন-রাশিয়া যুদ্ধ অবসানেও নতুন কূটনৈতিক উদ্যোগ নেওয়া সম্ভব হবে।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির নিরাপত্তা, ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ইউক্রেন যুদ্ধ—এই তিনটি বিষয় এবারের জি-৭ সম্মেলনের ফলাফল নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তথ্যসূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুনের প্রথম ১৫ দিনে ১৬২ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৫:৫৩ পি.এম


জুনের প্রথম ১৫ দিনে ১৬২ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে

চলতি মাসের প্রথম ১৫ দিনের মধ্যে দেশে এসেছে ১৬২ কোটি ৩৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এই পরিসংখ্যান অনুযায়ী, প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৮৩ লাখ ডলার রেমিট্যান্স।

মঙ্গলবার, ১৬ জুন, বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ বিষয়টি নিয়ে তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, চলতি জুন মাসের প্রথম ১৫ দিনে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ১৬২ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ডলার। গত বছরের একই সময়ের তুলনায়, এই সময়ে ১৪৭ কোটি ৯৮ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। অর্থাৎ বছরের নিরিখে রেমিট্যান্স প্রবাহে বৃদ্ধি ঘটেছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ১৫ জুন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৪৩৮ কোটি ৬ লাখ ৬০ হাজার ডলার। যা বছরের ভিত্তিতে বেড়েছে ১৮ দশমিক ৬১ শতাংশ।

এছাড়া, গত মে মাসে দেশে মোট ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এটি দেশের ইতিহাসে কোনো এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়।

গত এপ্রিলে দেশে এসেছিল ৩১২ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার এবং গত মার্চে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। উল্লিখিত মার্চের রেমিট্যান্স, দেশের ইতিহাসে এক মাসের সর্বোচ্চ।

গত ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসে দেশে যথাক্রমে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত ডিসেম্বরে দেশে রেমিট্যান্স এসেছিল ৩২২ কোটি ৬৭ লাখ ডলার এবং নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

এছাড়া, গত অক্টোবর ও সেপ্টেম্বর মাসে দেশে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। আরো জানতে পারা যায়, গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স দেশে এসেছে।

এদিকে, ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম মহানগরে যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই প্রযুক্তির সহায়তায় বিশেষ প্রকল্পের উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


চট্টগ্রাম মহানগরে যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই প্রযুক্তির সহায়তায় বিশেষ প্রকল্পের উদ্যোগ

চট্টগ্রাম মহানগরে যানজট নিরসন এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে সিটি কর্পোরেশন বিশেষ প্রকল্পের উদ্যোগ নিয়েছে এআই প্রযুক্তির সহায়তায়। ২১৭ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে যে ডিপিপি প্রস্তুত করা হয়েছে, সে সম্পর্কে মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন। একইসাথে ৪৪৫ কোটি টাকা ব্যয়ে নিরাপদ নগরী ও সৌর বিদ্যুৎ প্রকল্পও হাতে নেওয়া হয়েছে।

চসিক মেয়র বলেন, গতকাল এক সভার মাধ্যমে আমরা পুরো বিষয়টি তুলে ধরেছি। এই প্রকল্প দুটি, এআইভিত্তিক স্মার্ট ট্রাফিক সিস্টেম এবং নিরাপদ নগরী গড়ে তুলতে নেওয়া হয়েছে। এর মধ্যে একটি প্রকল্পের ব্যয় ২১৭ কোটি ৩৩ লাখ টাকা এবং অন্যটির ব্যয় ৪৪৫ কোটি টাকা। নগরের ৫৬টি ট্রাফিক জোন ও ইন্টারসেকশনে এসব ক্যামেরা বসানো হবে।

চসিক সূত্র জানায়, চট্টগ্রামকে একটি ‘ক্লিন, গ্রিন, হেলদি, সেফ অ্যান্ড স্মার্ট সিটি’ হিসেবে গড়ে তোলার জন্য এই প্রকল্পটিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রকল্পের আওতায় নগরীর ৫৬টি অতি গুরুত্বপূর্ণ মোড় ও ব্যস্ত ট্রাফিক জোনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে স্বয়ংক্রিয় স্মার্ট সিগন্যাল ও ট্রাফিক ফ্লো মনিটরিং ক্যামেরা স্থাপন করা হবে। বিশেষ করে ট্রাফিক আইন অমান্যকারী গাড়ি ও লাল বাতি (রেড সিগন্যাল) অমান্যকারীদের শনাক্ত করার জন্য স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকবে এই প্রযুক্তিতে। এতে গাড়ির নম্বরপ্লেট চেনার জন্য আধুনিক ডিটেকশন সিস্টেমও থাকবে।

সভায় প্রকল্পের বিভিন্ন কারিগরি ও প্রশাসনিক দিক নিয়ে আলোচনা করেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলম এবং আবু সাদাত তৈয়বসহ পরামর্শক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৭
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%